somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষকদের ছাত্রী আতঙ্ক, কিছু রক্ষণশীল ভাবনা

২৩ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই আশির দশকেও ছাত্রীরা শিক্ষকের পিছন পিছন ক্লাশে ঢুকতো। এমন নয় যে তারা সহপাঠী ছাত্রদের কাছে অনিরাপদ ছিল । 'দ্বিতীয় অভিভাবক' হিসেবে শিক্ষকের মূর্তিটি নষ্ট হতে শুরু করেছে বোধ করি নব্বইয়ের দশক শুরুর কিছু পরে। শিক্ষকদের হাতে ঘটে যাওয়া উপর্যুপরি কেলেঙ্কারির পর ছাত্রীরা আর শিক্ষকদের 'অভিভাবক তুল্য নিরাপদ আশ্রয়' বোধ করতে পারেনা। করা উচিৎ, সেটাও আমি বলবনা।

বেশ কিছু কাল আগে একটা হলিউডি মুভি দেখেছিলাম, 'দ্যা লাইফ অব ডেভিড গেইল'। বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষক বিনা দোষে ছাত্রীর হয়রানির ফাদে পড়ে ঘর-সংসার-সন্তান-চাকুরি এবং সব শেষে নিজের জীবন হারায় তারই এক মর্মন্তুদ কাহিনী। বাংলাদেশের প্রক্ষাপট কে হলিউডের মত ভয়াবহ মাত্রায় তুলনা করতে আমি নারাজ। তারপরেও সেই সূত্র ধরে কিছু ছোট ছোট কাহিনী উড়িয়ে দেয়া যায়না। শিক্ষক ধর্ষন করেছে বা শরীরে হাত দিয়েছে এমন গুরুতর অভিযোগ সত্য হলেও ছাত্রীদের পক্ষে প্রকাশ করা সম্ভব হয়না অনেক সময়ে, সামাজিক বাস্তবতার খাতিরে।

কিন্তু পরীক্ষায় ফেল হবার আশংকা থাকলে ঐ শিক্ষক আমাকে 'কু প্রস্তাব' দিয়েছে আর 'আমি রাজি না হওয়ায়' আমাকে ফেল করিয়ে দিয়েছে, এ জাতীয় কুৎসা রটালে ছাত্রীটির কোন প্রকার সামাজিক সম্মানহানি ঘটে বলে আমার জানা নেই। ডেভিড গেইলের কাহিনীর ভার্বাটিম না হলেও পাশ ফেলের প্রতিপক্ষ হিসেবে শিক্ষকের বিরুদ্ধে নারী হিসেবে ছাত্রী কন্ঠের অভিযোগ গুরুতর প্রভাব ফেলবে সন্দেহ নেই। শিক্ষকের বিরুদ্ধে কোন ছাত্রের অর্থ আত্মাসাতের অভিযোগ মনে হয়না এতটা জোর পাবে।

স্বদেশে তিন তিনটা বিশ্ববিদ্যালয় কাছে থেকে দেখার, থাকার ও জানার সুযোগ পেয়েছিলাম। সে অভিজ্ঞতা থেকেই এতসব বলছি। সম্প্রতি পুরনো স্কুল সহপাঠিনীর বক্তব্য শুনে স্মৃতি গুলো আবার মাথায় এল, স্মৃতিগুলো আর ব্লগে শেয়ার করতে চাচ্ছিনা। সহপাঠিনীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, "আমার অফিসে তোমরা কেউ 'একা' আসবেনা।"

এটা নিয়ে ছাত্রীদের মাঝে ব্যাপাক হাসাহাসি, আড়ালে নচ্ছার, দুর্বল চিত্তের শিক্ষককে নিয়ে ঠাট্টা মশকরা। এটা কি শিক্ষকের নীচ রুচিবোধ ধরার চেষ্টা, যে আমরা শিক্ষকের ব্যাপারে দুর্বল না, তাহলে শিক্ষক কেন এত দুর্বল চিত্তের হবে? ছাত্রীকে একা সময় দিতে সমস্যা কেন? এটা কোন যুগের , কোন রুচির শিক্ষক!

আমি বলি, ব্যাপারটি রুচিবোধ বা দুর্বলতা নয়, বরং আতঙ্ক! শিক্ষকের কাছ থেকে সমাজ যে সর্বোচ্চ নৈতিকতাবোধ দাবি করে, সেখান থেকেই এই আতঙ্কের উৎপত্তি। শিক্ষক-ছাত্রী কেলেঙ্কারির সমসাময়িক ঘটনা গুলো মাথায় থাকা উচিৎ দুপক্ষেরই। কিছু হোক বা না হোক প্রগতির দোহাই দিয়ে নিজের এত কালের প্রতিষ্ঠিত নৈতিকতাকে ভূলুন্ঠিত করার ঝুকি নেয়াটা বাড়াবাড়ি, মাঝে একটা সতর্কতার কাটাতার থাকা চাই সব সময়।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৯ রাত ৩:৩৮
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×