আমি বৃস্টি পাগলী বলছি।লিখা শুরু করার আগে আমার এই নামের একটা ব্যাখা দিয়ে নিই।আমার নামটা বৃস্টি পাগলী দেওয়ার কারণ বৃস্টির সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে।বৃস্টি হলে আমাকে ভিজতে হবেই।সাধারণত মিস হয় না।রাত ২-৩টায় বৃস্টি হলেও ঘুমের মধ্যে বুঝতে পারি, বৃস্টির গন্ধ পাই,দৌড়ে ভিজতে চলে যাই।
যা হোক ব্লগ কি দিয়ে শুরু করব বুঝতে পারছিলাম না।আজকের বৃস্টির পর রাস্তায় হাটতে হাটতে ভাবলাম আজ কিছু লিখা যাক।
আজ টিউশনির জন্য যখন বের হলাম তখন ১টা বেজে ৪৫মিনিট।পড়ানো শেষ করে নিউমার্কেট গেলাম ঘড়িতে ব্যাটারী লাগাতে।ততক্ষণে প্রায় ৫টা।হটাৎ খেয়াল করলাম চারিদিক কাল হয়ে আসছে।তার একটু পরই শুরু হল বাতাস আর সেই সাথে ধুলা,এক কথায় ধুলি ঝড় যাকে বলে।আমি নিউমার্কেটের ওভার ব্রিজ পার হতে না হতেই ঝড় শুরু হয়ে গেল।দৌড়ে সামনের কসমেটিক্সের দোকান গুলাতে গিয়ে ঢুকলাম। ওখানে দাড়িয়ে বৃস্টি দেখছিলাম আর ভাবছিলাম, আহা বছরের প্রথম বৃস্টিতে ভেজা আমার হলনা ।

একটু পর ভাবলাম নাহ্ বৃস্টিতে আমি ভিজব ই।অতএব সবাইকে ঠেলেঠুলে বের হয়ে আসলাম।আর তারপরই বুঝলাম কত বড় গাধামী করেছি।চরম বৃস্টি,বাতাস,তার উপর কোথাও দাড়ানোর জায়গা নেই।দৌড়ে যখন নীলক্ষেত ঢুকছি, তখন কে একজন ডাকল ।আমি পিছনে তাকাতেই একটা লোক বলে উঠল "আপা, কি বই নিবেন এদিকে আসেন"।আমি তো অবাক।আমি বেটা দাড়ানোর জায়গা পাচ্ছিনা,বৃস্টিতে ভিজে একাকার,সে বলে কিনা কি বই নিব!!নীলক্ষেতের অলিগলি দিয়ে ঘুরে অপর পাশ দিয়ে বের হলাম।আমার সাধের বৃস্টি ততক্ষনে শেষ।ভেবেছিলাম হলে গিয়ে মনের মতবৃস্টিতে ভিজব,সে আর হলনা।

অগ্যতা রিক্সা খুজতে শুরু করলাম।ওদিকে বৃস্টি কমে যাওয়াতে লোকজন সব রিক্সার দিকে ছুটছে তাই রিক্সাওয়ালারা সব চরম ভাব নিতে শুরু করল।ভাবটা এমন ছিল যে, তারা এখানের রাজাবাদশা আর আমি তাদের চরম করুনার পাত্রী।রিক্সা খুজতে খুজতে মনে হল,হাটতে খারাপ লাগছেনা।অতঃপর হেটে হেটে গন্তব্যে গমন...............
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২১