অনেক কষ্টে জেগে থাকি, এক প্রাণান্তর প্রচেষ্টায়। ঘুমের জন্য অনেক
প্রার্থণা বুঝি জমা হয়ে রয়েছে!
একবার.....একবার.......যদি ঘুমিয়ে যায়..........আহা আমার বিশ্বস্ত সময়গুলো তোমাকে পাবে না............আরও অধিক কাল !!!
এটা, সময়ের কালক্ষেপনের কথোপকথন............হিজড়হ এবং অড়হড় শব্দমালা বিনিময়............
হিজড়হ - আমরা কি তবে আর কখনই কাউকে চিনব না?
আমাদের অন্ধ হয়ে যাওয়া সময়ে.....
(যেন জম্ম থেকেই ভিক্ষার ঝুলি হাতে, জম্মান্ধ)
অড়হড় - একটিবারের জন্যও কি মনে হচ্ছে এসব অলিক আবেদন, এখন
নিংরানো সময় থেকে কেড়ে নিয়েছো উৎকৃষ্ট
হিজড়হ - তবে তুমিই বুনন কর না হয় লৌকিকতার সমৃদ্ধ কাথাঁ !
অড়হড় - স্বপ্নের জাল ছড়ানোটা থামাও প্লিজ! আর কপট মায়ায় কতটা
কাল !
হিজড়হ - আমাদের অন্ধ যে সময়.....সেখানে স্বপ্নই ভরসা
অড়হড় - ভরসার জল বড়ই সিমীত, খরচ করে ফুরোবে নাকি?
হিজড়হ - আহা যদি সত্যিই ফুরাত অন্ধ সময়...যে সময় সুনিশ্চিত আসন্ন
এবং সন্নিকটে....যে সময় একবার প্রতিবারের মত করে
ঘুরায়েছে তার চাকা
মাঢ়ি ও মঢ়ক, প্রার্থণা এবং অভিসম্পাত উভয়ই দলে যায়
তবু....তবুও কি একটিবার অন্ধ সময়ের বিপরীতে
এসে দাড়ানো কি যায় না? বিধ্বস্ত হবার এত ভীতি?
অড়হড় - ঝড়া পাতাদের এই সময়ে তুমি বলছ
বিধ্বস্ত হবার ভয়ে সংকুচিত আমাকে !!!
উজাড় করে দেয়া প্রেম এবং ভালবাসায় তুমি তখন কোথায়
দাড়িয়ে?
অড়হড় - যে অন্ধ সময়ের নির্মাণে তুমি ছুটেছ হাজার ক্রোশ
পথ, তার নির্মাণ চাপায় আমি আহত, বিক্ষত
অথচ.....অথচ তুমি উড়িয়েছো ফাল্গুণ পতাকা
হিজড়হ - তো বল সেই পতাকা আমি কার জন্য বয়ে এনেছি
কার ভালবাসায়, স্পর্ধায়, আমি উড়িয়েছি পতাকা
কোন্ পৌষমেলার শেষে ক্লান্ত হয়েও আমি হেটেছি হাটুরে পথ?
সে তো কেবল তুমি ! হায় !
অথচ এই আসন্ন আধাঁর সময়কে
বরণ করে নেওয়ার তোমার কি অশেষ আয়োজন?
অড়হড় - তোমার পতাকা তলে আমি তো ঠাই চাইনি কখনও!
বয়ে এন উড়াতে চেয়েছি একই শ্রমেকামেঘামে
আহা! সে কি কষ্ট, আমাকেই তুমি চাপা দিলে
আমার রক্তাক্ত কাদায় তোমার পদচিহ্নই কেবল একে দিলে!
কি যে হাহকার করা এই দীর্ঘশ্বাস কিন্তু
তোমাকে একটুকুনও স্পর্শ করেনি
হিজড়হ - বিশ্বাস করো এই পতাকা আমার কেবল তোমার জন্যই উড়ানো
আমার শ্রমে এবং ঘামে কেবল তোমারই প্রার্থণা
অথচ কি নির্মম গতিসর্বস্ব এই সময় দেখো
আমাদের অন্ধ করে দেওয়ার সকল প্রচেষ্টা সুসম্পন্ন !!!
অড়হড় - বিশ্বসের মানচিত্র নিয়ে প্রশ্ন তুললে !!!
কখনও তোমাকে অবিশ্বাস করিনি....আজ তো নয়ই......
হায়! আজ আধাঁর এই সময়ের যৌবনকাল, তোমারই
সুষম আবাদে স্বমহিমায় উদ্ভাসিত!
হিজড়হ - তবে ক্ষমা করো আজ !
অড়হড় - ছিঃ! নিজেকে এত সহজ খেলনা করছ কেন?
হিজড়হ - একবারেই না চিনার সেই সময়ে ভাল থেকো, তুমি!
অড়হড় - আমি ভাল থাকব এবং তুমিও !!!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


