আমার প্রিয় পোস্ট

সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

আমার শিবির অভিজ্ঞতা

০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৪

শেয়ারঃ
0 0 0

আমার কলেজ জীবনের একটি ছোট্ট ঘটনা আপনাদের জানানোর ইচ্ছে পোষণ করছি। যে ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছে, আমাকে আরো ভাবতে ও জানতে বাধ্য করেছে।
৯৫ সালে চট্টগ্রাম পাবলিক স্কুল থেকে পাস করা একপাল ভর্তি হলাম চট্টগাম কলেজে। সবাই সায়েন্স থেকে পাস করা, একমাত্র শাকিল ছাড়া বাকি সবাই কলেজের সায়েন্স গ্রুপে গেলাম। শাকিল গেল আর্টস গ্রুপে।
কলেজের প্রথম দিনে ভর্তির যাবতীয় ফর্মালিটিজ সেরে আমরা পাবলিক স্কুল গ্রুপ সামনের ক্যাম্পাসের গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম, আকাংখিত একটি দিন- কিছু আকাংখিত মুহুর্ত, এখন আর স্কুল স্টুডেন্ট নই- কলেজ স্টুডেন্ট। ঠিক তখনিই একজন এসে বলল বড়ভাই ডাকছেন আপনাদের। গেলাম দু তিনজন বড়ভাইয়ের কাছে। তিনি বললেন গাছের নিচে ওভাবে আড্ডা মারা যাবেনা। শাকিল মৃদু প্রতিবাদ করেছিল সাথে সাথে, বলেছিলো- আমরাতো কিছু করছিনা, শুধুই আড্ডা দিচ্ছি।
এভাবে কলেজ লাইফের শুরুতেই ধাক্কা খেলাম, পদে পদে শিবিরের বাড়াবাড়ি। উপায় নেই বলে মেনে নিলাম তাদের বাড়াবাড়িকে। সব সেকশনে থাকত নতুন শিবির সদস্যরা। তারা আবার প্রতিনিয়ত দাওয়াতে আসত আর ক্লাসের সাধারন ছাত্র-ছাত্রীদের ব্যপারে গোপন রিপোর্ট করত। নিজেকে খুব অসহায় লাগত আমারই ঐসব ক্লাসমেটদের সামনে।
শাকিল আর্টস গ্রুপে যাওয়ায় তার অনেক মেয়ে বন্ধু, আর্টস গ্রুপের ৯০ ভাগই ছিল মেয়ে। শাকিল আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও পরিপাটি ছেলে। সবসময় ওয়াকম্যানে ইংলিশ গান শুনত।
শিবিরের আয়োজনে নবীন বরন উতসব, আসবে পাঞ্জেরী গ্রুপ, শোনানো হবে হামদ-নাত, ইসলামী সংগীত। তাই আমরা ভাবলাম প্রোগ্রাম না দেখে বরং ঐ সময়টা ফয়'স লেকে বা অন্য কোথাও যাব। সবাই রেডী কিনতু হঠাত শাকিল উধাও, অপেক্ষা করছিলাম তার জন্য, ভাবছিলাম হয়তো টয়লেটে। তারপরই একজন দৌড়ে এসে জানাল যে, কয়েকজন শাকিলকে শেরেবাংলা হলে ধরে নিয়ে গিয়েছে। আমরা বুঝতে পারলাম কি হতে চলছে। সাথে সাথেই ফোন দিলাম বন্ধু রনিকে। তার বাবা পুলিশ অফিসার। কিন্তু না তার বাবা অন্য জেলায় জরুরী কাজে। অগত্যা কোন উপায় না পেয়ে গেলাম শিবিরের এক বড় ভাইয়ের কাছে। অনুনয় করলাম, তিনি বল্লেন 'দেখছি আমি'। আমরা হলের বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছি সেই ৩ তলার রুমের পর্দা ফেলানো জানালার দিকে। কিছুক্ষন পর বড় ভাই আসলেন এবং বললেন 'তার বিরুদ্ধে কিছু ডিসিপ্লিনারী অভিযোগ আছে সম্ভবত। তাই তার বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করছে, তোমরা অপেক্ষা কর। সে চলে আসবে। তিনি চলে গেলেন তার কাজে। বুঝতে পারলাম কি হচ্ছে। পাঞ্জেরীর ইসলামী সংগীত শুনতে পাচ্ছিলাম কিন্তু শুনতে পাচ্ছিলামনা আমার বন্ধুর চিতকার। একসময় সে বেরিয়ে আসল, কলেজের ইউনিফর্ম সাদা শার্ট ছেড়া, চুল আলুথালু, চোখ, নাক, মুখ ফুলে লাল। বেরিয়ে এসে শুধু বল্ল আমাকে একটা বেবীট্যাক্সি যোগাড় করে দে, বাসায় যাব, খুব ক্লান্ত। লজ্জায়,ক্ষোভে,দুঃখে সে সেদিন কিছুই বলতে পারেনি। পরে শুনেছি তাকে জেরা করেছে বড় ভাইরা কিন্তু মেরেছে তারই ক্লাসমেটরা ...ইচ্ছেমত। ব্যাগ খুজে পেয়েছিল কইয়েকটি ইংলিশ গানের ক্যাসেট। ওয়াকম্যান আর ক্যাসেটগুলো পাড়িয়ে ভেংগে তারপর ফেরত দিয়েছে। আরো বলেছে এরপর থেকে যদি আর কোন মেয়ের সাথে তাকে দেখে তাহলে তার কপালে দুঃখ আছে। তারা কৌতুক করে তাকে জিজ্ঞেস করেছিল কোন মেয়েটাকে সে বিয়ে করতে চায়, এত মেয়ে বন্ধু কেন, কয়টা বিয়ে সে করতে চায় ইত্যাদি। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই এ কারনে যে সেদিন আমার বন্ধু শাকিল ফেরত এসেছিল, অনেকে ফেরত আসেনি।

(বিঃ দ্রঃ নিপুপাওয়ারফুলের ০৪ ঠা জানুয়ারির একটা পোস্টে জিজ্ঞেস করেছিলাম সেদিন যদি আমার বন্ধু মরে যেত সেকি শহীদ হত? উত্তর পাইনি। )

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিবির রাজাকার চট্টগাম কলেজশিবির রাজাকার চট্টগাম কলেজ ;
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪১
মদনবাবু বলেছেন: নিপুপাওয়ারফুল মনয় উত্তর দিসে ঃ

জামায়াত-শিবির নিয়া চিল্লাফাল্লা নিষিদ্ধ করতে হবে

Click This Link

হা হা হা । এরাই হলো সো কল্ড ইসলামী আদর্শের ঝান্ডাধারী ।
০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: উনি আবার একই পোস্ট দুবার দিয়েছেন। না আমার উত্তর দেইনি।

২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৫
ব্লুজ বলেছেন: ১ জনের ভাল লাগেনি!

সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
মদনবাবু
জুয়েল বিন জহির
িদদারুল আলম বাননা
অাওরঙ্গজেব
৩. ০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৯
আরিফ জেবতিক বলেছেন: জামাত শিবির যে কী ভয়ংকর প্রানী , তা যারা শিবির অধ্যুষিত ক্যাম্পাসগুলোতে ছিলেন না ,তাদের পক্ষে বুঝা অসম্ভব ।
এই দল যদি কখনো এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে , তাহলে এই দেশের মানুষ সবাই নিয়ম মেনে ধর্ম কর্ম করবে , কারন তখন তারা প্র্যাকটিক্যালি নরক এবং শয়তান চোখের সামনে দেখতে পাবে ।

আপনার অভিজ্ঞতাগুলো আরে শেয়ার করবেন , এই প্রত্যাশা থাকলো ।
০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ জেবতিক আরিফ। চলবে

৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১০
পরশ পাথর বলেছেন: আল্লাহ বাচাইছে... আমাদের ক্যম্পাসে এইসব নরপশুরা জায়গা পায় নাই।
০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: শেরেবাংলা হলে কত মানুষরে তারা যে পিটাইছে হিসাব নেই।

৫. ০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬
অনুনাদ বলেছেন: শিবিরকে প্রানী বলে প্রানী কে অপমান করা ঠিক না, এই গুলা হল শিবির। মানুষ কে মানুষ হিসাবে না ভেবে ওরা মানুষকে ধর্ম দিয়ে বিচার করে। মানুষের যে নিজের স্ব্বাধীন ভাবে ভাবার, বলার, চলার এবং করার অধিকার আছে এটা ওরা জানে না, বা জানতে চায় না।

ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ অনুনাদ।

৬. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৩
বিহংগ বলেছেন:
কী খবর?
কেমন আছেন।
কতদিন পর। তাইনা?
১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: বিহংগ শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ ব্লগে খুব কম আসা হয়, আছি ভাল, ধন্যবাদ খোঁজ নেয়ার জন্য কিন্তু আপ্নিতো লগ আউট হয়ে গেলেন। কখন যে আসলেন আবার চলে গেলেন টের পেলামনা। যাচ্ছি আপনার ব্লগে।

৭. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৯
স্বপ্নচারিণী বলেছেন: হৃদয় বিদারক ঘটনা, তারপরও মানুষ শিবিরকে সাপোর্ট করে কিভাবে।
৮. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৭
আরিফ জেবতিক বলেছেন: পরের কিস্তি তো পেলাম না ।
৯. ১১ ই মে, ২০০৮ সকাল ১১:২৭
রাফা বলেছেন: ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।চলতে থাকুক শিবিরের কুকির্তীর প্রকাশ।
১০. ১৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৭
রবিন০৪ বলেছেন: ভয়াবহ ব্যপার। তারপরও কি আপনার বন্ধুটি সেই কলেজে পড়ালেখা চালিয়ে গিয়েছিলেন?
১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০১
Shottobadi সত্যবাদী বলেছেন: শিবির এই কাজ করে থাকলে নিন্দা জানাই। কিন্তু ছাত্রলীগ ঢাকা, আর জাহাংগীর, জগন্নাথে কি করছে বলতে পারেন? যদি বুকে সত্য আর সাহস থাকে তাহলে ছাত্রলীগের কুকির্তি নিয়ে লিখুন।
১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৪
অচেনা সৈকত বলেছেন: শিবিরের দালাল সত্যবাদী এখানে কি চায়?
১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৮
উন্মোচক বলেছেন: উদ্দেশ্যমূলক পোস্ট।
১৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২৬
বিডি আইডল বলেছেন: কোন ব্যাচ?...৯৬ ব্যাচে আমাদের সাথে বহুত ক্যাচাল হয়েছিল...আমার এক বন্ধুকে নিয়েও সাইজ করা হয়েছিল...আমরাও এর শোধ তুলেছিলাম বিকল্প পন্হায়
১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩
কলুর বলদ বলেছেন: শুয়োরের বাচ্চারা শুধরাবে না কোনদিন......শালারা মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে ব্যবসা করতে চায়.....চট্টগ্রাম কলেজের ঘটনা এরকম আরও কতযে শুনতে হবে বন্ধুদের কাছে......
১৬. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:৪৫
রাজনীতি বলেছেন: বানানো গল্প শুনে ভালই লাগল। শিবিরের আর কাজ নাই?
১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৬
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস+++++

Free Bangladesh travel guide

 

মোট সময় লেগেছে ০.৯৩০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্যর্থ আমি..
ব্যর্থ জাতির অপবাদ আমাকে তাড়িয়ে বেড়ায়।
কেউকি নেই .....
যে আমাকে পথ দেখিয়ে নিবে
স্বপ্নের বাংলাদেশ গড়ায়।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই