আজ আমাদের ৪১তম বিবাহ বার্ষিকী
২৬ শে অক্টোবর, ২০১০ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদের এখনো বিয়ে হয়নি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। তাদের শীঘ্র শীঘ্র বিয়ে হোক।
২৬শে অক্টোবর, ১৯৬৯ সাল। আমার বিয়ে হয়। বনানী মামার বাসায়। তখন ঢাকায় আব্বা-আম্মা থাকেন না। আমি হোস্টেলে। বি এ সাবসিডিয়ারী পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বের হয়নি। বিয়ের কার্ডটি হাতে লিখে ছাপা হয়েছিল। ছাই রংগা কাগজে খুবই সুন্দর করে লাল রং এ এমবোসড করে লিখেছিলেন আমার স্হপতি বড়ভাই। কার্ড দেখে আমি অবাক। সবার এত সুন্দর সুন্দর কার্ড হয়, আমার..। যাক, বিয়ে নিয়েই কিছু বলার নেই আবার কার্ড। বড়রা যা করেন তা' মেনে নিতে হয়। গহনা দেখে আমার কিন্চিৎ দুঃখই লাগলো। এমন ছোট কানের দুল সমেত সাদামাটা ডিজাইনের লাল সাদা পাথর বসানো গহনা! কি বলবো! বড়বোনের পছন্দ। স্বর্নের ভরি ১৬৪/- পরে কমে ১৩৬/- হয়েছিল। বিয়ের বেনারসি তাও কম পছন্দ, কারন ওতে রূপালী কাজ।একই শাড়ী সোনালী কাজেরটা পছন্দ করা হয়েছিল আর এক মামার বিয়ের জন্য। তার বিয়ে হয় ২০ নভেম্বর। আমার জন্য দেনমোহর ২০,০০০/- তার মধ্যে উসুল ৫,০০০/ সেই দেনমোহর পেয়েছি ১৯৯৪ সালে। বিয়ের পর পড়ালেখা ছাড়তে পারি নাই। তাই এখনো এসে পড়ি, যা মনে হয় লিখি।যাক, দোয়া কইরেন সবাই আমগো জন্য...........। নেন, সন্দেশ খান।ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন