শিবির সবচেয়ে চতুর/ধূর্ত ছাত্র সংগঠন ।
তাদের আছে
১। একটি বাংলা কিশোর পত্রিকা
২। একটি ইংরেজি কিশোর পত্রিকা
৩। একটি বাংলা ছাত্র পত্রিকা
৪। একটি ইংরেজি ছাত্র পত্রিকা
(তাদের ছাত্রীসংস্থার ও প্রকাশনা আছে, আমি যতদূর শুনেছি !! )
এই সব পত্রিকা মানহীন হলেও সহজলভ্য এবং স্বল্পমুল্যের ।
তারা যখনই কোন টার্গেট নিবার্চন করে তারা বেশ সুকৌশলে আগায় ।
তাদের টার্গেট হয়
#১ সাধারণ নামাজী ছাত্র
#২ চুপচাপ ভাল ছাত্র
#৩ গ্রাম থেকে মাত্র আসা,নতুন হলে উঠেছে এমন ধরণের ছাত্র ।
ইত্যাদি ।
তারা তাদের প্রকাশনা দিয়ে দাওয়াতী কাজ (ব্রেইন ওয়াশিং) শুরু করে ।
তার পর তাদের বই দেয় । প্রথমে সমর্থক হতে বলে, তার পর সাথী তার পর কর্মী ...ইত্যাদি নানা রকমের ধাপ এর মাধ্যমে উঠে আসতে হয় টপ লেভেল এ । এই সময়ে একজন টার্গেট কে তারা
সারাক্ষণ মগজ ধোলাই এর মধ্যে রাখে । তাদেরকে রেগুলার বিভিন্ন বই পড়তে বলে (যা জামাতি অপব্যাখ্যায় ভরপুর) । রেগুলার "সিনিয়র"দের সাথে মিটিং এ থাকতে হয়। ফলে সে শিবির এর মায়া জাল ছিড়ে বের হয়ে আসতে পারে না ।
টার্গেটকে দিয়ে পরবর্তীতে তারা তাদের আদেশ মত বড় কাজ ও করিয়ে নেয়!
(মগজ ধোলাই এর কেরামতি!আত্মঘাতী বোমা হামলা!? সারা বিশ্বে মুসলমানরা কেন সন্ত্রাসী নামের উপাধি পায়?মগজ ধোলাইকৃতদের কারণেই! )
শিবির এর কোচিং সেণ্টার আছে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে । সেই সব কোচিং সেণ্টারে শিবির এর নেতা কর্মীরা ক্লাস নেয় ।
ফলে শিবির কর্মীদের অর্থ নিয়ে টেনশন করতে হয় না!! (টেন্ডার বাজী ও অন্যান্য খাত তো আছেই!! )
জামাত শিবিরের আছে অনেক স্কুল/কলেজ...ফলে পাশ করার পর তাদের জব নিয়ে ভাবনার কিছু নেই!!!
আছে মেডিকেল/ডায়াগোনস্টিক সেণ্টার!
আছে ব্যাংক/ইনসিওরেন্স কোম্প্যানী!!!
আছে হাউজিং কোম্পানী!
আছে প্রকাশনী/পত্রিকা/টেলিভিশন!
সুবিশাল একটি ইকোসিস্টেম!!!
এখন সমস্যা হচ্ছে সাধারণ একজন ছাত্র যদি রাজনীতিতে যোগ দিতে যায়
সে কি দেখবে?
সে দেখবে ছাত্র দল/লীগ এর কোন বলার মত সংগঠন নেই/প্রকাশনা নেই ।
তাদের নেতারা দলের/দলীয় আদর্শের পক্ষে কিছু বলতে পারে না!(অন্য দিকে শিবিররা সবাই মগজ ধোলাই কৃত ,বাংলা গরু রচনার মত দলের অনেক কিছুই তারা বলে ফেলতে পারে অবলীলায়!!! )
ছাত্র দল/লীগ এর কুকর্ম আমরা জানি।
অন্য দিকে শিবির এর আছে মুখোশ যা তাদের গডফাদার রা পড়ে আছে ৩৭ বছর ধরে।এরা কুকর্ম ঢাকতে ওস্তাদ!
সাধারণ ছাত্র তাই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে ।
সেই হয়ে যেতে পারে মগজ ধোলাই কৃত জম্বী (জংগীদের ) একজন!
শিবিররা যেখানে স্টেপ বাই স্টেপ আগায়, আমরা সেখানে ব্লগে ক্যাচাল করি!
ওরা যেখানে বাসায়/ হলের রুমে/ ক্যাম্পাসে গিয়ে গিয়ে সাধারণ ছাত্রদের মগজ ধোলাই এর কাজ করে আমরা সেখানে ব্লগে বসে ছড়া লিখি!!!
আমরা কেন ভুলে যাই ওরা তাদের অনুচর/অনুসারী যারা কিনা আমাদের মেধা/গর্ব/ বুদ্ধিজীবিদের
স্বাধীনতার ঠিক দু দিন আগে ডেকে নিয়ে হত্যা করেছে? ওই জানোয়ার গুলো ছিল দূরদর্শী (আমাদের কে চিরতরে পংগু করার প্ল্যান ছিল । ) !
আজকের এরাও অনেক অনেক দূরদর্শী/চতুর/ধূর্ত ।
আমাদের উচিত হবে ওদের কাজ সম্পর্কে জেনে ওদেরকে
বুদ্ধিমত্তার সাথে প্রতিহত করা।
আমাদের করণীয়?
*যারা মগজ ধোলাই কৃত সম্ভব হলে ওদের বোঝানো যেতে পারে।
*ওদের বই/পত্র পত্রিকার ভুল/অপব্যাখ্যা গুলো সাধারণ ছাত্রদের
নজরে আনতে হবে ।
*ওদের অতীত কীর্তিকলাপ সবাইকে জানাতে হবে ।
*এমন ভাবে প্রচারণা চালাতে হবে যেন নতুন আর একজন কেও
ওরা জম্বী (জংগী) বানাতে না পারে ।
ছাত্র শিবির কেন খারাপ?
* প্রায়ই দেখা গেছে রাজনৈতিক কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায়
যাতে মুসলমান হিসেবে প্রতিবাদ করা উচিত ছিল তারা করে নি।
কারণ তারা তখন ক্ষমতায় ছিল । প্রতিবাদ করলেই বিপদ হত!!!
ক্ষমতার বদল হলেই কেবল দরদ উথলে পড়ে!
* ছাত্র সংগঠন হলেও কবে/কোথায়/কিভাবে তারা
ছাত্রদের অধিকার সংরক্ষণ করে/করেছে? ?
* সন্ত্রাসী কার্যকলাপ করে না বলেও কেন প্রায় ই দেখা যায়
তাদের হাতে অস্ত্র? (চুরের মার বড় গলা?)
* এরা রাজাকারদের অনুচর !! (সবচেয়ে ভয়াবহ ব্যাপার! )
* ধর্মের অপব্যাখ্যা দেয়া এদের নিত্য দিনের কাজ ।
* মিথ্যাচারিতা ।
*আরো অসংখ্য কারণ আছে...
(আপনিও যোগ করুন কিছু)
আমাদের সমস্যা
শিবিরদের একটা সংগঠন আছে ।
আমাদের নেই ।
আমরা সাধারন মানুষ ।
বিএনপি আওয়ামীলীগ ওদের এগেইনস্ট এ কিছু করবে না ।
১। ওদের যোগ্যতা নেই
২। কখন ওদের কে প্রয়োজন পড়ে চেয়ার পাবার জন্য!!!
তার মানে শুধু আমরা আমরাই ।
মুক্তিযুদ্ধ ও কিন্তু সাধারণ মানুষরাই করেছিল!
তাই আমাদের ও এখন কাজ করতে হবে পরিকল্পনা মাফিক!
সংঘবদ্ধ ভাবে ।
হাতে হাত রেখে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

