আমার প্রিয় পোস্ট
- আমাদের মত করে বিজয়ের হাসি ক’জন হেসেছে? - সোহায়লা রিদওয়ান
- মহাবিশ্বের সৃষ্টি এবং ঈশ্বর নিয়ে স্টিফেন হকিং এর সর্বশেষ বই “দি গ্র্যান্ড ডিজাইন” এর সার-সংক্ষেপ/রিভিউ - বিলাশ বিডি
- একটি বিচার কার্য এবং একজন *ফেইসবুক
* ডেবড্যুড
- বোহেমিয়ান কথকতা
- মহামান্যার প্রতি শ্রদ্ধাবনত হয়ে... - হাসান মাহবুব
- ভ্যাঙ্গাড়ি - সোহায়লা রিদওয়ান
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- সে, সে, এবং সে - হাসান মাহবুব
- ছোটগল্প: মাটিফুল ও অন্ধ মুক্তির গান - আশরাফ মাহমুদ
- তালিকা , সাধের বাংলাদেশ ও বছর শেষের ভাগাংক - রাগ ইমন
- **আলো ও অন্ধকারের গল্প** - বোহেমিয়ান কথকতা
- আবারও টিফা: নাছোড়-বান্দা আমেরিকা নতজানু সরকার - দিনমজুর
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- মানুষ - ফারহান দাউদ
- এক , দুই বা পাঁচ টাকার অর্থহীন গল্প - মেহরাব শাহরিয়ার
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- কুচি কুচি করে কাটা সময়(গল্প) - হাসান মাহবুব
- চলো বিয়ে করে ফেলি ! (কিছুটা সত্য, কিছুটা মিথ্যা ,কিছুটা অতিরঞ্জিত ...) - বোহেমিয়ান কথকতা
- অন্য অলিম্পিক - নুশেরা
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা (সায়েন্স ফিকশান প্রেমীদের অবশ্য পাঠ্য!
)
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২০
তুমুল জনপ্রিয় সায়েন্স ফিকশান বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ শাখা। বিজ্ঞান কল্প লেখক হিসেবে আমরা মুহম্মদ জাফর ইকবাল সহ খুব কম লেখক কে চিনলেও আমাদের এই শাখাটির শুরু কিন্তু অনেক আগের। প্রকাশকাল অনুসারে উল্লেখযোগ্য কল্পকাহিনী/লেখক/সাময়িকীর তথ্য নিচে দেয়া হল ।
১৮৭৯ জগদানন্দ রায় (শুক্র ভ্রমন)
১৮৮২ হেমলাল দত্ত (রহস্য )
১৮৯৬ জগদীশ চন্দ্র বসু (নিরুদ্দেশের কাহিনী) [ পরবর্তীতে এর নাম হয় পলাতক তুফান]
১৯০৫ বেগম রোকেয়া ( সুলতানার স্বপ্ন) [প্রাথমিক পর্যায়ে ইংরেজিতে প্রকাশিত ]
প্রেমেন্দ্র মিত্র (কুহকের দেশে)
হেমেন্দ্র কুমার রায় (মেঘদূতের মর্ত্যে আগমন,অমানুষিক মানুষ,কাচেঁর কফিন )
সুকুমার রায় (হেঁসোরাম হুঁসিয়ারের ডায়রি ) [ প্রথম হাস্য রসাত্নক সায়েন্স ফিকশান ]
ক্ষিতিন্দ্র নারায়ণ (আকাশের গল্প, ধূমকেতু )
বাংলা কল্প বিজ্ঞানে নতুন মোড়।
১৯৬১ সত্যজিৎ রায় (ব্যোমযাত্রীর ডায়েরী) [সন্দেশ পত্রিকায় প্রকাশিত, প্রফেসর শঙ্কুকে নিয়ে লেখা প্রথম গল্প ]
![]()
অদ্রিশ বর্ধন [বাংলা ভাষায় প্রথম কল্পবিজ্ঞান সাময়িকী আশ্চর্য এর সম্পাদক ]
মলয় রায় চৌধুরি
১৯৭৩ হুমায়ূন আহমেদ (তোমাদের জন্য ভালোবাসা) [ বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ এবং সার্থক সায়েন্স ফিকশান।]
১৯৭৬ মুহম্মদ জাফর ইকবাল (কপোট্রনিক সুখ দুঃখ) [নকলের অভিযোগ উঠেছিল প্রথম গল্পটি প্রকাশ হবার পর। এর পর একই ধারায় আরো কিছু নতুন গল্প লিখে প্রকাশ করেন এই বইটি । ]
![]()
১৯৭৭ মুহম্মদ জাফর ইকবাল (মহাকাশে মহাত্রাস )
১৯৮৩ শীর্ষেন্দু মুখোপাধ্যায় (ভূতূড়ে ঘড়ি )
১৯৮৮ মুহম্মদ জাফর ইকবাল (ক্রুগো )
১৯৯৫ সুনীল গঙ্গোপাধ্যায় (আকাশ দস্যু)
১৯৯৭ আহসান হাবীব (কল্পবিজ্ঞান সাময়িকী ‘মৌলিক’ )
উল্লেখযোগ্য কল্পবিজ্ঞান লেখক
বাংলাদেশ :
আলী ইমাম
কাজী আনোয়ার হোসেন
কাজী শাহনুর হোসেন (ছোটমামা সিরিজ )
অনিরুদ্ধ আলম
জুবায়দা গুলশান আরা হেনা
আমিরুল ইসলাম
পশ্চিম বঙ্গ :
প্রেমেন্দ্র মিত্র
সৈয়দ মুস্তফা সিরাজ
অনীশ দেব
সমরজিত কর
লীলা মজুমদার
কিন্নর রায়
সমরেশ মজুমদার
উল্লেখযোগ্য ঘটনা :
ষাটের দশকে সত্যজিত লিখেছিলেন মি. এলিয়েন । সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র মি. অ্যাং । সেই গল্পের পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছিলেন স্টিভেন¯স্পিলবার্গের কাছে।¯স্পিলবার্গ সেই মি. অ্যাং চরিত্রের আদলে তৈরি করলেন কালজয়ী সায়েন্স ফিকশন চলচ্চিত্র 'ইটি'। এ নিয়ে এখনো অনেক বিতর্ক চলে ।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর পাতাল ঘরের রহস্য নিয়ে নির্মিত পাতালঘর মুভিটি ২০০৩ সালে নির্মিত হয় । (সম্ভবত বাংলা কল্পবিজ্ঞান অবলম্বনে নির্মিত প্রথম মুভি )
ভবিষ্যতে বিভিন্ন লেখকের লেখা রিভিউ করার ইচ্ছে রাখি।
ইণ্টারেস্টিং পিডিএফ
তথ্য সূত্র ১
তথ্য সূত্র ২
তথ্য সূত্র ৩
তথ্য সূত্র ৪
** ডাউন লোড করার জন্য এই লিংকে যেতে পারেন। সত্যজিত,হুমায়ূন, জাফর ইকবাল এর কিছু বই পাবেন ।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বোহেমিয়ান কথকতা বলেছেন:
ভালই কষ্ট হইছে লিখতে!!!!
লেখক বলেছেন: হ!!!!
জুলভার্ন, এইচ জি ওয়ালেস, আজিমভ বা আর্থার ক্লার্ক দিয়ে কে কে অনুপ্রানিত এমন কোন তথ্য জানা আছে নাকি ?
লেখক বলেছেন: না ভাই!!! আমার এই ব্যাপারে তেমন জানা নাই ।
তবে পশ্চিম বঙ্গের অনেকের লেখাই শেষ পর্যন্ত সায়েন্স ফিকশান হয়ে উঠে নি ।
আর বাংলাদেশের তরুণরা জাফর ইকবাল এর দ্বারা বেশি প্রভাবিত ।
জাফর ইকবাল কার দ্বারা প্রভাবিত সেটা নিয়ে অবশ্য চিন্তা করা যেতে পারে।
এই বিষয়ে তেমন কিছুই পড়া হয় নি , পাই নি ।
Nastik007 বলেছেন:
ভাল লাগল
লেখক বলেছেন: ধন্যবাদ । পরিশ্রম সার্থক কি বলেন?
আরিফুর রহমান বলেছেন:
আমার মতে এখন পর্যন্ত সেরা বাংলা বিজ্ঞান কল্পকাহিনী হলো শীর্ষেন্দুর 'বিকেলের মৃত্যু' অসাধারন... !!
লেখক বলেছেন: পড়া হয় নাই । পড়তে হবে ।
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা পারভেজ ভাই । ![]()
লেখক বলেছেন: এইটা লেখার সময় ও আমি অনেক কিছু জানছি!!!
![]()
দীপান্বিতা বলেছেন:
খুব ভাল লাগলো..... সব পড়তে খুব ইচ্ছে করছে!......নেটের লিঙ্ক থাকলে দয়া করে দেবেন!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দীপান্বিতা আপু ।
লিঙ্ক দেবার চেষ্টা করব। কত টুকু পারবো জানি না । চেষ্টা অবশ্যই করব ।
আমি এবং আঁধার বলেছেন:
হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল দুজনেই আইজাক আসিমভের প্রভাব স্বীকার করেছেন। হু আ এর একটি প্রিয় বই হল আসিমভের এন্ড অফ ইটার্নিটি [আমারও!! লেখক বলেছেন: পড়ি নাইক্কা
কত কিছু যে বাকি ।
ভাল একটা ইনফো দিলেন। অনেক ধন্যবাদ ।
মদন বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা মিস্টার মদন
লিপিকার বলেছেন:
চমৎকার পোষ্ট! +++++
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা লিপিকার, আপনার নিক টা সুন্দর ।
আদিবাসি বলেছেন:
হুমায়ুন আহমেদ শুধু সায়েনস ফিকশন লিখলে সেটাই তাকে বাচিয়ে রাখতো। তার "তোমাদের জন্য ভালোবাসা" পড়ে আমার তাই মনে হয়েছিলো
লেখক বলেছেন: হুমম!!! এই উপন্যাসে অনেক অন্যরকম ব্যাপার ছিল। মানে নতুনত্ব ছিল । আমার বেশ ভাল লাগছিল । তবুও বলব উনি এই শাখায় অনেক অবহেলা করেছেন, ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশান কে এক করে ফেলেছেন ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আজম বলেছেন:
হুম.....ভালো লাগল
লেখক বলেছেন: আপনাকে অনেক ধইন্যা আজম ।
আদিবাসি বলেছেন:
হুমায়ুন আহমেদ শুধু সায়েনস ফিকশন লিখলে সেটাই তাকে বাচিয়ে রাখতো। তার "তোমাদের জন্য ভালোবাসা" ও " তারা তিন জন" পড়ে আমার তাই মনে হয়েছিলো ।
লেখক বলেছেন: তারা তিন জন এর কাহিনী মনে করতে পারছি না
আমি এবং আঁধার বলেছেন:
ওপার বাংলার সাই-ফাই অনেকটাই বাল-খিল্য ধরণের। শিশু-কিশোর সাহিত্যের চেয়ে বেশি এগোতে পারেনি, সে তুলনায় আমাদের লেখকরা অনেক পরিণত। "তোমাদের জন্য ভালোবাসা", "পৃ", "ক্রোমিয়াম অরণ্য", "ক্রুগো" নিছক কল্পকথা নয় বরং আশাবাদী মানুষের ভালোবাসার ইতিহাসও।
লেখক বলেছেন: ওপার বাংলার সাই-ফাই অনেকটাই বাল-খিল্য ধরণের। শিশু-কিশোর সাহিত্যের চেয়ে বেশি এগোতে পারেনি, সে তুলনায় আমাদের লেখকরা অনেক পরিণত।
সহমত ।
হাসান মাহবুব বলেছেন:
ভালো কাজ করসো। +++
লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
ভাল লাগল
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা ইঞ্জিনিয়ার ভাই । কেমন আছেন?
আমার ব্লগে স্বাগতম । ![]()
লেখক বলেছেন: লিখ্যা ফালাও
জাফর ইকবাল মার্কা লিখো না
সব যদি আজ বদলে যেত বলেছেন:
সোকেসে.........।
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা ![]()
অপরিচিত_আবির বলেছেন:
আমার প্রথম পড়া বাংলা সাইন্স ফিকশন ফিকশন হল প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো, শঙ্কু প্রথম হতেই হবে কারণ আমার সিরিয়াস বই পড়া আরম্ভ হয়েছেই রায়বাড়ি থেকে। ক্লাস ২.৫ এ উপেন্দ্রকিশোর আর ৩ এ গিয়ে সুকুমার এবং ৪ এ সত্যজিৎ। জাফর ইকবাল পড়া হয় সিক্সে উঠে। তবুও মুগ্ধতা কমেনি একটুও। তবে আমার প্রথম পড়া সাই ফাই গল্প কিন্তু সাই ফাইয়ের গ্রান্ড মাস্টার আজিমভের একটি গল্প - বাইসেন্টিনিয়াল মেন।
লেখক বলেছেন: হুমম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
বাই... পড়া হয় নাই ![]()
সাপিয়েন্স বলেছেন:
১৯৪৭ সালের ভারত বিভাগের পাঁচ ছ বছর পরে এই বাংলায় কবি মঈনউদ্দিন "ডঃ শফিকের এরো-মোটর-বো্ট" লিখেছিলেন, যা খুব জনপ্রিয় হয়েছিল। এটি বোধ হয় বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন।
লেখক বলেছেন: নাম শুনে তো জুল ভার্নের এক্টা গল্পের নকল বলে মনে হচ্ছে।
তবে তথ্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
পোস্টে প্লাস। অনেক পরিশ্রমসাধ্য পোস্ট পড়লেই বোঝা যায়। অনেক বিষয় জানলাম। এবং এইটা নামাইলাম
লেখক বলেছেন: কবিকে বিশাআআআআআআআআআআল ধন্যবাদ।
আধারে অপ্সরী বলেছেন:
ইতা কিতা লিখিছ হে বালক.... একটা ব্লগ লিখছি..ইট্টু কমেন্টাও...ক্ষরা চলতাসে কমেন্টের
লেখক বলেছেন: ঠিক ই ধরছ!! এই পুষ্ট নিয়া বই বাহির হইবে!!
কমেন্ট কইরাফালাইচি!!!
খরা হবে ক্ষরা না
আর ভাব নিও না!!! এট্টু পরে শুরু হইয়া যাইব কমেন্টে কমেণ্টে অনেক রস চলে আসবে!!! তখন তুমি প্লাবিত হয়া যাইবা!!!
লুকার বলেছেন:
সাইন্স ফিকশন আর ফ্যান্টাসির মধ্যে পার্থক্য আছে।
সাইফাই লেখক যদি বিজ্ঞানের ছাত্র হন তবে লেখাটা বস্তুনিষ্ঠ হয়, নইলে অনেক ভুল তথ্য/ব্যাখ্যা চলে আসে। পশ্চিমবঙ্গের অনেক লেখকের এধরণের ভুল চোখে পড়ার মত। এমনকি সত্যজিতের বইয়েও ভুল আছে।
মহাশূণ্যে কান্না নামের একটা বই ছিল, যেটা ফ্যান্টাসি হলেও অনেকগুলো নতুন ধারণা দিয়েছে।
লেখক বলেছেন: সত্যজিতের বেশির ভাগ লেখাই ফ্যান্টাসী । কথা সত্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনার লেখা পড়ব
।
এনোনিমাস বলেছেন:
ত্রিনিত্রি রাশিমালা; আমার প্রিয়।
লেখক বলেছেন: বইটা বেশ ভাল। আমারো বেশ ভাল লেগেছিল ।
আমার ব্লগে স্বাগতম। ![]()
কঁাকন বলেছেন:
হুমায়ূন আহমেদের শুন্য, তোমাদের জন্য ভালোবাসা আর ফিহা সমীকরন অসাধারন এছাড়া ঠিক সায়েন্স ফিকশন নয় তবে নিখাদ ফিকশন হিসেবে নি বইটা আমার একদম অন্যরকম লেগেছিলজাফর ইকবালের কপোট্রনিক সুখ দুঃখকে উনি নিজেই ছাড়িয়ে যেতে পারেন নি অন্যদের কথা তো বাদ ই, এছাড়া নয় নয় শুন্য তিন, ট্রাইটন একটি গ্রহেন নাম, ওমিক্রনিক রূপান্তরের গল্পগুলো দারুন।
লেখক বলেছেন: কথা ঠিক। কপোট্রনিক সুখ দুঃখ এর মান/ মৌলিকত্ব সম্পন্ন লেখা আমরা তেমন পাই নি ।
হুমায়ূন আহমেদ এর লেখায় সায়েন্স এর চেয়ে ফিকশানের প্রতি মনোযোগ বেশি ছিল। তাই কিছু লেখা অসাধারণ বলতে গিয়েও আর সায়েন্স ফিকশান বলতে পারি নি।
কঁাকন বলেছেন:
আমার পড়া সবচেয়ে বিরক্তিকর সায়েন্স ফিকসন হচ্ছে সুনীল/সমরেশের অর্জুন বেরিয়ে এলো আর জাকারিয়া স্বপনের কিছু গল্প (নাম ভুলে গেছি)
লেখক বলেছেন: কঠিন মনে হলেও সত্য হচ্ছে কলকাতার বেশিরভাগ লেখক সায়েন্স ফিকশান লিখতেই পারেন না ।
তাদের প্রায় সবার লেখাই ফ্যান্টাসী ধরণের ।
সুনীল এর আকাশ দস্যু সিম্পলি হাস্যকর!!!!
অথচ আপু জানেন বাংলা ভাষায় আমার সবচেয়ে প্রিয় লেখক কিন্তু সুনীল!!
সমরেশের আট কুঠুরি নয় দরজা লেখায় সায়েন্স ফিকশান এর ছাপ আসলেও প্রচণ্ড অযত্নের ছাপ ছিল ।
বেরিয়ে এল অর্জুন এ কি অর্জুন মাইন্ড রিডার থাকে? তাহলে বোধহয় পড়েছি।
জাকারিয়া স্বপনের কোন লেখাই ভাল লাগে নি। অথচ উনার সম্ভাবনা বিশাল ছিল। কারণ সায়েন্স ব্যাকগ্রাঊণ্ড ভাল, মিডিয়ায় পরিচিত এবং তিনি লেখা লিখি করেন। তবুও আমি আশা নিয়ে বসে আছি তিনি ভাল লিখবেন । তার লেখায় জাফর ইকবাল এর প্রভাব নেই। এটা একটা আশার বাণী !
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
হুমম স্যাররে স্মার্ট লাগছে কোনো একটি অজানা কারণে আমি সাই ফাই পড়তে অলোয়েজ বিরক্ত বোধ করি
কি খবর বাপ্পী ?
লেখক বলেছেন: আমি যেই দিন সরাসরি দেখছি (কয়েকবার ই দেখছি ) সব দিন ই স্মার্ট লাগতেছিল!!
কি বলেন আপু?!! এত জটিল জটিল লেখা বিরক্ত বোধ করবেন কেন?!!! টুকুনজিল টা অন্তত পড়ে দেখতে পারেন । ভাল লাগার কথা ।
জাফর ইকবাল এর বাচ্চাদের বই গুলা তো জোস!!! এই বারের বই মেলায় এক টা রূপকথার বই যেটা কিনা সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলারে কটাক্ষ করে লেখা হইছে । বেশ ভাল লাগছে। পড়ছেন নাকি?
এই তো আপু ভাল আছি।
কিন্তু প্রচুর চাপে আছি!!!
অনুষ্ঠান + থিসিস
থিসিস হইতেছে গিয়া কায়কোবাদ স্যর এর আণ্ডারে!!!! ![]()
আপনি কেমন আছেন?
![]()
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ![]()
ভাবের অভাব বলেছেন:
জাফর ইকবাল অনেকেরই প্রিয় কারো কারো কাছে অপ্রিয় আমার কাছে খুবই প্রিয়।প্রিয়তে নিলাম।
৯৮ সালের দিকে প্রথম সায়েন্স ফিকশান পড়ি ক্রুগো এবং মহাকাশে মহাত্রাস। খুব ভালো লেগেছিলো।
এফ বি তে রিকোয়েস্ট পাঠাইসি সময় হইলে এ্যাড কইরেন।
লেখক বলেছেন: আমার পড়া প্রথম সায়েন্স ফিকশান মহাকাশে মহাত্রাস!!!
প্রিয়তে নেবার জন্য অনেক অনেক ধইন্যা
![]()
FBতে যোগ করা হইছে ![]()
লেখক বলেছেন: পড়া হয় নাই
মাস্ট রিড এ যোগ করলাম!! ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ![]()
ভাল থাকুন ভাই
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
শংকু একটা জিনিসই। পাগলের মত খুইজা খুইজা শংকুর বই পড়ছি। পিপড়াদের দেশে যাইয়া সেই যে শংকু বিদায় নিল আর আইল না। তোমাদের জন্য ভালবাসা সত্যিকারভাবেই আরেকটা জিনিস। ফিহার জন্য কাইন্দা দিছিলাম। শংকুর মত ফিহাও হারিয়ে গেছেন।
প্রথম ফিকশন কার লেখা পড়ছিলাম মনে নাই, শুধু মনে আছে একটা সংকলন ছিল, নাম ছিল সায়েন্স-ফিসশন অমনিবাস, গল্পটা ছিল চাদে যাওয়া নিয়ে, ক্যাভারাইট নামক খুব হালকা একটা ধাতু বানায় সেইটা দিয়া গোলক বানাইয়া চাদে যায়। আর শেষ গল্পটা ছিল এক ডানাওয়ালা মানবের। গল্পের শেষে সমুদ্রের নীল জল তার পা স্পর্শ করে অর্থাৎ সে সমুদ্রে ডুবে মারা যায়। সায়েন্স ফিকশনগুলি কেন যানি ট্রাজেডির কাজ করে। কিল্লাইগা যে হুদাহুদি লেখকরা কষ্ট দেন বুঝি না। ধুর!
আর শুক্র ভ্রমণ কি ঐ গল্পটা যেখানে এক ভূগোল মাষ্টার থাকে?
লেখক বলেছেন: শুক্র ভ্রমণ আমি পড়ছি কিনা সিউর না
কলকাতার বেশ কিছু সায়েন্স ফিকশান অমনিবাস পড়া হইছে। ঐ গুলার মধ্যে জগদীশের গল্পটা পড়ছিলাম ।
শংকুরে ভাল লাগত এম্নিতে, কিন্তু শঙ্কুর কিন্তু প্রব্লেম ছিল!!!! কেমন যেন ফ্যান্টাসী প্যাটার্ন । সায়েন্স ফিকশান হিসেবে ভাল মানায় না, তবে বাল্য কালে খুব ভাল লাগছে, অনেক সুন্দর সুন্দর শব্দ বানাইছিল সত্যজিত!!
হাহা!! কেন কষ্ট দেয়?? আমারে এক জন কইছিল হিট হইতে চাইলে কষ্ট দিতে হইব!!!! তাই আমি জানি গল্পে কষ্ট দেই পাঠক কে!!
লেখক বলেছেন: আমিও বইয়ের পোকা!!! আমিও বই বিষয়ক পোষ্ট পড়ি!!!
চিমটি ,লাল!! ![]()
লেখক বলেছেন:
আমিও প্রায় সব ই পড়ছি ![]()
আধারে অপ্সরী বলেছেন:
কমেন্টের বন্যায় তো তুমি ভাইসা যাইতেসো....আমার টায় এখনো খরা... এরকম একটা আতেল মার্কা পোস্টে এত কমেন্ট ? কাহিনী কি ?
লেখক বলেছেন:
ওহে বালিকা!!
সবাই আতেল
, আতেলিকা হয়া যাও দেখবা ভাত/রস সব ই পাইবা!!
কঁাকন বলেছেন:
আমার মনে হয় না জাকারিয়া স্বপনের থিকা ভালো সায়েন্স ফিকশন পাব ভবিষ্যতেবিকেলের মৃত্যুটা পড়তে হবে সবাই এত প্রসংসা করতেছে,
লেখক বলেছেন: খ্যাক খ্যাক!!
হুমম! পড়া উচিত!
শাহানা বলেছেন:
এই লিস্টের মধ্যে সবচেয়ে পুরানো যে লেখাটি পড়েছি সেটি হলো ১৯০৫ এ লেখা সুলতানার স্বপ্ন
লেখক বলেছেন: এইটা আমার পড়া হয় নাই, তবে এইটা অবলম্বনে একটা টেলিফিল্ম হইছিল ঐটা দেখছি , ভাল লাগছে । সায়েন্স যেমন ছিল ,নারীবাদ বিষয় টার প্রতিও আলোকপাত করা হইছিল ।
ভেবে ভেবে বলি বলেছেন:
সায়েন্স ফিকশন বরাবরই জোস লাগে, তবে লেখাটাও সেরকম হওয়া চাই! জাফর ইকবাল তো অসম্ভব প্রিয়, সত্যজিত রায়ের শঙ্কুও খুবই খুবই। তবে বাংলায় এত সায়েন্স ফিকশন লেখা আছে এটা জানা ছিলো না। উদ্যোগটা খুব ভালো লাগলো। গুড ওয়ার্ক ব্রো... কিপ ইট আপ!
লেখক বলেছেন: আপুকে অনেক অনেক ধইন্যা পাতা
আমারো খুব প্রিয় । তবে বাকিদের লেখা না পড়ে খুব বেশি যে মিস করছেন তা কিন্তু না!!!
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
বোহেমিয়ান ভাই এইখানে কিছু বিশাল প্যাচ আছে। সমরশ কি ছিলেন আর ইসহাক আজিম কি ছিলেন। তখনকার আমলের বি এস সি এর ফিজিক্স বই আর এখনকার সময়ের ইন্টারের ফিজিক্স বই খুললেই আরো একটু স্পষ্ট হইব। হুমায়ুন আর জাফর হইলেন দুইজন খাটি বিজ্ঞানী। আর সুনীল কি? সত্যজিৎ কি ছিলেন মূলত? ঐ সময়ের বাঙ্গীয় বিজ্ঞানের অবস্থা কি ছিল? তাই সেই পরিসরে উনারা অর্জুন বা শংকু পর্যন্তই ভাবতে পারছেন। মুল সমস্যাটা হইল একাডেমিক। হুমায়ুন বা জাফর যা পারব অন্য একজন নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক কিন্তু তা পারব না, আর পারলেও তারে বহুত কষ্ট করতে হইব। জুল ভার্নের লেখাও কিন্তু আমরা বাতিল কইরা দিতে পারি বৈজ্ঞানিক শব্দাবলীর অপ্রতুলতার কারনে। সেই হিসাবে শংকুর অপমান আমি মেনে নেব না। আমার বঙ্গীয় বিজ্ঞানীর যে কোন অপমান তীব্রভাবে প্রতিহত করা হবে। লেখক বলেছেন: সহমত!!
হেহে!!!আমার আফত্তি নাইক্কা!
লেখক বলেছেন: দিয়ে দিলাম আপু ![]()
কাঙাল মামা বলেছেন:
অফটপিক> ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
comment by: বোহেমিয়ান কথকথা বলেছেন: programming এ শুরু থেকেই মনোযোগী হোইয়েন । যেখানেই পড়েন না ক্যান ।
brac এভয়েড করতে বলব ।
যদি কিচু মনে না করেন,সিএসইর জন্য ব্রাক কেন এভয়েড করতে বললেন বলবেন কি? জাস্ট কিউরিয়াস। আমি ঐ দিকের পাবলিক না।
আলোচনার পর কমেন্ট ডিলিট করে দিতে পারেন...
লেখক বলেছেন: ব্যক্তিগত অভিমত ছিল এটি। আমিও ঐ দিকের পাবলিক না!!
ব্যক্তিগত পর্যবেক্ষণ/ পরিচিত দের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমার পছন্দ হয় নি । এই জন্য ই ।
"জাস্ট কিউরিয়াস" হবার কোন কারণ আছে কি?
কাঙাল মামা বলেছেন:
আমি একসময় ঐখানে পড়তাম, এরপর ভার্সিটি চেন্জ করে ক্রেডিট ট্রান্সফার করে এখন এআইইউবি তে...তবে আমিও আপনার সাথে একমত লেখক বলেছেন: আসেন মামু গলা মিলাই!!! আমি তো ভাবছি আপনে আমারে মাইর দিবেন!! ![]()
লিটল হামা বলেছেন:
ছোটভাই....
লেখক বলেছেন: বড়ভাই ![]()
কাঙাল মামা বলেছেন:
হাহাহাহাহা!!! কি যে বলেন, মতের অমিল হইলেই কি গায়ে পইড়া ঝগড়া, পোস্টে মাইনাস আর মাইর দেয়া লাগবো?? লেখক বলেছেন: হেহে মামুজান!! দিন কাল ভালা না!!
অনেকেই আছে এমন
ভাবের অভাব বলেছেন:
এই রকম একটা দিনে জন্মদিন!!!!!!!আজ জন্মদিন, কাল ঈদের দিন! এত খুশি রাকপেন কতি
শুভ জন্মদিন সেই সাথে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
লেখক বলেছেন: ঠ্যাং খান!!! হেহে ![]()
লেখক বলেছেন: হ ![]()
লেখক বলেছেন: আপনাকেও ঈদ মোবারক
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধইন্যাপাতা ![]()
'লেনিন' বলেছেন:
শুভ জন্মদিন এবং পোস্টের জন্য বিশেষভাবে ধন্যবাদ। এধরণের তথ্য উইকিতে স্থান পাওয়া উচিৎ।
লেখক বলেছেন: লেনিন ভাই কে অনেক অনেক ধইন্যা ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু আপুনি
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
আমার প্রিয় জাফর স্যারের টুকুনজিল। যদিও এটার সাথে ইটি বা সত্যজিতের এলিয়েনের সাথে অনেক মিল আছে, আরো বেশি মিল আছে কোই মিল গ্যায়া এর সাথে। তবুও এটাই আমার প্রিয় সাই ফাই।
লেখক বলেছেন: আমারো!
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
শুভ জন্মদিন। সেই সাথে ঈদ মোবারক।
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা পাতা
আপনাকেও ঈদ মোবারাক
লেখক বলেছেন: প্রসূন ভাইডি আপনাকে অনেক অনেক ধইন্যাপাতা ![]()
ধ্রুব তারা বলেছেন:
প্রফেসর শঙ্কু সিরিজের যে উল্লেখ নেই!!
লেখক বলেছেন: শঙ্কু র কথা লিখছি তো ভাইডি
আলিম আল রাজি বলেছেন:
অনেক অনেক ভাল লাগল
লেখক বলেছেন: থ্যাঙ্কু রাজি ভাই
লেখক বলেছেন: ভ্লা ভ্লা
শুনে খুশি হলাম ব্রো ।
আরিফ বল্গ বলেছেন:
সায়েন্স ফিকশন আমার প্রিয় জিনিষগুলোর মধ্যে একটি । জাফর স্যারের প্রায় ২০-২২টা বই পড়ছি ২মাসে । জুল ভার্নের লেখাও অনেক ভাল লাগে । আপনার লেখা প্লাস ও প্রিয়তে গেল ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আরিফ ভাই ।
ভাল থাকুন
শর্ট সার্কিট বলেছেন:
কষ্ট করে লিখেছেন, খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শর্ট সার্কিট ।
লেখক বলেছেন: ধন্যবাদ
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন:
চমৎকার পোস্ট । বেশ কিছু তথ্য জানলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন
লেখক বলেছেন: হ
আহাদিল বলেছেন:
গুড জব!
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























