আমার প্রিয় পোস্ট

http://shorob.com/author/bohemian/

একজন কার্টুনিস্ট ,কিছু সুযোগ সন্ধানী লোক ...:( :( [ যে সব কথা মনে রাখতে নেই ]

০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৩

শেয়ারঃ
0 0 0

কার্টুনিস্ট আরিফ এর কথা মনে পড়ে?
এক নির্দোষ কার্টুন এর কারণে সাজা হয়েছিল যার ।
মনে নাও পড়তে পারে । সে দেশের প্রধান দৈনিক এর উচ্চ পদস্থ কেউ ছিল না, ছিল না নাম করা লেখক/সাংবাদিক ,মাঝে মাঝে প্রদায়ক হিসেবে কার্টুন আকঁত ।
কেউ তাকে চিনত না ।
না আমি,না আপনি ।
হঠাৎ তাকে আমরা চিনে গেলাম ।
আমাদের ইসলামপন্থী নেতারা আমাদের চিনিয়ে দিলেন ।
তারা বললেন "প্রথম আলো ইসলাম বিরোধী । তারা
আগে আল্লাহ রাসূল এর বিরুদ্ধে লিখত এখন কার্টুন ও ছাপায় ।"
প্রথম আলো বলল এটা তাদের দোষ না,তাদের অসাবধানতার
সু্যোগ নিয়ে কার্টুন ছাপিয়েছে আরিফ । তারা সরি
তারা বায়তুল মোকাররমের খতিব এর কাছে সরি বলেছিল ।
জেলে ঢুকতে হবে কাউকে না কাউকে । বলির পাঁঠা দরকার একটা জেলে ঢুকল কার্টুনিস্ট আরিফ ।
এবার বোধহয় মনে পড়েছে আমি কার কথা বলছি ?

তাহলে আমার লেখা শুরু করি?

১।
প্রথম আলো ,দেশের প্রধান দৈনিক ।
পাঠক নতুন/ অন্য পত্রিকার মান কেমন তা যাচাই করেন প্রথম আলোকে দিয়েই । সাংবাদিকতা একটি লাভজনক ব্যবসা তা এ দেশে প্রথম প্রতিষ্ঠা করে প্রথম আলোই।
এর কৃতিত্ব সম্পাদক মতিউর রহমান এর । এককালের বাম, এখন নিরপেক্ষ
যা কিছু ভাল তার সাথে প্রথম আলো ।
পাঠক বিশ্বাস করে তাদের।
কার্টুন ছাপা হল আলপিন এ ।
প্রতিবাদ হল, নিন্দা শোনা গেল ।
প্রথম আলো প্রত্যাহার করে নিল কার্টুনটি , ক্ষমা চাইল ।
কার্টুনটি কতটা আঘাতকারী ছিল তা নিয়ে আমি কিছু বলতে চাই না ।
পাঠকদের স্বার্থে ধরে নিলাম প্রথম আলো ক্ষমা চেয়েছিল ,
বিতর্ক এড়াতে ক্ষমাও চেয়েছে ।
কিন্তু কার্টুনিস্ট আরিফ এর পাশে কেন প্রথম আলো দাড়াল না?
কারণ অবশ্য সোজা, কার্টুনিস্ট আরিফ ভাল কিছু নয়,
তার সাথে প্রথম আলো কেন থাকবে?
এই ঘটনা থেকে কি শিক্ষা নিলাম আমরা ?
প্রথম আলো হতে পারে দেশের প্রধান দৈনিক ,মতিউর রহমান হতে পারেন দেশের সবচেয়ে ক্যারিসম্যাটিক সম্পাদক, কিন্তু যখন নিজের স্বার্থ বিবেচনায় আসবে তখন তারা তাদের
মতাদর্শের ভিন্ন ব্যাখ্যা দিতে পারেন। তারা বদলে যেতে পারেন

দেশের প্রধান ও সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রত্রিকার যখন এই অবস্থা , তখন বাকিদের কথা বাদ ই দিতে হয় ।
২।
প্রথম আলো সবচেয়ে প্রভাবশালী পত্রিকা তাই ইসলামপন্থী দলগুলোর বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয় প্রথম আলোর কলমেই ।
আমাদের হুজুরদের দিলে কষ্ট বেশি দিয়েছিল প্রথম আলো ই ।
তাই এই পত্রিকার বিরুদ্ধে কিছু করার জন্য তারা তক্কে তক্কে ছিল।
সময়টা রমজান মাস । সামান্য কার্টুন ।
কিন্তু তাতে কি? ঝোপ পাওয়া গেছে, সময়টাও রমজান মাস
সাধারণ মুসলমানদের অনুভূতিকে কাজে লাগানোর এই তো সময়!
প্রায় সব গুলো ইসলামপন্থী দলই ঝাপিয়ে পড়ল এই আন্দোলনে ।
তারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর এর চেয়ে ভাল উদাহরণ আপনি আর কোথায় দেখেছেন?
মূল ব্যাপার ধর্ম ছিল না,পুরো ব্যাপারটিই রাজনৈতিক ,মিডিয়ার দখলদারিত্বের ।
আমাদের সেই সব ইসলামপন্থী নেতারা প্রমাণ করে দিয়েছিলেন তারা আসলে কোন পন্থী!
তারা সুযোগসন্ধানী ।

৩।
একই কার্টুন কোন পত্রিকায় কবে এসেছিল সেটা গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বপূর্ণ ছিল সুযোগসন্ধানী গোষ্ঠী চিনে নেয়া,ভোল পালটে ফেলা লোকদের চিনে নেয়া ।
তা কি চিনতে পেরেছি?

৪।
আরিফ আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেউ না ।
আমরা এ রকম অনেক বলির পাঁঠা দেখেছি ।
আরো দেখবো ।
এরা আসবে,বলির পাঁঠা হবে, আমরা ভুলে যাব ।

আমরা ভুলে যাই ,ভুলে যাব ।


এই পোস্টের কথাও ভুলে যান প্লিজ ।

*এই পোস্টটি দেবার ইচ্ছে ছিল অনেক আগে। পড়ার চাপে সেই সময় লেখা হয় নাই । তাই হয়ত কথা গুলো মনে ছিল ।
এখন লিখতে পেরেছি তাই হয়ত ভুলে যেতে পারব সহজেই । :(
এই সব মনে রাখতে নেই । :(

 

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
সারণী বলেছেন: আরিফ আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেউ না ।
আমরা এ রকম অনেক বলির পাঁঠা দেখেছি ।
আরো দেখবো ।
এরা আসবে,বলির পাঁঠা হবে আমরা ভুলে যাব ।

আমরা ভুলে যাই ,ভুলে যাব ।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: :(

২. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫০
ফিউশন ফাইভ বলেছেন: লেখাটি ভালো হয়েছে। তবে একটি তথ্য ঠিক নয়। প্রথম আলো আরিফকে আইনী সহায়তাসহ আরো নানাভাবে সহায়তা দিয়েছিল।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: সেই সহায়তা পর্যাপ্ত নয় তা তো দেখতেই পাচ্ছি :(

৩. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
ভাবের অভাব বলেছেন: আমার জানা মতে এই একই কৌতুকটি আগেও বহু পত্রিকায় দেখেছি। এটা নিয়ে এত হইচই দেখে যার পর নাই বিস্মিত হয়েছিলাম। ভুলে যাওয়াটা খুব সোজা না।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: একই কার্টুন কোন পত্রিকায় কবে এসেছিল সেটা গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বপূর্ণ ছিল সুযোগসন্ধানী গোষ্ঠী চিনে নেয়া,ভোল পালটে ফেলা লোকদের চিনে নেয়া ।

:(

০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: ঠিক তাই এমন ই হয়! :(

৫. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৮
জামাল ঊদ্দিন বলেছেন: লেখাটা ভাল লেগেছে...কিন্তু ভুলা তো যায়না...
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: শিক্ষাটাই তো ভুলে বসে আছি ।

০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: একই কার্টুন কোন পত্রিকায় কবে এসেছিল সেটা গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বপূর্ণ ছিল সুযোগসন্ধানী গোষ্ঠী চিনে নেয়া,ভোল পালটে ফেলা লোকদের চিনে নেয়া ।

৭. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩১
ধূসর মানচিত্র বলেছেন: ধর্মকে এখানেও আমাদের মোল্লা গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। ঝোপ পেয়েছে তাই সরাসরি কোপ অথচ তাদের সমর্থিত একটি পত্রিকা যখন এই ধরনের কার্টুন ছাপে তখন জায়েজ।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: সহমত ।

৮. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
আলী আরাফাত শান্ত বলেছেন: কথা সত্য।
কিন্তু এই দেশে সত্য কথার বেইল নাই:(
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: :(

৯. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ভালো লাগল,আর ফি৫ তো ব্যাপারটা বলেছে,কিন্তু সরকার যখন তাকে বলির পাঠা করেছে তখন সেই সাহায্য কোন ভাবেই তাকে উদ্ধার করতে যথেষ্ট হবে না।+++++
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: আমাদের দেশে তো আইনের শাসন নেই :( তাই সরকার ই মা বাপ ।
তবুও আরিফ এর শাস্তির ব্যাপারটায় বর্তমান সরকার এর ভূমিকা বুঝতে পারছি না । আরিফ এর শাস্তি হয়েছে ঢাকার বাইরের এক আদালতে । :(

১০. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭
শান্তির দেবদূত বলেছেন: বলার কিছু পাচ্ছি না, সব কিছু লাথি দিয়ে গুড়িয়ে দিতে ইচ্ছা করে......
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: আমারো :(

১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
তুষার লাল শাহা বলেছেন: কি আর বলব ? এই দেশে সবাই আমরা বলির পাঠা.।.।.।।।.।।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: আমরা সবাই :(

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: আমরা সবাই :(

১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভুলে যাও, ভুলিয়ে দাও--- প্রথমালো
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২২

লেখক বলেছেন: হাহা! :P

১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: এরকম বলির পাঠা আরিফ একা না। আলপিনে একবার আহসান কবির কোন এক এমপির কুকর্ম নিয়া লেখসিলো, ঐটা ছাপা হওনের পরে দাবড়ানি খায়া প্রথম আলো পল্টি খাইলো। আহসান কবিরকে নিয়া তারা নানানরকম উল্টাপাল্টা মন্তব্য কৈরা নিজেদের সেফ সাইডে রাখলো। আর ঐ বেচারা হৈলো বহিস্কৃত। যে ছাপছে তার কিছু হৈলোনা। চরম ধান্দাবাজ পত্রিকা একটা।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: আমিও এইটা নিয়ে কিছু শুনছিলাম । পুরো ঘটনা অবশ্য জানি না । আসল কথাই ঐটা, নিজেদের স্বার্থ দেখতে এরা ওস্তাদ

০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :D :D
কিরাম আছেন? :D

১৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৭
মে ঘ দূ ত বলেছেন: এইতো বেশ।

আপনি?
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: আমারো চলে যাচ্ছে দিনকাল :D

১৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩
আমিই জিনিয়া বলেছেন: একটি জায়গায় সহমত পোষণ করতে পারছিনা।যদিও আপনার লেখার প্রধান বিষয়বস্তু সেটাই।হ্যা,আরিফ।অন্য কোনো ব্যাপারে আরিফকে বলির পাঠা হতে দেখলে আমিও হয়তো প্রতিবাদ করতাম।কিন্তু আরিফ যেটা করেছে সেটা অবশ্যই স্পর্শকাতর।খুব সম্ভবত সে কোন প্রাণির নামের আগে "মোহাম্মদ" শব্দটা জুড়ে দিয়েছে।"মোহাম্মদ"আমাদের রাসূলের উপাধি যার যাচ্ছেতাই ব্যবহার অবশ্যই অমার্জনীয়।একজন সচেতন নাগরিক হিসেবে আরিফের এই ব্যপারটি খেয়াল রাখা উচিত ছিলো।আর প্রথম আলোও এই কার্টুনটি ছেপে স্বেচ্ছাচারিতার প্রমাণ দিয়েছে যদিও পরে ক্ষমা চেয়েছে।আপনার কি মনে হয় আরিফের কার্টুনটি সাধারন পাঠকদের মনে বিরুপ প্রতিক্রীয়া সৃষ্টি করেনি?ইসলাম কি শুধু ইসলামপন্থি নামক ভন্ড নেতাদেরই মুখোশ?
আমি গোড়ামুসলিম না।তবে একজন মুসলমান কিংবা সর্বপরি একজন সাধারন মানুষ হিসেবে যেকোন ধর্মের ধর্মীয় অনুভূতিগুলোকে শ্রদ্ধা করি।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: আপু আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ । আমিও একজন মুসলিম । একজন বিশ্বাসী । এবং আমিও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । আমিও মনে করি সেই কার্টুনটি ভাল কিছু নয় । যদিও আমার মনে হয় , কার্টুনিস্ট এর লক্ষ্য ছিল না কোন ধর্মীয় অনুভূতিকে আঘাত করা ।

এই লেখায় আমার প্রধান লক্ষ্য ছিল ""সেই ভুলটি যেমনি ভাবে প্রথম আলো স্বীকার করে নিয়েছিল তেমনি ভাবে কেন তারা কার্টুনিস্ট এর পাশে দাঁড়ায় নি?""

এই কার্টুন এর চেয়ে অনেক বেশি ভয়ংকর লেখা এখানে সেখানে প্রকাশিত হয়, তা আমাদের মত সাধারণ মানুষ দের মনে বিরূপ প্রতিক্রিয়া/ কষ্টের জন্ম দেয় । কিন্তু তখন কাউকে প্রতিদান দিতে হয় না, বলির পাঁঠা হতে হয় না। এইখানে একজনকে হতে হল । এবং তাকে রক্ষা করার সুযোগ ছিল । কিন্তু তা করা হয় নি ।

ধর্ম নিরপেক্ষতার কথা বলতে গিয়ে অনেকেই এখন ধর্মকে অকারণে আঘাত করছেন । :(
আপনার আমার ভাল লাগুক বা না লাগুক এই ব্যাপার বাড়বে বৈ কমবে না ।

১৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
জনৈক আরাফাত বলেছেন: ///দেশের প্রধান ও সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রত্রিকার যখন এই অবস্থা , তখন বাকিদের কথা বাদ ই দিতে হয় //

বিশ্বাস যোগ্যতার কী দেখলে? পরিবর্তনের অঙ্গীকার শুরু হবার পর বাসা থেকে প্রথম আলো-ই পরিবর্তন করে দিছি!
----------------------------------------------
লেখা ভালো হয়েছে!
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: ভাইয়া আমি আমার কাছে বিশ্বাস যোগ্য সেটা বলি নাই । সেই সব পাঠক দের কথা বলছি যারা একে নিরপেক্ষ ভাবে, তাদের মত করে বলছি ।

আমিও রাখি না B-)

১৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
হুমায়রা হারুন বলেছেন: পরবর্তীতে খতিবের কি হয়েছিল...খেয়াল আছে কি?
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: ঠিক কোন ঘটনার কথা বলছেন মনে পড়ছে না :(

১৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৫০
হুমায়রা হারুন বলেছেন: এমনকি কোন ঘটনা আছে যে যেদিন, ছবির ঐসব ব্যক্তিরা গেল খতিবের কাছে মাফ চাইতে তার কিছুদিন পরেই খতিব মারা গেল।
ভুল ও হতে পারে।
কিন্তু এমন কিছু কি হয়েছিল? এ্যটলিস্ট মৃত্যু না হলেও একটা কোন দুর্যোগ?
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪০

লেখক বলেছেন: আমি এই সম্পর্কে কিছু জানি না । তবে হ্যা ,তার কিছু দিন পরেই তিনি মারা গিয়েছিলেন । এই নিয়ে কখনো কোন কন্সপিরেসীর কথাও শুনি নি ।

২০. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
ফারহান দাউদ বলেছেন: হেহেহে, আরো কত দেখবা!
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: হ :(

২১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৬
সুবিদ্ বলেছেন: আমার খুব পছন্দের একটা কবিতার লাইন........"জগৎ জুড়িয়া আর কত কাল মার খাবে দুর্বল"---নজরুলের........

যখন এইসব দেখি তখন এইটা আওড়াই.......অক্ষমের নিজেকে প্রবোধদান আর কি
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: জগৎ জুড়িয়া আর কত কাল মার খাবে দুর্বল

সত্য :(

২২. ০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৩
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: নিরপেক্ষ?? সেটা আবার কি??
কোনো পত্রিকাই পরে সত্যি জানা যায় না, এইজন্যই শুধু খেলার খবর ছাড়া আর কিসু দেখিনা .


আরিফ এখন কেমন আসে??
১২ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: উনি তাঁর মাকে নিয়ে দৌড়ের উপর ছিলেন। এটূকুই জানি।

২৩. ১২ ই নভেম্বর, ২০১০ রাত ৮:৩০
মাহী ফ্লোরা বলেছেন: হ্যাঁ ভুলে যান এইসব মনে রাখতে নেই।কিন্তু এখন আরিফের কি অবস্থা?

 

মোট সময় লেগেছে ০.৯৪০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© বোহেমিয়ান ।
http://shorob.com/author/bohemian/
http://www.ibappy.com/
http://twitter.com/ibappy

খুব সামান্য একজন । আপনার আশে পাশের হাঁটঁতে থাকা আটপৌরে দের মধ্যেই আমাকে খুঁজে পাওয়া যাবে ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই