জামাত-শিবির ইন্সটিটিউট অব রেডিক্যাল ডেভেলপমেন্ট
( আধারের যাত্রী মোরা )
ভর্তি বিজ্ঞপ্তি
স্মারক নং: চো ১০ / দো / ১৫ ন ০০ / খা ৩ - ও
আপনি কি বিবেকহীন? আপনি কি ভন্ডামিতে পটু? আপনার কথায় আর কাজের কি কোন মিল নেই? আপনি কি ঠান্ডা মাথায় মানুষ খুন করার যোগ্যতা ধারণ করেন?
তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যত্। জামাত-শিবির ইন্সটিটিউট অব রেডিক্যাল ডেভেলপমেন্ট এ যোগদিন এবং নিজের প্রতিভাকে আরও কার্যকর ভাবে বিকশিত করুন। জামাত-শিবির ইন্সটিটিউট অব রেডিক্যাল ডেভেলপমেন্ট এ নতুন ব্যাচ এ ভর্তি চলছে।
১. ভর্তির যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর প্রাক্তন সদস্যদের সন্তান হতে হবে। যারা নিজেদের পাকিস্তানের সন্তান মনে করেন তারা অগ্রাধিকার পাবেন।
২. অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই পিস্তল, ক্ষুর অথবা অন্যকোন আগ্নেয়াস্ত্র ব্যবহার জানতে হবে। অবশ্য গজারি লাঠি, হকস্টিক ইত্যাদি সহযোগে মারপিটে পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের ব্যাপারে এ শর্ত শিথিল যোগ্য।
৩. রগ কাটায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।
৪. অন্যান্য শর্ত সমুহ: প্রার্থীকে মনে প্রানে গন্ডগোলকে (মুক্তিযুদ্ধ) এবং গন্ডগোলকারীদের (মুক্তিযোদ্ধা) ঘৃণা করতে হবে। অন্ধভাবে অনুসরণের ক্ষমতা থাকতে হবে। ভন্ডামি ও মানুষকে বিভ্রান্ত করার যোগ্যতা থাকতে হবে।
৫. অযোগ্যতা: মুক্তিযোদ্ধাদের সাথে দূর-দূরান্তের সম্পর্ক থাকলেও প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। স্বাধীনতা যুদ্ধের সপক্ষ বা মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদন করার দরকার নাই।
৬. বয়স: স্কুল পড়ুয়া হলে ভাল হয়, তবে আবশ্যক নয়।
ব্রেইন ওয়াস করে চুড়ান্ত প্রার্থীদের বাছাই করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মওদুদী দর্শন ও অন্যান্য অন্ধ শিক্ষা দেয়া হবে। তাদের নিয়মি ক্ষুর চালনা, অস্ত্র চালনা, গজারি লাঠির ব্যবহার ও মানব শরীরের অংগ প্রত্যঙ্গ সম্বন্ধে(রগ, গলা ইত্যাদি কাটার) ব্যবহারিক শিক্ষা প্রদান করা হবে। সফলভাবে শিক্ষা কার্যক্রম সম্পন্ন শিক্ষার্থীদের চূড়ান্ত পরিক্ষা দিতে হবে। উত্তীর্ন প্রার্থীগন ছাত্র শিবিরে যোগদান করবেন।
যোগাযোগ:
জামাত-শিবির ইন্সটিটিউট অব রেডিক্যাল ডেভেলপমেন্ট
আন্ধার গলি
মগবাজার
ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

