নারী দিবস কথাটা শুনেই মনে কিছু প্রশ্ন জাগে। কাদের জন্য এই নারী দিবস? পৃথিবীতে প্রায় অর্ধেক নারী, তাদের জন্য বছরের ৩৬৫ দিনের মধ্যে মাত্র একটা দিন!! আর বাকি দিন গুলো? এই দিনে পুরুষ হিসাবে আমাদের কী কী কতর্ব্য ইত্যাদি ইত্যাদি। যখন টিভি দেখি, তখন অবশ্য কিছু ধারণা জন্মে; দেখি ক্রিম মেখে মেয়েরা ফর্সা হয়ে টপাটপ মডেল হয়ে যাচ্ছে, গ্ল্যামারাস চাকরি পেয়ে যাচ্ছে, নাচের কম্পিটিশন- সুন্দরি প্রতিযোগীতায় জিতে যাচ্ছে।
অ, তাহলে এই কথা!! এখন যেটা করতে হবে তা হল নারীদের এই মহান দিবসে সৌন্দর্য বর্ধণের জন্য রং ফর্সাকারী ক্রিম কিনে দিতে হবে। তা মেখে তারা ফর্সা হয়ে গ্ল্যামারাস চাকরি পাবে, মডেল হবে অথবা সুন্দরী প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হবে। এই তাহলে নারীদের জীবনের লক্ষ্য!!
কিন্তু একটা সমস্যা আছে এখানে। যখন আমি সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত-শ্রান্ত আমার মার জন্য সেই সৌন্দর্য বর্ধক ক্রিম কেনার কথা ভাবি তখন মনে হয় আমার মা তো সেই সুন্দরী প্রতিযোগীতায় যেতে পারবে না! অথবা আমাদের বাসার কাজের বুয়াটা যে কিনা ফেলে যাওয়া স্বামীর ওরসজাত একগাদা সন্তানের মুখের খাবার জোটাতে সকাল সন্ধ্যা মানুষের বাসায় ঝিয়ের কাজ করছে, তার কি উপকার করতে পারে সেই ক্রিম?
তাহলে কাদের জন্য এই নারী দিবস!! মনে হয় সেই সব ম্যানিকিওরড নারীদের জন্য যারা ৫ তারা হোটেলের শীতাতপ-নিয়ন্ত্রীত সম্মেলন কক্ষে বসে কোটি কোটি নির্যাতিত বঞ্চিত নারীর বঞ্চণা মার্কেটিং করে তার মুনাফা গোনে। যারা রঙিন কাঁচে চোখ ঢেকে, দামী গাড়িতে চেপে হাইসোসাইটি রেস্টুরেন্টে লালপানির সাথে বাহারি ডিনার করে। তারাই আজ গাল ফুলিয়ে নিজেদের নারী হবার দুঃখের বেসাতি করবে!!
আমি জানি আমার মার জন্য আমার বাসায় কাজের বুয়ার জন্য বলার মত কিছুই করতে পারবো না। কিন্তু যখন দেখি নিযার্তিত এই বিশাল জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে কিছু মানুষ তামাশা করছে তখন ভাবতে ইচ্ছা করে আমি মানুষ নই!!
বিঃদ্রঃ সবাই আমাকে মাইনাস দিন।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



