রাতের তারার মত একদিন নিরবে অন্ধকারে যাব ঝরে,
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছ -
আমি কাঁদি অনেক ব্যথায়;
আমার বুকের 'পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই -
ক্ষয়ে যাক জীবন সকল।
জীবনের স্বাদ লয়ে জেগে আছ
ব্যথা দিতে পার তবুও;
হয়ে যায় আকাশের তলে - কত আলো, কত আগুনের ক্ষয়,
কতদিন হয়ে গেছে ব্যথিত অতীত -
তার কথা কে রাখে মনে?
পুরোনো সে তারার দিন শেষ হয়ে যায় -
নতুন আশার প্রদীপ জ্বেলে;
রাতের তারার মত একদিন নিরবে অন্ধকারে যাব ঝরে,
আমার সকল গান তুবও তোমারে লক্ষ্য করে।
মূল: জীবনানন্দ দাস
(সানী জুবায়ের কর্তৃক কিঞ্চিৎ পরিবর্তীত)
গানটি শুনতে চান?
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


