কয়েকদিন ধরে দেখছি অনেকেই ইন্টারনেটের স্পীড নিয়ে হতাশা ব্যক্ত করে পোষ্ট দিচ্ছেন। তাদের জন্য এই পোষ্ট। যারা মজিলা ফায়ার ফক্স এর ব্রাউজার ব্যবহার করেন তারা নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করে আপনার আগের নেট কানেকশন ব্যবহার করেই অনেক বেশি গতিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন বলে আশা করা যায়। আমি অনেক দিন ধরে এই টেকনিক ব্যবহার করছি, আশা করি সবার কাজে লাগবে।
কিভাবে মজিলা ফায়ার ফক্স এর ব্রাউজিং স্পীড বাড়াবেন:
১. প্রথমেই একটি নতুন ট্যাব বা উইন্ডো ওপেন করুন।
২. অ্যাড্রেস বারে লিখুন: about:config। এতে একটি পেজ ওপেন হবে।
৩. পেজটিতে যে মেনু দেখতে পাবেন তাতে স্ক্রল করে নিচে নামুন, প্রেফারেন্স নেম network.http. pipelining এ চলে আসুন।
৪. এর ডিফল্ট value থাকে false। ডাবল ক্লিক করলে এর value হবে true। এর অর্থ আপনি ফায়ার ফক্স কে মাল্টিপল রিকোয়েস্ট পাঠানো অনুমতি দিচ্ছেন।
৫. এর পরের লাইনে পাবেন ইনটিজার network.http. pipelining. maxrequests যার ডিফল্ট value 4; এখানে ডাবল ক্লিক করুন এবং value সেট করুন ২০ থেকে ৩০। এর মানে আপনার ব্রাউজার একসাথে কোন ওয়েব পেজে ২০- ৩০ টা রিকোয়েষ্ট পাঠাবে, তবে এর value এর চাইতে বেশি করাটা নৈতিকতার দিক থেকে ঠিক হবে না।
৬. কয়েক লাইন পরে পাবেন network.http. proxy.pipelining; এর value থাকবে false, ডাবল ক্লিক করে তা true করুন।
৭. সব শেষে একটা নতুন ইনটিজার এ্যাড করতে হবে। যে কোন জায়গায় রাইট ক্লিক করুন; এবং সিলেক্ট করুন new > integer। এখানে preference name চাইবে। এটি হবে nglayout.initialpai nt.delay । এবার এর value সেট করুন শূন / ০।
ব্যস, হয়ে গেল। এবার দেখুনতো আপনার ব্রাউজারের স্পীড বাড়লো কিনা!! থিওরীটিক্যালি ৩০০ থেকে ৫০০ % স্পীড বাড়ার কথা, তবে বাস্তবে তা নাও হতে পারে। তবে কিছুটা স্পীড বাড়বে এটা বলা যায়।
যদি স্পীড বেশি পান তবে মনেকরে একটা + দিয়ে যাবেন কিন্তু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

