আমার প্রিয় পোস্ট

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

ইহা তন্ময়ের সেঞ্চুরি পোষ্ট, সাথে ফাও জুক্স B-))

১০ ই জুন, ২০০৮ রাত ১:২৮

শেয়ারঃ
0 0 0


ইহা আমার শততম পোষ্ট............আমি ব্যাট হাতে ভার্চুয়াল গ্যালারির চারপাশে অভিবাদন জানাচ্ছি, সবাই তালিয়া মারেন :#)


ব্যাস.......!! ঠিক আছে, অনেক তালি মেরেছেন....এবার থামেন............ :-0

অনেকদিন থেকেই ইচ্ছা করছিল একশত নম্বর পোষ্টটা লিখে ফেলি, মাগার কিসমত তথৈবচ.........গত কয়েক সপ্তা ধরে লেখার কিছুই মাথায় আসছিল না; মানে মাথা একে বারে ফকফকা হয়ে ছিল |-) (যদিও এখনো মাথা ফকফকা আছে, তাই তো বেহুদা ভ্যাজর ভ্যাজর করছি)। তবে বন্ধুরা, যেহেতু আমার শততম পোষ্ট দেবার এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা সামিল হয়েই গেছেন, তাই আমি আপনাদের নিরাশ করবো না - একটা ফাউ জুক্স শোনাবো। এক্ষেত্রে ব্লগে কিছুটা সুবিধা পাওয়া যায়, যেমন: আমি কাউকে কোন জুক্স বললে প্রায়ই দেখি মুখ গম্ভীর করে সেটাতে হাসির কী আছে তা বোঝার চেষ্টা করে - এখানে অন্ততঃ সে সমস্যাটা নেই। আবার জুক্স বলতে বলতে মাঝখানে কেউ বলে বসেনা "ওওওওও! এই জোক্সটা তো আমি আগে শুনেছি!! খুবই মজার......বাকিটা আমি বলবো??" :> তো ভাই ও বোন সব, হাসলে হাসবেন নিজ দায়িত্বে, না বুঝলে আমি বুঝায়ে দিতে আসবো না। তো এবার জুক্সে আসি:



কোরবান স্কুলে পড়ে। ক্লাসে তার পারফর্মেন্স খুবই ভাল। তবে একটা সমস্যা আছে। বাংলা ক্লাসে টিচার তাকে যে রচনাই লিখতে দিক না কেন সে কুমিরের রচনা লেখে। তার মনে হয় ঐ একটাই রচনা ভাল করে মুখস্ত করা আছে।

একদিনের ঘটনা, স্যার ক্লাসে গরুর রচনা লিখতে দিয়েছে। কোরবান লিখেছে:

'গরু একটি উপকারী প্রানী। গরুর দুটি পা, দুটি লেজ আর একটি কান আছে। ঘাস গরুর প্রধান খাদ্য। তাই বলে কেউ গরুকে ঘাস খাওয়াতে নদীর ধারে বেধে রাখবেন না, কেননা নদীতে কুমির আছে।

আর আমরা জানি কুমির একটি হিংস্র প্রানী। কুমিরের চারটি পা, একটি লেজ এবং মুখ ভর্তি ধারালো দাত আছে। সারা গায়ে কাটা কাটা কাটা কাটা.....' ইত্যাদি ইত্যাদি।
---------------------
যদি এইটুকুই ঘটনা হতো তাহলেও টিচার অতটা বিরক্ত হতেন না। কিন্তু আরেকদিন টিচার লিখতে দিয়েছে বাড়ির রচনা। কোরবান লিখলো:

' বাড়িতে আমরা মা-বাবা, ভাই-বোন নিয়ে বসবাস করি। বাড়ি আমাদের নিরাপদ আশ্রয়। তাই নদী-নালার ধারে বাড়ি বানানো উচিৎ নায়। কেননা নদীতে কুমির আছে।

আর আমরা জানি কুমির একটি হিংস্র প্রানী। কুমিরের চারটি পা, একটি লেজ এবং মুখ ভর্তি ধারালো দাত আছে। সারা গায়ে কাটা কাটা - কাটা কাটা.....' ইত্যাদি ইত্যাদি।
--------------------

নিত্য কোরবানের এহেন আচরনে টিচার খুবই ত্যাক্ত-বিরক্ত। তাই তিনি ঠিক করলেন কোরবানকে এমন একটি রচনা লিখতে দিবেন যেখানে সে কোনভাবেই কুমির প্রসঙ্গ টেনে নিয়ে আসতে না পারে। সেইমত অনেক চিন্তা ভাবনা করে একদিন ক্লাসে তিনি রচনা লিখতে দিলেন। বিষয়: পলাশীর যুদ্ধ। কোরবান খুব সুন্দর হস্তাক্ষরে রচনা লিখে নিয়ে আসলো:

রচনা: পলাশীর যুদ্ধ

ভূমিকা: পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনা। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয় এবং বাংলা পরাধীন হয়ে পড়ে। বিশাল আকারের নবাব বাহিনীর জন্য এই যুদ্ধ জয় করা কোন ব্যাপারই ছিল না। কিন্তু যুদ্ধের ময়দানে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে বিশ্বাস করে যেন খাল কেটে কুমির ডেকে আনলেন।

আর আমরা জানি কুমির একটি হিংস্র প্রানী। কুমিরের চারটি পা, একটি লেজ এবং মুখ ভর্তি ধারালো দাত আছে। সারা গায়ে কাটা কাটা কাটা কাটা.....' ইত্যাদি ইত্যাদি।

 

প্রকাশ করা হয়েছে: সারাদিন  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৮ রাত ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৩২
মানুষ বলেছেন: হা হা হা ... কৌতুক মজার হইছে।

শততম পোষ্টের অভিনন্দন।
১০ ই জুন, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: থ্যাংকুুুুুু

২. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৩৩
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা.....। দারুণ লিখেছেন... শততম অভিনন্দন। এগিয়ে যান।
১০ ই জুন, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

১০ ই জুন, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন :)

১০ ই জুন, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন :)

১০ ই জুন, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: তাই নাকি ;) অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন :)

৬. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: অভিনন্দন ।।।

(মিরাক্কেলে শুনসিলাম জুক্সটা)
১০ ই জুন, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: দিল জাত মাইরা ;)

৭. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৩৮
মানুষ বলেছেন: আমার সামনে এক বছর পুর্তি। এর মধ্যে আবার এক লাখ হিটও খাইছি। গর্বে পাও মাটিত পড়তেছে না।
১০ ই জুন, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: ইয়া হাবিব!!!!!!!!!!!!

গর্বে গ্যাস বেলুনের মত ফুইলা গ্যাছেন নাহি ;) বার্থডেতে পার্টি চাই কইলাম.......:)

১০ ই জুন, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবা :)

৯. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৪১
নিসর্গ পথিক বলেছেন: খেক...খেক...খেক...খেকস.......দারুন অইচে....++
১০ ই জুন, ২০০৮ রাত ২:০০

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ

১০. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৪৪
একরামুল হক শামীম বলেছেন: শততম পোস্টের অভিনন্দন। :) জোক্স ভালা হইছে। :#)
১০ ই জুন, ২০০৮ রাত ২:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবা :)

১১. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ম্যাও কে শততম পোষ্টের জন্য অভিনন্দন........।
কৌতুকটা বুদ্ধদেবের একটা বই এ পড়েছিলাম........সম্ভবতঃ সবিনয় নিবেদন এ,
তবু ভালো লাগলো......।
শুভেচ্ছা থাকলো।লেখা চলুক।
১০ ই জুন, ২০০৮ রাত ২:০১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু........:)

১২. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৪৭
সবাক বলেছেন: তোমার ১০০টি পোস্টের জন্য কয়েকশ শুভেচ্ছা (আসলে অফুরন্ত)


কৌতুক খুব মজা দিয়েছে। মজা খেয়ে পেট ভরিয়েছি। কি আর করা , শততম পোস্টের উদযাপনে যখন কেক নেই, তখন মজা খেয়েই পেট ভরাই।:#)
১০ ই জুন, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: উপর থিকা জবাব দিতে দিতে নামতাছি :) পার্টিতে সবাইরেই তো খাতির কারতে হয় নাকি ;)

কৌতুক খাইয়া পেট ভরাই না অতি উত্তম কাম :)

১৩. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: আমার ডাবল সেঞ্চুরী হৈতে আরেকটা বাকি :P
১০ ই জুন, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: সবই তো খেলুড়ে পাবলিক ;) আগেই সেঞ্চুরি কইরা বইসা আছে.........:)

১৪. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৫৭
হনলুলু বলেছেন: সবাই এতো পুস্ট লেখে কেমনে ???:(

আপ্নারে সেন্চুরীর শুভেচ্ছা ........ :)
১০ ই জুন, ২০০৮ রাত ২:০৩

লেখক বলেছেন: আমি খুবই ধীরে ধীরে লিখছি। কথায় আছে সবুরে মেওয়া ফলে ;)

...........আইজকা আমার মেওয়া ফলছে :)

১৫. ১০ ই জুন, ২০০৮ রাত ২:০০
নেমেসিস বলেছেন: সেন্চুরী মহাজন নেক্সট মিটিংয়ে চেহারা খান দেখাইয়েন ।
১০ ই জুন, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: জ্বি জনাব, অবশ্যই। কিন্তু মিটিং কোনখানে এট্টু জানাইয়েন। সময়টাও কষ্ট কইরা বইলেন..............;)

১৬. ১০ ই জুন, ২০০৮ রাত ২:০০
সবাক বলেছেন: তুমি আমার কমেন্টের জবাব দাও নাই। তোমার সাথে আড়ি!! :(
১০ ই জুন, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: কাট্টি উঠাইয়া ফেলো। আসো বুড়া আঙ্গুল মিলাইয়া মিলমিশ কইরা ফেলি ;)

১৭. ১০ ই জুন, ২০০৮ রাত ২:০৫
অ্যামাটার বলেছেন: ধুরররররররররর মিঞা...!!!
হেইডা তো মীরাক্কেলে 'খনাদা' কইসিলো...
পুরা গুমড় ফাঁস কইরা দিলাম...
১০ ই জুন, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন: গুমর অনেক আগেই ফাস হইয়া গেছে, তুমি লেট লতিফ ;)

১০ ই জুন, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: ওখে :)

১৯. ১০ ই জুন, ২০০৮ রাত ২:১৩
সবাক বলেছেন: আমারতো ডান হাতের বুইড়া আঙ্গুল ২টা কোনটার সাথে মিলাইবা!!!!???
১০ ই জুন, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: জটিল পরশনো। বাম হাতের বুইড়া আঙ্গুল হইলেও হইবো মনে হয়।

২০. ১০ ই জুন, ২০০৮ রাত ২:১৪
ফারহান দাউদ বলেছেন: চেনচুরির অভিনন্দন,ব্যাট দেখলাম,তালি দিলাম। কৌতুকখান আগে অন্যরকম শুনসিলাম,কিন্তু হাসবার পারসি এইটা বড় কথা।
১০ ই জুন, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: শুইনা শান্তি পাইলাম। আমিও ধারণা করসি এইটা মেলা মাইনষে হুনছে। তয় সবতেই হুনেনাই এইটা রক্ষা ;)

২১. ১০ ই জুন, ২০০৮ রাত ২:১৫
হ্যারি সেলডন বলেছেন: হাহাহহাহাহা...............হা হা প গে।

শততম পোস্টে বহুরুপিরে অভিনন্দন। আমার কখন শতক হবে??
১০ ই জুন, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: বল দেইখা খেলো, ভালো বল ছাইড়া দিবা আর মুয়া বল কইষ্যা বাইড়াইবা ;)

তাইলেই সেঞ্চুরি হইয়া যাইবো। তয় এইটা তোমার দ্বিতীয় ইনিংস...........:)

২২. ১০ ই জুন, ২০০৮ রাত ২:২১
হ্যারি সেলডন বলেছেন: আমি শুনছি নদী সম্পর্কে। গরুর রচনা লিখতে দিলে গরুরে নদীতে গোসল করাইতে নিয়া যাইয়া নদীর রচনা লিখা!
১০ ই জুন, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: আমিও জানি এইটা। কোন মতে গরুরে নদীর ধারে আনতে পারলেই হইসে। আর যায় কৈ ;)

২৩. ১০ ই জুন, ২০০৮ রাত ২:২৩
হ্যারি সেলডন বলেছেন: কি কও! আগের ইনিংস কোন নিকে??
১০ ই জুন, ২০০৮ রাত ২:২৪

লেখক বলেছেন: আমি আলাভোলা মানুষ ;)

২৪. ১০ ই জুন, ২০০৮ রাত ২:২৬
মানুষ বলেছেন: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেনঃ +
১০ ই জুন, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: ফুডো দিলে এট্টু ভালা হইতো না .........;)

মাইয়াডা বড়ুই সোন্দর্য................:)

২৫. ১০ ই জুন, ২০০৮ রাত ২:২৮
হ্যারি সেলডন বলেছেন: মানু, এইডা কেডাই আবার?? আমির সাহেব কই গেলেন?


১০ ই জুন, ২০০৮ রাত ২:৩২

লেখক বলেছেন: এত খুপসুরত মাইয়া থাকতে আমির সাহেবরে খুজো ক্যা????????

২৬. ১০ ই জুন, ২০০৮ রাত ২:২৯
মানুষ বলেছেন: এইডাও যা আমির সাহেবও তা। একটু বৈচিত্র আনলাম আরকি।
২৭. ১০ ই জুন, ২০০৮ রাত ২:২৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: শততম পোষ্টের জন্য অভিনন্দন।

শততম পোষ্টে মজার কৌতুক ...................চমৎকার

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

১০ ই জুন, ২০০৮ রাত ২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ, আপনিও অনেক অনেক অনেক ভালো থাকুন :)

২৮. ১০ ই জুন, ২০০৮ রাত ২:৩৬
সঠিকপথে বলেছেন: ha ha ha ! thanks, for ur finny jokes. & congratulations for ur century post...
১০ ই জুন, ২০০৮ রাত ৩:২৪

লেখক বলেছেন: thanks...........;)

২৯. ১০ ই জুন, ২০০৮ রাত ২:৩৯
মিয়াভাই সিলটী বলেছেন: চিটি বলেছেন: শততম পোষ্টের জন্য অভিনন্দন।

শততম পোষ্টে মজার কৌতুক ...................চমৎকার

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
১০ ই জুন, ২০০৮ রাত ৩:২৫

লেখক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, আপনিও অনেক অনেক অনেক ভালো থাকুন :)

৩০. ১০ ই জুন, ২০০৮ রাত ২:৫৮
নাঈম বলেছেন: শততম পুষ্টে শতটা অভিনন্দন, বেশী অভিনন্দন দিয়া আপনেরে খাটো করতে চাইনা

আর কি কহিব, তয় জুক্স ভালা হইচে
১০ ই জুন, ২০০৮ রাত ৩:২৬

লেখক বলেছেন: শত অভিনন্দনে আমি ফুলিয়া যাইতেছি, বেশি দরকার নাই। ধইন্যবাদ এই জন্যে যে আগে এইটা কোথাও শুননাই ;)

৩১. ১০ ই জুন, ২০০৮ ভোর ৪:৪৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

জুক্স পুরানা হইলেও ;) শতেক পোস্টের অভিনন্দন ।

ব্যাট থেকে দর্শনীয় চার-ছক্কার মার আসুক ( দুর্দান্ত সব লেখা আর কি ) :)
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আরাশি, ধীরে সুস্থে ব্যাটিং করছি, তাই এক দুই ও নিতে হয়। মাঝে মাঝে বল ছাড়তেও হয় ;)

৩২. ১০ ই জুন, ২০০৮ ভোর ৫:০১
রন্টি চৌধুরী বলেছেন: অভিন্দন।
আপনার লেখা ভাল লাগে।
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: লেখা ভাল লাগে শুনে খুবই খুশি হলাম। ভেবেছিলাম আমার লেখা কারও তেমন পছন্দ হয় না :) অনেক ধন্যবাদ

৩৩. ১০ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: খিক খি খি খিক খিক খিক ...
কুমির কুমির কুমির...
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: পানি থেকে সাবধান, কুমির আছে..;) শুভেচ্ছা নেবেন

১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: খুশি হলাম। ভালো থাকবেন।

১২ ই জুন, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: আরিফুর রহমান বলেছেন: হুমমমম....

১২ ই জুন, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ :)

৩৭. ১১ ই জুন, ২০০৮ ভোর ৪:৩৩
নিলা বলেছেন: তবে জোক্সটা পড়ি নাই। :)
১২ ই জুন, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: তবে জুক্স না পড়ার জন্য মাইনাস X((

১২ ই জুন, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: টেংকুুুুুুুুুুুুুু

৩৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩
ভেংচুক বলেছেন: ওরী ভাই বিদিক হইচে
৪০. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫
কঁাকন বলেছেন: দেরিতে হলেও অভিনন্দন

 

মোট সময় লেগেছে ২.৩৮৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষ্যাপা খুজে ফেরে পরশ পাথর
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ