somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের পুলিশ, আমাদের সরকার আর এই সময়

০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক'দিন আগে অদ্ভুত এক দৃশ্য দেখলাম টেলিভিশন চ্যানেলের খবরে। ফিনফিনে দাড়িওয়ালা বা দাড়ি ওঠেনি এমন জনা পঞ্চাশেক মাদ্রাসার বালক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের চত্বরে নির্মানাধীন একটি ভাস্কর্য ভেঙে ফেলার জন্য সেটাতে দড়ি বেধে টানাটানি করছে!!! ওরা মনের আনন্দে ওদের কাজ করে যাচ্ছে, কেউ বাধা দেবার নেই, কেউ দেখার নেই। মনে হল দেশে যেন কোন সরকারই নেই- নেই কোন পুলিশ; নয়তো একটি দেশের প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে এমন কম্মো হয় কি করে ??????? - এটাতো কল্পনার বাইরে!!

আবার এও মনে হল, এদেশের পুলিশ বাহিনী হয়তো নাকে তেল দিয়ে ব্যারাকে ঘুমুচ্ছে - তাই কিছুই দেখেনি!!

কিন্তু আজ দেখলাম ভিন্ন চিত্র। যে পুলিশ বাহিনীর টিকিও সেই দিন দেখা যায়নি, তারাই আজ মুক্তমনা মানুষের শান্তিপূর্ন প্রতিবাদ পদযাত্রা থামিয়ে দিয়েছে চারুকলার সামনে!!!!!!!!! যেন হঠাৎ করেই পুলিশ বাহিনী তাদের কর্তব্য জ্ঞান ফিরে পেয়েছে- আকাশ থেকে যেন সহসাই সরকার বাহাদুর নেমে এসেছে, যারা দেশে সামান্যতম প্রতিবাদ সহ্য করবে না। আজ হঠাৎ করেই সরকার ও পুলিশ তাদের দায়িত্ব সম্পর্কে অতিমাত্রায় সজাগ। একোন যাদু মন্ত্র!!

বুঝতে কষ্ট হয় কি কারণে গুটিকয় ধর্মান্ধ বিনা বাধায় দেশে যা খুশি তাই করতে পারে; অথচ তার প্রতিবাদে সাধারণ মানুষকে রাস্তায় নামতেই দেয়া হয় না!!!!!!!!!!!!!!!!!

এই পুলিশকেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ন্যায়সংগত প্রতিবাদ কর্মসূচি নির্দয়ভাবে দমন করতে - দেশের সেরা বিদ্যাপীঠের সেরা ছাত্রদের অন্যায়ভাবে লাঠিপেটা করতে। এতে কিন্তু তাদের হাত একবারও কাঁপে না, যে সরকার নেপথ্যে থেকে দেশের সেরা মেধাবীদের মারতে নির্দেশ দেয় তারাও বিষয়টি ঠিক হচ্ছে কি হচ্ছেনা দ্বিতীয়বার ভেবে দেখেনা। তবে কোন কারণে গুটিকয় ধর্মান্ধের অপকর্মে সরকার বাহাদুর এবং আইনশৃংখলা রক্ষাকারী পুলিশ বাহিনী নিশ্চুপ থাকে????

এই ধর্মান্ধ গোষ্ঠী আমাদের সরকার ও পুলিশ বাহিনীর কি লাগে?
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:৪৪
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×