এক ফাইলে পৌরুষ (পুনঃদৃষ্টি আকর্ষণ)
০৬ ই জুন, ২০০৭ রাত ৩:১৪
জুবায়ের ভাইয়ের উপন্যাস পৌরুষ শেষ হবার আগে থেকেই দাবী ছিল যে, বই শেষ হওয়া মাত্রই যেন অখন্ড আকারে ভক্তবৃন্দের নিকট বিতরণ করা হয়। উপন্যাসও শেষ হল, এক ফাইলের ভিতরে আনাও হল কিন্তু মনে হয় যেই ঝড়তুফানের মাঝখানে খবরটা এনাউন্স করা হয়েছিল তাতে পালে তেমন হাওয়া পড়েনি। তাই মনে দুঃখে আমি নিজেই আরেকখান পোস্ট দিলাম। প্রচ্ছদটা ফাটাফাটি হয়েছে এটারো।
জুবায়ের ভাইয়ের উপন্যাস পৌরুষ পুরোটাই এক পিডিএফ ফাইলে।
তার কদিন আগেই হোস্ট করেছিলাম আনোয়ার সাদাত শিমুলের ছাদের কার্ণিশে কাক। হোস্ট করে দিন গুনছিলাম কয়দিনে গুগল ভাইয়ের নজরে পড়ে। দেখলাম কাক বিষয়ে গুগলের আগ্রহও কম না।
গুগলে ছাদের কার্ণিশে কাক।
আরো ঘাপটি মেরে থাকা ঘাঘু লেখকেরা থাকলে এক সময়ে যোগাযোগ করতে পারেন। রাত জেগে জেগে মোটাসোটা ফাইল বানিয়ে থাকলে আমি দিব্যি হোস্ট করে দিতে পারি।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৭ সকাল ১১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব বলেছেন:
৫ দিসি
ফরিদ বলেছেন:
৫ বুইঝা পাইসিঃ) এই দিলাম ভার্চুয়াল রিসিট। দেশের সব ঘুমে, সকাল হইতে হইতে পোস্ট আবার তিন পেইজ পিছে চইলা যাইবঃ(
হাসিব বলেছেন:
হ । লন্ডন সময় দুপুরে পোস্ট করলে মন্তব্য করে এরকম অনেকের অনলাইনে পাবেন ।
হাসিব বলেছেন:
আরেকটা কথা, পিডিএফগুলোতে সিকিউরিটি সেট করা নাই । যেই কেউ কাট পেস্ট এডিট প্রিন্ট সবই করতে পারবেন । সিকিউরিটি একটু বাড়ানো দরকার বলে মনে হয় ।
মদন বলেছেন:
প্রথম বই আমারে দেওনের কথা।
ফরিদ বলেছেন:
@হাসিবঃ লেখক উদার প্রকৃতির হলে আমার তো আপত্তি নাই। উনি যেটুকু নিজেকে মেলে ধরবেন আমি ততটুকুই প্রকাশ করব। পিডিএফগুলো সাধারণত লেখকই করে দেন। আমি যায়গামতন হোস্ট করেই ঝামেলা শেষ।
@মদনঃ
বই এখন জনগণের সম্পত্তি। প্রিন্ট কইরা লইয়া লনঃ)
মুহম্মদ জুবায়ের বলেছেন:
ফরিদ, ঠিক বলেছেন। গত কয়েকদিনের ঝড়-ঝাপটায় আমার ঘোষণাটা মার খেয়ে গিয়েছিলো মনে হয়। আপনি আরেকবার পোস্ট করতে পরামর্শ দিয়েছিলেন, সংকোচ হচ্ছিলো। আপনি করে বাঁচিয়ে দিলেন। এখন আর খুব একটা লজ্জা পাচ্ছি না, নিজে তো আর দিইনি!হাসিব, এটা এমন কোনো মহামূল্যবান লেখা নয়, সিকিউরিটি নিয়ে তাই মাথা ঘামানোর খুব একটা দরকার মনে করিনি।
মদন, আপনার প্রথম কপির দাবি ভুলিনি। বই হয়ে বের হলে দেখা যাবে। তা কিছু অ্যাডভান্স করলে ভালো হয় না? :-)
মুহম্মদ জুবায়ের বলেছেন:
ভাই ফরিদ, আপনার এই পোস্টের প্রথম বাক্যের শুরুতে তো আমার বারোটা বেজে গেলো মনে হয়। পৌরুষের বিজ্ঞাপন করার নাম করে একেবারে শেষ করে দিলেন! মানহানির মামলা করার জন্যে উকিল খুঁজতে হবে দেখছি!
ফরিদ, রাসেল ডটের ভারত নিয়া একটা উমদা ভ্রমণ কাহিনী ছিল, সেটা একসাথে পুরা পিডিএফ হিসাবে দেয়া যায়?
ফরিদ বলেছেন:
মানীর মান আল্লায় রাখে, "জুবায়ের ভাইয়ের পৌরুষ" থেকে "জুবায়ের ভাইয়ের উপন্যাস পৌরুষ" পরিবর্তন করা হইল। আশা করি ক্ষমা পাইব বেখেয়ালীর জইন্য।
মুহম্মদ জুবায়ের বলেছেন:
ফরিদ, পরিবর্তনের দরকার ছিলো না। উকিরের কথা শুনে ঘাবড়ে গেলেন! মজাই লাগছিলো। মজা করে বলা।মদন, এবার তো ভাই বিপদে ফেললেন। বেশিরভাগ মানুষ পয়সার কথায় গাঁইগুঁই করে। আপনি দেখছি চাহিবামাত্র...। বেহিসেবী বলে জীবনভর নাম কুড়িয়েছি, এখন আরেকজনকে পাওয়া গেলো।
অমিত আহমেদ বলেছেন:
এই ব্লগে আর লিখবো না... "গন্দম" উপন্যাসটা তাহলে পুরোটা একসাথে লিখে আপনাকে দিয়ে দেব, কি বলেন? তার আগে আমার ব্লগপোস্টে পোস্ট করে সামহোয়্যারে লিংক দিয়ে একটা প্রচ্ছদ চাইতে হবে।
ফরিদ বলেছেন:
আমার কোন আপত্তি নাই। ব্লগেও নিয়মিত লিখে পরে সংকলন হিসেবে দিতে পারেন। ইনফো@বই-মেলা তে ইমেইল করলেই আমাকে পাবেন।
মুহম্মদ জুবায়ের বলেছেন:
সাধারণ, লেখাটি পড়ে ভালো লেগেছে জানানোর জন্যে অশেষ কৃতজ্ঞতা। আমার ভাগের ধন্যবাদটুকু নিলাম। ধন্যবাদ আপনাকেও।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
আবার ৫।
দিনআনবোই বলেছেন:
অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















