বিদায় বিল, পৃথিবীর পক্ষ থেকে ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০০

শেয়ারঃ
0 0 0

গতকাল সিইএস ০৮ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। এবারো বিল গেটস প্রাথমিক বক্তব্য বা কীনোট দিয়ে শুরু করলেন। এবারো বলছি এজন্য কারণ এবার ছিল বিলের এগারতম কীনোট। তাই একটি কীনোট আর কি পার্থক্য করতে পারে? কিন্তু এবারেরটি ছিল কিছুটা ভিন্ন, কারণ শেষবারের মত মাইক্রোসফটের প্রধান হিসেবে স্টেজে আসলেন বিল। জুনে সফটওয়ার ছেড়ে ভিন্নদিকে নিজের সময়কে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই এবারের কীনোটে অন্যান্য বছরের মত প্রযুক্তির ফুলঝুরি না দেখিয়ে অনেকটা সময়ই ছিল নিজের স্মৃতি রোমন্থন। আর অবসর সময়ে কি করবেন? তার জন্য নিজেই একটি কমেডি ভিডিও তৈরি করে সবার সামনে নিজেকে হালকা করলেন তিনি।



আমাদের আইটি কমিউনিটির একটি বড় সময় কাটে মাইক্রোসফট আর বিলকে গালাগালি করে। মাইক্রোসফট লোভী, মাইক্রোসফট ভোঁতা, তার এই নাই তার সেই সমস্যা, ওপেন সোর্সের বিরুদ্ধে আরো বহু অভিযোগ। এই অবিযোগগুলোর অনেকগুলোই সত্যি। তবুও আমরা প্রত্যেকেই জানি আজকে পৃথিবী প্রযুক্তির যেই অবস্থানে দাঁড়িয়ে আছে তার জন্য সমগ্র মানবজাতি এই মানুষটির কাছে যথেষ্ট ঋনী। একজন মানুষ পৃথিবীর চেহারা পালটে দিতে পারে তার একটি বড় উদাহরণ বিল। সেই সত্তুরের দশকে স্বপ্ন দেখেছিল পৃথিবীর প্রতিটি ডেস্কে একটি কম্পিউটার, তার বেশ কিছুটা এখনি বাস্তবে চলে এসেছে। কিছু হোক আর না হোক। আমাদের মত আজাইরা পাব্লিকরা তো আইটির নামে কিছু পেটে ভাতে আছে তাই বা মন্দ কি?

অবসরের সময়টি বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নামে দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথবীর মানবীয় সমস্যাগুলোর বিরুদ্ধে ফুল টাইম সফটওয়ার জেহাদ ঘোষণার নিয়ত করেছেন বেচারা। দেখাই যাক লাইফের চ্যাপ্টার টুতে কি দিতে পারেন তিনি পৃথিবীকে। মাইক্রোসফট মিস করবে তোমাকে।


বিলের পূর্ণাঙ্গ ওয়েবকাস্ট

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৭
সুর বাংলা বলেছেন: জনগুরুত্বপূর্ণ পোস্ট। তয় হগ্গলতের হজম অইবো না।
+১
৩. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৩
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: শুধু মাইক্রোসফট না, আমরা সবাই বিলকে মিস করবো ...

 

মোট সময় লেগেছে ০.৯৫৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ