আজকে নতুন একটি খবর দেখে খুব ভাল লাগল। আশি-নব্বইয়ের দশকে পৃথিবীরে ত্যাক্ত করার জন্য আবিষ্কার করা হয়েছিল ডস। এর মাঝে দশক দুয়েক পার হয়ে গেছে। কিন্তুক কম্পুটার চালু করার প্রথম আধা মিনিট বদলায়নি। প্রথমে বায়োসের আন্ধার স্ক্রীনের মাঝে আঁকিবুকি অথবা আজকাল যেই কাহিনী চালু হয়েছে ওইএম ধুম করে একটা তাদের লোগো বসায়ে দেয় তার ফাঁকে সিস্টেম চেক হয় তার পরে শুরু হয়ে আসল অপারেটিং সিস্টেমের কাজ কারবার। মেশিন ভালমন্দ যাই হোক মিনিট খানেকের আগে কিছুই করার নাই, আর এক বস্তা হাবিজাবি সার্ভিস আর এন্টিভাইরাস আর আপডেট থাকলে তো মিনিট তিনেক লাগবেই। মনে হয় সেই দিন বদলানোর টাইম হয়ে গেছে।
মেশিন বেসাইজে থাকলে ঠিকঠাক করার জন্য আগে ছিল বুট ফ্লপি, তারপরে আসল বুট সিডি আর আজকাল ইউএসবিতেও বেশকিছু বুট ইউটিলিটি পাওয়া যায়। নপিক্স এর লিনাক্স ডিস্ট্রো বেশ ভালই লেগেছিল। কিন্তু সবকিছুকেই ঠেলে সরিয়ে দিয়ে নতুন একটি প্রযুক্তি জীবনকে সহজ করবে বলে আশা করছি। ইন্সট্যান্ট অন অপারেটিং সিস্টেম মাদারবোর্ডে এমবেডেড। মাঝারি সাইজের লিনাক্স ডিস্ট্রো, কিন্তু বায়োসের মত মাদারবোর্ডে ইনবিল্ট। এখন মেশিন অন করলেই, মিনি অপশন চলে আসবে, আর চাইলেই সেখান থেকে ব্রাউজার, স্কাইপ দিব্যি চলবে। আমি আশা করছি মিনি অফিস আর কিছু হাবিজাবি এপ্লিকেশন সহ আপডেট চলে আসবে কিছুদিনের ভিতরেই।
যেই জন্য আমি বেশ আনন্দিত, তা হল এই কোম্পানী স্পল্যাশটপ আসুসের সাথে কোলাবোরেশনে এসেছে, আর আসুস বলেছে আগামী প্রতিটি মাদারবোর্ডে স্পল্যাশটপ বিল্টইন থাকবে। আমি বিরাট খুশ। কারন বিশ্বের বৃহত্তম মাদারবোর্ড প্রস্তুতকারী যদি প্রতিটি মাদারবোর্ডে লাগানোর পরিকল্পনা করে তবে কদিনের ভেতরেই বাড়ির কাছের কম্পিউটারেও চলে আসবে আশাকরি।
সবাইকে হ্যাপি কম্পিউটিং
http://www.splashtop.com/index.php
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।