ফলাফল যা হল, আমার সাইটের সবগুলো ইনক্লুড ফাইলে দেখা গেল চীনে বিজ্ঞাপন আর তার সাথে অটোমেটিক স্পাইওয়ার ইন্ট্রুশন। এক্কেবারে যাকে বলে, “অমুক ওয়েবসাইটে গেলে ভাইরাস লাগবে” সেই অবস্থা। আমি নিজেই ঢুকতে তিনবার চিন্তা করি এইরকম অবস্থা। কি করব না করব ঠিক করার আগেই দেখি ঝাড়ি এসে হাজির। কিন্তু সেই ঝাড়ি ভিজিটর বা ক্রেতাদের থেকে না [কারণ তারা নিতান্তই সংখ্যালঘু] ঝাড়ি এসেছে স্বয়ং গুগল থেকে। গুগলের মাকড়শাগুলো জাল বুনতে গিয়ে দেখে এইখানে ভেজাল তাই সরাসরি জালের মিস্তিরির কাছে নালিশ।
পরে গুগল বসরে বুঝায়ে বললাম দোষ আমার না, হ্যাকিং হয়েছিল হ্যান ত্যান। আজকে দেখি জবাব এসেছে, তোমার ঘ্যানঘ্যান আমরা শুনলাম। আগামীতে তোমার সাইটের প্রতি আমরা তীক্ষ্ণদৃষ্টি রাখব। অতঃপর আমরা ব্যাবস্থা নেব। আজকাল সার্চের দিকে তাকালেই ডর করে। স্বয়ং গুগলের পক্ষ থেকে মহা সাবধানবানী দেয়া আছে। কেজানে কদ্দিন এই নজরদারী চলবে। তবে সুখবর হল পাসওয়ার্ড বদলানো, আরো কিছু সিক্যুর লেয়ার বসানোর পরে থেকে আর নতুন কোন ঝামেলা পাইনি। আশা করি কদিন শান্তিতে থাকতে দেবে এরা।
।আপনারা সকলে আমন্ত্রিত
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৮ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



