somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলের রংবদলঃ প্রথমে আইকন

০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগলের চেহারা বদলানো নিয়ে গত কদিন ধরে বেশ জল্পনাকল্পনা চলছে। আজকাল আমরা এতোটাই গুগলের সাথে সম্পৃক্ত হয়ে গেছি যে গুগল একটু কাশি দিলেও সারা পৃথিবীর জ্বর উঠে যাবার অবস্থা। আজকালকার আধুনিক ব্রাউজারগুলোতে ওয়েবসাইটের আইকন চিহ্নিত করা মোটামুটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেয়া হয়। আমি নিজে বহুদিন ধরে খুঁজেছিলাম এটি কিভাবে করা হয়। পরে দেখলাম আপনার ওয়েবসার্ভারের রুট ফোল্ডারে favicon.ico নামে যদি কোন আইকন ফাইল রাখেন তবে আজকালকার ব্রাউজারগুলো সেটিকেই সাইটের আইকন হিসেবে চিনে নিবে। যদিও এটি শুরু হয়েছিল যতদূর মনে পড়ে, ইন্টারনেট এক্সপ্লোরার এর একটি আনঅফিশিয়াল ফিচার হিসেবে, যেখানে কোনো ওয়েবসাইটের favicon.ico নামে যদি কোন ফাইল থাকতো root ফোল্ডারে, তবে আপনার ব্রাউজারের ফেভারিটস মেনুতে সেই সাইটের সাথে সেই আইকনটি সম্পৃক্ত করে নিত। কিন্তু এখনকার সব ব্রাউজারেই মূল সাইটের সাথেই আইকনটি সংযুক্ত করে ফেলে (আমার দেখার মধ্যে IE7, Firefox, Opera, Safari)।

একদম প্রথম থেকেই গুগলের যেই আইকনটি আমরা দেখে আসছি সেটিই চলছিল গত মাস পর্যন্ত। গুগলের অফিশিয়াল লোগোর থেকে রংগুলো তুলে নিয়ে সাদামাটা আইকনটি তৈরি করা হয়। যাতে মাঝখানে একটি বড় G আর তার চারপাশে চার রঙের একটি বক্সের মত চতুর্ভুজ। সম্ভবত ৩০শে মে থেকে এই নতুন লোগো ব্যাবহার শুরু হয়। যদিও এই বিষয়ে গুগল কোন অফিশিয়ালি কোন মন্তব্য করেনি কিন্তু তাই বলে জল্পনা কল্পনার শেষ নেই। তবে যেই মতটি জোরালো মনে হয়েছে সেটি হল, এখন মনে হয় গুগল নিজেকে আবার নতুন করে আবিষ্কারের চেষ্টা করছে, তাই বড় হাতের G কে বাদ দিয়ে ছোট হাতের g ব্যাবহার করছে। যেন ভাবখানা এইতো এলাম নতুন করে, যাত্রা সবে শুরু, বহু কিছুই করা বাকি।

আপনার ব্রাউজারে যদি এখনো গুগলের ক্ল্যাসিক লোগোটিই দেখায় তবে টেম্পোরারী ফাইল/ক্যাশ খালি করে নিতে পারেন। আমার মত? কয়দিন পরেই অভ্যস্ত হয়ে যাব, তখন পুরোনোটা দেখলেই অবাক লাগবে।

ছবিগুলো অন্যান্য ব্লগারদের সাইট থেকে কপিকৃত

গুগলের আইকন

অন্যান্য ব্লগে এই টপিকেঃ
Click This Link
Click This Link

গুগলের মৌলিক সার্চ টেকনলজীর আরো বহুকিছুই বদলিয়েছে বা বদলাচ্ছে। আগামীতে কি আসবে তা নিশ্চিত না বলা গেলেও কিছুটা ধারণা দেয়া সম্ভব। পিঠমালিশের সেই গল্প নিয়ে আরকদিন লিখবনে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:১০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×