কদিন আগে ছিল এখানকার হিট শো দি এপ্রেন্টিস এর চতুর্থ সিরিজের ফাইনাল। বেশ মজার একটা আইডিয়া। বছরে লাখ পাউন্ডের চাকরির অফার ব্রিটেনের সবচেয়ে ঘাড়ত্যাড়া বসদের একজনের সাথে, তার জন্য দেড় ডজন প্রার্থীর হাড্ডাহাড্ডির লড়াই। শেষম্যাশ যে জিতব সেই পাইব চাকুরি। একেক সপ্তাহে একেক দায়িত্ব দেয়া হয়, কখনো রাস্তায় দাঁড়িয়ে কাঁচামাছ বিক্কিরি থেকে শুরু করে সুপারকার ভাড়া।
শেষ পর্বের দায়িত্ব ছিল পুরুষের জন্য পারফিউম তৈরি করে সেটিকে ধুমধামের সাথে বাজারজাত করা। মজার তথ্য হল, এদেশের পুরুষের সুগন্ধীর আশিভাগই কেনে নারীরা তাদের প্রিয়জনকে সুবাসিত করার জন্য। আর খোঁজ নিয়ে দেখা গেল আজকালকার বেশীরভাগ পুরুষরাই নরমসরম গোবেচারা টাইপের গুডবয় ইমেজ থেকে বের হয়ে এসে "রিয়েল ম্যান" টাইপের সুগন্ধী খোঁজে।
দুই গ্রুপের একদল জেমস বন্ডের থীমে পরিবেশন করে পারফিউম রুলেট। যেখানে পুরুষ তার নিজের আইন নিজেই বানায়। আর দ্বিতীয় দলের থীম ছিল একই বোতলে ছোট আরেকটি বোতল ঢুকে যায় সেরকম ডিজাইন, যেখানে মূল বোতল ঘরে রাখতে পারে আর ছোট অংশটি সাথে করে নিয়ে যেকোন সময়ে ব্যাবহার করা যায়।
যেকারণে লিখছি তা হল, দুই গ্রুপের বিজ্ঞাপনেই প্রকটভাবে নারী কাস্টোমারদের খোঁচানো হয়েছে। হ্যান্ডসাম গুডলুকিং ম্যান দরজা দিয়ে কনফিডেন্স সহ ঢুকল আর ওমনি ছুকরি এসে তারে জড়ায়ে ধরে আত্মসুখ অনুভব করল।
বরাবরের মতই ইকনমিকস এর সূত্র একটা আছে মনে হয় যেখানে বলা হয়, ব্যাড মানি অলওয়েজ রিপ্লেসেস গুড মানি। অর্থাৎ কমদামী বাজে জিনিষের ঠ্যালায় এক নম্বরী চিজ বাজারে টিকবে না। আর এখানে দেখলাম সবসময় তাইই হয়, যখনি কোন প্রতিযোগী রুচি বা শিল্পগুণের দিকে তাকিয়ে ভাল প্রোডাক্ট তৈরি করতে যায়, প্রফিটের দিক থেকে নজর সরিয়ে তখনি ঘ্যাচাং করে আউট। এক ঠ্যালায় প্রতিযোগিতার বাইরে। Business is really something else L. আমার হারু পার্টির সবকিছুই বিরাট পছন্দ হলেও, বসের বক্তব্য হল, যেই বোতল ডিজাইন করা হয়েছে, সেটি বানাতে যা খরচা পড়বে, তার পরে আর লাভ বলে কিছু বাকি থাকেনা। পুরোপুরি হয়ত একমত হবনা, তবে দাম কিছু বাড়িয়ে দিব্যি ভাল প্রফিটে বেচা যাবে।
তবে ডুয়েল নামের পারফিউমটির কনসেপ্ট, ডিজাইন, প্রেজেন্টেশন আর সেই সাথে কমার্শিলায়ের কোয়ালিটি এতই চমৎকার, যে আমি খুবই অবাক হব, যদি কোন পারফিউম কোম্পানী এটার রয়ালিটি কিনে নিয়ে বিপণন ও বাজারজাতকরণ না করে।
জিও ধান্দা মরো প্রিটি কনসেপ্ট
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।