চোখের সামনে খুন হয়ে যায় এক্সপি

৩০ শে জুন, ২০০৮ রাত ৯:১৫

শেয়ারঃ
0 0 0


বিল অফিস থেকে সেমি রিটায়ার করল। সেটা নিয়ে লেখা উচিৎ ছিল, কিন্তু আজকে ৩০শে জুন ২০০৮ দেখি আরো বড় একটি দিন। আজকে থেকে মাইক্রোসফটের ইতিহাসের সবচেয়ে ভাল অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির অফিশিয়ালি বিক্রী বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যারা ফ্রী ডাউনলোড আর এলিফেন্ট রোডের সিডির ওপরে চলি তাদের জন্য খুব একটা বড় খবর না হলেও এক্সপির অফিশিয়াল ডেথ সামনে আস্তে আস্তে বাধ্য করবে ভিস্তায় অভ্যস্ত হতে, যেটি করতে আমি ব্যাক্তিগতভাবে নিতান্তই অনাগ্রহী। কমদামী, দুবলা মেশিনগুলোর জন্য আরো কিছুদিন এক্সপি বিক্রী হবে কিন্তু স্ট্যান্ডার্ড ইন্সটলেশনের দিন শেষ। মাইক্রোসফটের ইতিহাসে এরকম স্টেবল অপারেটিং সিস্টেমের এক্সপিরিয়েন্স আমি নিজে পাইনি। ভিস্তার রংচং বাড়িয়েছে অনেক, কিন্তু আমি যেই ভার্সনই হোক, আমার প্রথম কাজ হল থীম উইন্ডোজ ক্ল্যাসিকে নিয়ে যাওয়া তারপরে অন্য কিছু। ভিস্তা আসার পরে থেকেই ব্যাবহারকারীদের এক্সপিপ্রেম মনে হয় আরো বেড়ে গেছে। ডেল, এইচপি আর আইবিএম এর কম্পিউটারে ভিস্তা ফেলে দিয়ে এক্সপি বসানোর জন্য রীতিমত আন্দোলন করেছেন ব্যাবহারকারীরা। তাতে রীতিমত সফলও ছিলেন এতদিন পর্যন্ত ।আর যখনতখন পারমিশনের ঝামেলা আর ভাল্লাগেনা ভিস্তায়। তাই এক্সপি আছি, ঝামেলাবিহীন, কম্প্যাটিবল, স্টেবল।

তবে বিলের অবসর নিয়ে লিখেছিলাম বেশ কিছুদিন আগে একদিন , তাই মনে হয় আর নতুন করে আলাদা পোস্ট দেবনা। তবে অবসরের মাত্র কিছুদিন আগে ব্রিটিশ টিভির সামনে এসেছিলেন বিল। পুরো প্রোগ্রামটা নন আইটির জন্য কিছুটা সহজ করে (Dumbed Down) হলেও বেশ কিছু তথ্য আর ফুটেজ সামনে পেলাম যেগুলো আগে কোথাও পাইনি।
আশাকরি আপনাদেরো ভাল লাগবে



প্রথমটা দিলাম বাকিটা উট্যুব থেকে দেখে নিতে পারবেন

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালনেট কালেকশন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুন, ২০০৮ রাত ৯:২২
দূরন্ত বলেছেন: ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২. ৩০ শে জুন, ২০০৮ রাত ৯:২৮
মানুষ বলেছেন: হুম আমিও এক্স-পি ভালা পাই। এক্স-পি আমার প্রথম প্রেম
৩. ৩০ শে জুন, ২০০৮ রাত ৯:২৯
আরিফুর রহমান বলেছেন: হুমমমম...
তবে পুরান জুতা পড়তে আরাম, এইট যেমন সত্য, তেমনি জুতা বদলানের টাইম হইছিলো.. এইটাও সত্য।

আমার থিউরি.. যতো আগে পারোন যায় জুতা বদলান ভালো.. কারন আইজ হোক কাইল হোক ... সেই জুতা বদলাই হইবো, সো হোয়াই নট্‌ নাউ!!

আরেকটা হৈলো.. ভিস্তার যেসব নতুন ফিচার আছে, এগিলি কোন একটা কারনে জন্ম নিছে, সেই কারন গুলা থাইকা যতো আগে বাঁইচা থাকোন যায় ততোই লাভ.. !!

:)
৩০ শে জুন, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: ধুর মিয়া, চেতাইলেন যখন কইয়া লই। ভিস্তার মেগা ফিচারগুলা আজাইরা

> ভিজ্যুয়াল ইম্প্রুভমেন্ট -> আমার লাইগা ইরেলেভেন্ট
> সার্চ -> কিছু উন্নতি মাগার আমি অখনো ৯৮ এর সার্চের ফ্যান
> সিকুরিটি-> কি ছাতার উন্নতি করল কেজানে, আমার এক্সপি গত পাঁচ বছরে তেমন ডিস্টার্ব দেয় নাই
> স্টার্ট মেনু-> ওয়াক! আমার হইল উইন্ডোজ কি+আই =ইন্টার্নেট এক্সপ্লোরার ভিস্তায় কাম করেনা
> আই ই -> আমি ভার্সন ৬ তেই আরাম পাই আভান্ট ব্রাউজারের সাথে।
> মিডিয়া & গ্রাফিক্স-> ইউজ নাই। সব থার্ড পার্টি ইউজ করা হয়

বটমলাইনঃ নিজের দুবলা পি৪ মেশিন লইয়া ভিস্তার তাফালিং ভাল্লাগেনা! একলগে কোয়াড কোর চাইর গিগার মেশিন লমু পরে দেখুম ভিস্তা কি চিজ।

৪. ৩০ শে জুন, ২০০৮ রাত ৯:৩৪
সাদাকালোরঙিন বলেছেন: আমি ভিসতা ব্যবহার করছি প্রায় ৮ মাস। তেমন কোন প্রবলেম পাইনি । তবে অধিকাংশ পুরোনো সফটওয়ারের ভিসতা ভারসন পাওয়াটা প্রবলেম । তবে ব্যাপার না । দুনিয়া এগিয়ে যায় । নতুনে অভ্যস্ত হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। এক্সপি যখন প্রথম এসেছিল তখনও কেউ কেউ উইনডোজ ৯৮ এর জন্য মায়া কান্না কেঁদেছিল। আমিই নিজেই তাদের একজন ছিলাম । কিন্তু ঠিকই এক্সপি উইনডোজ ৯৮ কে জয় করতে পেরেছিল। মাইক্রোসফট নিশ্চয়ই এক্সপি এর এক্সপেরিয়েন্স থেকে কিছু শিখেছে ।
৬. ৩০ শে জুন, ২০০৮ রাত ৯:৫১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এক্সপির বিক্রী বন্ধ তাতে কি?

সফটওয়্যার পাইরেসিতে বাংলাদেশ কিন্তু পিছায়া নাই। সো আমাদের এটা নিয়া না ভাবলেও হবে। :)
৭. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:০৬
মখআলমগীর বলেছেন: ভাল লাগল এই গুনিমানুষটার ভিডিও দেইখা। আপনারে ধন্যবাদ
৯. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:০৯
আরিফ থেকে আনা বলেছেন: বটমলাইনঃ নিজের দুবলা পি৪ মেশিন লইয়া ভিস্তার তাফালিং ভাল্লাগেনা! একলগে কোয়াড কোর চাইর গিগার মেশিন লমু পরে দেখুম ভিস্তা কি চিজ।

-----
একমত :)
১০. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৩২
ফারহান দাউদ বলেছেন: বটমলাইনঃ নিজের দুবলা পি৪ মেশিন লইয়া ভিস্তার তাফালিং ভাল্লাগেনা! একলগে কোয়াড কোর চাইর গিগার মেশিন লমু পরে দেখুম ভিস্তা কি চিজ।
১১. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৩৭
ফরিদ বলেছেন: সব্বাই মিল্যা একলগে আমারে বেইজ্জত করলে আমি কই যাই :-/
১২. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৫১
নেমেসিস বলেছেন: ২০১৪ পর্যন্ত আপডেট দিবে এক্সপি । ততদিন আরাম
১৩. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৫৩
মৈথুনানন্দ বলেছেন: তোমাকে বলছি মামা

নিজের সব মুছে ফেলেছো দেখে এখানে লিখলাম। খুউব মিস করবো তোমায় - ফিরে এলে ভাল্লাগবে। তুমি যে আমার পছন্দের এক জন ব্লগার তা আর নতুন করে তো বলতে হবে না। নিজের ব্লগে য়্যাট লিস্ট একটা পোস্ট রাখো যাতে কমেন্ট করতে পারি। ভালো থেকো।
১৪. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:১৩
নেমেসিস বলেছেন: স্যরি মৈথু মামা ।

পার্সোনাল কিছু সমস্যার জন্য ওটা করা । এ্যান্ড মে বি নিজেও একটু একটু করে সরে যাব । বেশ ভালো করেই বুঝে গেছি এ আমার বিচরন ক্ষেত্র হতে পারে না আর পারবেও না ।
১৫. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:১৬
মৈথুনানন্দ বলেছেন: no need to sorry...i understand and respect your wish...আমি নিজেও প্রায় ডেট্যাচড হয়ে গেছি।
১৬. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৭:৪৭
আশাবাদী!! বলেছেন: হুমমম

এক্সপি একদিনে এরকম পর্যায়ে আসেনি। ভিস্তাও সময় হলে এরকম পর্যায়ে চলে যাবে চিন্তার কিছু নাই।

উইন্ডোজ অনেক সমস্যা করে তাই আমি আর উইন্ডোজে নাই।
০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: সময়ের প্রয়োজনেই নতুন অপারেটিং সিস্টেম বাজারে আসে আর মানুষও সেটিকে ধীরে ধীরে আত্মস্থ করে নেয়। কিন্তু আমার মতে সেটি ব্যাবহারকারীর নিজের চয়েসের ওপর থাকা উচিৎ। কাউকে জোর করে এক্সপি বা ভিস্তা গেলানোর বিপক্ষে আমি।

১৭. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৮:১১
শয়তান বলেছেন: লিনাক্স বেস্ট ।
১৮. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৮:৩২
সারিয়া তাসনিম বলেছেন:
ভিস্তা নিয়া বড়ই ভেজালে আছি । আমিতো আবার বিশেষ-অজ্ঞ , একটা জিনিস আত্মস্থ করতেই বছর পার হয় । এখন এইটা আমারে বড়ই যন্ত্রণা দিতাসে :(
০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: ০৯ এর শেষে বা ২০১০ এর শুরুর কথা বলছে বিগ এম। ইতিহাসের প্রথমবারের মত যদি কিছু ইন টাইম করতে পারে :)

 

মোট সময় লেগেছে ০.৯৬১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ