আসিমভ
আমার ওয়েবসাইট দেখে সবাই বলে সাইটখানা তো ভালই বানিয়েছেন, কিন্তু আরেকটু উন্নতি করলেই চলবে (মতলব কি সব ভুয়া হাবিজাবি ওয়েবসাইট মানুষ বানায়, যত্তসব টাইম নষ্ট) । আমিও মাথা নেড়ে বলি, জ্বী হ্যা অবশ্যই উন্নতি করব। বাস্তবতা হল, আমি সাধারণত মনে মনে অথবা কোথাও লেখা একটা লিস্ট রাখি, সামনের কি কি নতুন ফীচার, বা সুবিধা যোগ করব, কতদিনের মাঝে করব। নিজের ওয়েবসাইট বলেই হাই প্রায়োরিটি ফীচার বছরের পর বছর ঝুলিয়ে রাখি, আবার আজাইরা জিনিষও মুড উঠলে ফটাফট করে ফেলি।
আজকাল অনেক ওয়েবসাইটেই লিঙ্ক থাকে বিভিন্ন সোশাল বুকমার্কিং সাইটে কোন নির্দিষ্ট পাতা সংযুক্ত করার জন্য। এই ব্লগের আর্টিকেলেও তারিখের নিচেই দেখবেন নানা ধরণের আইকন। বামে ডিগ থেকে শুরু করে শেষে নিউজভাইন পর্যন্ত। এমন জটিল কিছু না, আইকন বসাও, সাথে প্রয়োজনীয় কম্বিনেশনের লিঙ্ক সেট করে দাও, বাকিটা সেই সাইট নিজেই হ্যান্ডেল করবে। কিন্তু সেখানে একটা ছোট ফ্যাকড়া আছে। প্রথমত, এইসব বুকমার্ক সাইটের সংখ্যা প্রতি মাসেই এক দুইটা করে বাড়তে থাকে, আর কবে কখন কোন সাইটের জনপ্রিয়তা বাড়ল আর কমল, সেই অনুযায়ী অর্গানাইজ করা, সেটাই প্রায় একটা ফুলটাইম চাকরীর সমান ওভারহেড। আজকে খোঁজ পেলাম এক জাদুর লন্ঠনের। জাদুর এক ছোঁয়াতেই পুরো সমস্যার সমাধান। ওয়েবসাইটটির নাম এডদিস.কম। রেজিস্ট্রেশন করে সম্পুর্ণ কোড জেনারেট করে আমার সাইটে ইন্টিগ্রেট+আপলোড করতে সাড়ে তিন মিনিটের বেশী লাগেনি। এরকম পেইনলেস সাইট অনেক দিন দেখিনি। সেজন্যই মনে হয় গুগল পেজর্যাঙ্ক ৯ নিয়ে মহাসুখে আছে। যারা ওয়েব কন্টেন্ট জেনারেট করেন, অথবা নানা যায়গায় লেখালেখি করেন তাদের জন্য ভাল টুল হতে পারে।
ঠিকানাঃ এডদিস.কম
এখন আমার সাইট নিয়ে ডিগাইতে সমস্যা হবেনা কারো।
ডাটাবেসে কুয়েরী করলাম। সাড়ে সাতশো, নিখুঁত হিসেবে সাতশো পঞ্চান্ন। হিসেবে গত বছর দেড়েকে পৌনে হাজারের মত বুক রিভিউ হয়েছে বইমেলায়। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে এটা বড়সড় একট সংখ্যা। যদিও এর অনেকগুলোই হল রানা আর হুমায়ুনের বইয়ের এক দুলাইনের লাভ/হেট মন্তব্য তবুও টুকরো জোড়া দিয়ে নকশীকাঁথা বানানোর শিল্প মনে হয় আমাদের চেয়ে ভাল আর কেউ জানেনা। পড়া না পড়া আপনাদের বইগুলো সম্পর্কে মন্তব্যই অন্যদের এনে দেবে আরো কাছে।
বাংলাগ্লোবাল নামে আমার একটা পেট প্রোজেক্ট ছিল। উদ্দেশ্য পৃথিবীর বিভিন্ন যায়গায় ছড়ানো ছিটানো বাংলাদেশীদের দোকানপাট, রাস্তাঘাটের সাইনবোর্ডের ছবি জমানো। নিজে কিছু তুলেছি, কিছু ব্লগারদের সাহায্য পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বাংলাদেশী ব্লগারদের থেকে কোন ছবি পাইনি। ফ্লিকার থেকে অনেক খোঁড়াখুড়ি করে সিঙ্গাপুর, স্পেন আর ইটালির কিছু ছবি পেলাম। তাই শেয়ায়র করলাম আপনাদের সাথে।
বাঙ্গালীর গ্লোবালাইজেশনঃবাংলাগ্লোবাল
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


