টেমসপাড়ের লিপুজিন
ইউটিউবে ঘাঁটাঘাঁটি করে দেখলাম ঘটনা সেখান থেকে অনেকদূরই গড়িয়েছে। ডিসকভারী চ্যানেল লিপুর পার্ফরম্যান্স দেখে এতই চমৎকৃত হয়, যে তারা প্রস্তাব দেয় লিপুকে লন্ডনে চলে আসার, আর বার্নি ফাইনম্যান নামে সেই মেকানিককে প্রস্তাব দেয় তার চাকুরি থেকে অবসর নিয়ে লিপুর সাথে লন্ডনী কায়দায় গাড়ী মডিফিকেশনের গ্যারেজ খুলতে। তাদের দুজনি ঝুঁকিপূর্ন এই প্রস্তাবে রাজী হয়ে যায় আর তাতেই শুরু হয় ইতিহাসে ওয়ান এন্ড অনলি এংলো-বাংলাদেশী কার প্রোডাকশন কোম্পানী।
ইউটিউবে ঘেঁটে দেখলাম লন্ডন চপশপ নামের এই প্রোগ্রামটি পুরোটুকুই অনলাইনে দেখা যায়। তাই একদিন বসে সারাদিনে এগারো পর্ব দেখে শেষ করলাম। প্রতি পর্বেই তাদেরকে মিশন হিসেবে তিন হফতা টাইম দেয়া হয়, এর মধ্যে ভাঙ্গাচোরা কোন একটি গাড়ি কিনে সেটিকে মডিফাই করে সুপারকারে পরিনত করাই থাকে চ্যালেঞ্জ। কমৎকার কমেন্ট্রি আর ক্যামেরাওয়ার্কস। দেখে মজাই পাবেন।
তবে লন্ডনের সিরিজ দেখতে গিয়ে লিপুর গ্যারেজের লোকেশন বের করে ফেললাম। যদিও সরাসরি দেখায়নি ঠিকানা, তবে বেথনাল গ্রীন রেলস্টেশনের থেকে যে খুব বেশী দূরে হবেনা সেটি একটু দেখেই বুঝে ফেললাম। তাই একদিন সময় করেই চলে গেলাম ঘটনা সারেজমিনে দেখার জন্য। ট্রেন থেকে নেমে দু-চারটা গাড়ির গ্যারেজে খোঁজে নিতেই বের হয়ে গেল বসের আস্তানা। দেখলাম দ্বিতীয় সিজনের জন্য লিপু অলরেডী কাজ করছে। গ্যারেজের কর্মীদের মধ্যে দেখলাম কিছু পরিবর্তন হয়েছে। প্রথম পর্বে লিপুর ভাই দীপু উড়ে এসেছিল ভাইকে সাহায্যের জন্য, সে ফিরে গেছে দেশে। নতুন কিছু প্রোফেশনালরা এসেছে। আর প্রথম বছরে চ্যালেঞ্জ ছিল তিন সপ্তাহে নতুন গাড়ি বানানো, যেটি বাস্তবতার দিক থেকে প্রায় অসম্ভব কাজ। যদিও লিপুর টীম প্রতি বারই শেষ মিনিটে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, তবুও কোয়ালিটি প্রোডাক্টের জন্য আরেকটু সময় লাগে। তাই এবছর প্রতি গাড়িতে দুমাসের মত সময় দেয়া হচ্ছে টীমকে। আমি যখন গেছি তখন তারা কাজ শেষ করেছে ডজ ভাইপার আর মুস্ট্যাঙ্গের হাইব্রিড একটা মডেলের ওপরে আর কাজ চলছিল ক্ল্যাসিক একটা রোভারের বডিওয়ার্কের ওপরে।
বাংলাদেশে নাকি ডিসকভারীতে প্রথম সিজন দেখাচ্ছে লন্ডন চপশপের। কেউ জানেন নাকি?
বাই দা ওয়ে, লিপুর গ্যারেজের কিছু স্পাইশট ব্লগের পাঠকদের সাথে শেয়ার করলাম।।
-------------------------------------------------------------
মুক্তিযুদ্ধের সংকলনটির লিঙ্ক বইমেলাতেও এখন
ফিরে দেখা একাত্তর
-------------------------------------------------------------
মেলবর্ন থেকে কিছু বংলাদেশের দোকানপাটের ছবি পেলাম। সবাইকে আমন্ত্রণ
মেলবর্নী বাংলাদেশ
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।