চাবিশব্দের গোণাগুনতিঃ সার্চ কীওয়ার্ড

১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩১

শেয়ার করুন:                   Facebook

ওয়েবমাস্টারদের মাথাব্যাথার একটি বড়ো অংশ হল, ব্যাবহারকারী তার ওয়েবসাইটকে কিভাবে নেবে। কারণ যেইনি বানাচ্ছেন বা ডিজাইন করছেন তার জন্য তো পুরো প্রক্রিয়াটিই স্বচ্ছ ও সবলীল। কিন্ত যখনই অন্য কেউ আপনার বানাও প্রোডাক্ট ব্যাবহার করবে তখুনি আপনার বিল্ড কোয়ালিটি বোঝা যাবে। জিনিষটি কতটুকু ব্যাবহারকারী বান্ধব, কতটুকু সময়ে ব্যাবহারকারী তার প্রয়োজনীয় অংশে পৌছে যেতে পারছে ইত্যাদি।

আর ব্যাবহারকারীদের সাহায্য করার জন্য বেশীরভাগ ওয়েবসাইটেই সার্চ নামের একটি অংশ থাকে। যেখান থেকে ব্যাবহারকারী নিজের অংশে খুজে নিতে পারেন। আমার বইমেলার কন্ট্রোল প্যানেলে একটি অপশন আছে যার মাধ্যমে ব্যাবহারকারীরা কি বিষয়ে সার্চ করছে সেটির একটি লগ রেখে দেয়। আজকে হটাৎ গত দুই বছরের লগ নিয়ে বসলাম এনালাইসিস করার জন্য।

ডাটা নামিয়ে দেখি মুলত সার্চ ইঞ্জিনের অটমেটেইক কোয়েরি দিয়েই লগ ভর্তি। সেগুলোকে সরানোর পরে জেনারেল ইউজার ডাটায় হাত দিলাম অবাক হয়ে গেলাম সর্বোচ্চ সার্চকৃত প্রথম দুইটি কিওয়ার্ডই তিন গোয়েন্দা সম্পর্কিত। ভেরী গুড, আমরা বড় হয়ে গেলেও জনগণ ভুলে নাই তিন পিচ্চিরে। তার পরেই আছে ফ্রি বইয়ের জন্য খোঁজ আরো অন্যান্য জনপ্রিয় বিষয় সম্পর্কে। তয় জনগণের "নীলক্ষেতের পাতলা বইয়ের সাহিত্যের" প্রতিও মনে হয় যথেষ্ট ঝোঁক। তাই সেগুলোকে স্টারমার্ক দিয়ে বদলায়ে দিলাম। চিন্তা করছি, এই ডাটার ওপর বেস করে সাইটের আর কি কি চেঞ্জ করা উচিৎ।

আপাততঃ চিন্তা হল, সাইটে শুধু বইয়ের নাম খোঁজা যায়, লেখক বা অন্যান্য বিষয়ে খুঁজলে তেমন কাজে আসেনা। ডাটাবেসের সেই কোয়েরিকে ক্যামনে অপ্টিমাইজ করা যায়।

http://www.boi-mela.com

Top 50 Keyword
_____________________
tin goenda
Tin goyenda
free books
masud rana
*****
himu
Computer
free book
humayun ahmed
feluda
western
free
harry potter
america kache theke
dictionary
banglapedia
kobita
Quran
kuasha
dhaka
free download
she
adherer
tin
kobi
hajj
*****
kalo
guptodhon
tin goyenda series
teen goenda
nari
maa
bangla
Tin Goenda Volume-1
ekusher
daridro
lajja
america
shesher kobita
Jouno Bishoye Shadharon Gyan
misir ali
tagore
zafar iqbal
kabir
gondom
*****
tasauf
misir alir omnibus
shishur

 

প্রকাশ করা হয়েছে: নেট কালেকশনবইমেলা ওয়েবসাইট  বিভাগে ।

 

  • ০ টি মন্তব্য
  • ১৪০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

 



 



বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪২১৪০