প্রসঙ্গ এইজন্য টানলাম, যে কিছুদিন আগ পর্যন্তও আমরা মোটামুটি আত্মনির্ভরশীল প্রজন্ম হিসেবে ছিলাম। মতলব ডোমেস্টিক নিডস এর একটা বড় অংশ দেখা যেত বাসা থেকেই পূরণ করার মত ট্রেনিং ছিল। নানা এক ধাক্কায় আধমনি মাছ নিয়ে আসলেও সেটা নানুই কুটে ফেলতে পারতেন। হলুদ মরিচ বাসার পাটাতেই নিয়মিত গুঁড়ো হত। আর বাসার পর্দা আর বালিশের কভার মা-ই সেলাই করতেন।
আমার প্রজন্মের দিকে তাকালে ভয়াবহ রকমের অপদার্থ মনে হয়। এই ধারাটি প্রথমে মনে হয় শুরু হয়েছিল গুঁড়ো মশলা দিয়ে। গৃহিনীদের আর হলুদ শুকিয়ে, পাটায় গুঁড়ো করে রাঁধতে হবেনা, এখন মশলাই গুঁড়ো হিসেবে পাওয়া যাবে। এখন পাটায় মশলা গুঁড়ো করা প্রায় প্রাচীন টেকনোলজী হয়ে গেছে। আমি শুনেছি, সেই ষাটের দশকে নানু সেই মাটির চুলোয় মহা টেকনিক করে পাউরুটি বানাতেন ইস্ট আর বেকিং পাউডার দিয়ে। এখন বাসায় পাউরুটির কথা বললে যেকোন গৃহিনী উলটে পড়ে যাবে। সোজা হিসেব, পাউরুটি তো বেকারী থেকে আসবে সেটি আবার বাসায় কি?
কয়েক বছর আগে মনে হয় বাংলাদেশে আসল রেডিমেট পরোটা। শুরুর দিকে "মালেশিয়ান রুটি পরোটা" নাম দিয়ে বাজারজাত করা হচ্ছিল, আজকাল মনে হয় দেশেই একগাদা প্রোডাকশন শুরু হয়ে গেছে। লন্ডনে দেখলাম আমাদের সামনেই রেডিমেড চপ কাটলেটের পাশাপাশি সিঙ্গাড়া, সমুচা আরো মেলা জিনিষ বাজারে এসে বাজার ভরিয়ে ফেলল। এখন যেই বাসাতেই বেড়াতে যাই, সেখানেই একই জিনিষ। ভাবে বোঝা গেছে পরোটা বানানোর স্কিল আর হোমমেড সিঙ্গারা সমুচা অতিদ্রুত নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ বেশিরভাবগ সময়েই যখনই কোন জিনিষকে কমার্শিয়ালাইজ করে ফেলা হয়, তখনি কমার্শিয়াল এফিশিয়েন্সির কাছে ডোমেস্টিক প্রোসেস মার খেয়ে যায়।
কদিন আগেই পড়ছিলাম, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বেশীর থেকে বেশী আমেরিকান পরিবার সম্পুর্ণ রেডিমেড খাবার আর ফাস্টফুডের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। (কারণগুলো আমাদের জন্যও একটু ভাবার কারণ আমরা তেনাদেরই কপি করি কিনা)। প্রথমত ফাস্টফুডের কোম্পানীগুলো এতই এফশিয়েন্ট হয়ে উঠেছে, যে যেই খাবার রেডিমেড বা বাইরে তৈরি পাওয়া যায় বিশ ডলারে সেটির জন্য তিন দোকান ঘুরে বাজারসদাই করে, তারপরে দুইঘন্টা ধরে রান্না করার পরে হিসাবে তার চেয়ে খর্চা বেশীই পড়ে। দ্বিতীয়তঃ অনেক পরিবারেরই গৃহিনী বলতে আমরা যা বুঝি তার গঠনটা আর নেই, স্কুল কলেজ পড়াশোনা, সেই সাথে বাড়ি থেকে ফরেভার আউট আর সেখান থেকেই সঙ্গী-সঙ্গীনি জুটিয়ে নিয়ে জীবন ফলে সংসারের ট্রেনিং অনেক সময়েই নেয়া হয়না, আর সবাই কাজ করছে মানেই হল সবারই কামাই আর খর্চা করার স্বাধীনতা। তৃতীয়তঃ আলসেমী তো আছেই।
বাইরের রেডী খাবার মানেই মুনাফার উদ্দেশ্যে তৈরি আর মূনাফার জন্য বাজারের আরো দশ ব্র্যান্ডের সাথে মারপিট আর স্বাদ বাড়ানোর চিরন্তন সহজ বুদ্ধি হল ক্যালোরী আর ফ্যাট বাড়ানো। এই স্লো টিকিং টাইমবোম্বের চেয়ে বড় বিভীষিকা আমেরিকার জন্য (ইউরোপ, মধ্যপ্রাচ্য আর আজকালকার এশিয়ার সমৃদ্ধ অঞ্চলগুলোও খুব পিছিয়ে নেই)। আজকালকার 'সন্ত্রাসী'দের ঘটে আরেকটু বুদ্ধি থাকলে আমেরিকার সাথে যুদ্ধমুদ্ধ না করে একটু অপেক্ষা করলেই পারে। কারণ যেহারে গোলালু হচ্ছে পুরো দেশ, বেলুনের মত ফেটে পড়তে খুব বেশী বাকি নাই বুঝি।
ঠিক বুঝে উঠতে পারছি না পাটা আর বেলনী কি আমাদের চোখের সামনেই জাদুঘরে চলে যাবে কিনা। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমি বলব আমাদের প্রজন্মের কাছে টিকে যাবার হালকা সম্ভাবনা থেকেই যাচ্ছে।
[লেখা শুরু করেছিলাম কি যেন বিষয় নিয়ে, এইটা যে ক্যামনে মোটকা এমেরিকান দিয়ে শেষ হল বুঝলাম না। স্যরি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

