পাউরুটির গল্প, কিভাবে ঘানার মানুষ রুটি খাইল
আমার পরিচিত এক ঘানাইয়ান (ঘানার অধিবাসী) শুনিয়েছিল ঘানার গল্প। সেখানে যখন য়্যুরোপিয়ান বসেরা জাঁকিয়ে বসলেন তখন বাজার বিস্তারের ধাপগুলো শুরু হল। সেরকম ফকিন্নি হাভাতের দেশে তো কেক পেস্ট্রী চলবে না, তাই ব্রেডলোফ বা পাউরুটি দিয়ে তারা তাদের যাত্রা শুরু করল।
প্রথম ধাপে এরকম ছিল, দোকানে যেকোন কাস্টোমার আসলেই তাকে তার সদাইয়ের সাথে ব্যাগে পাউরুটি ঢুকিয়ে দেয়া হত। কোন প্রশ্ন না, কোন ব্যাখ্যা না। এরকম বেশ কিছুদিন চলল। এই অবস্থায় রুটি প্রস্তুতকারীর জানা নেই ক্রেতা রুটি নিয়ে কি করে। খায়, না ফেলে দেয়, না গরুকে খাওয়ায় না মাথার বালিশ বানিয়ে ঘুম দেয়। দ্বিতীয় ধাপে যা করা হল, স্বতস্ফুর্ত রুটি ব্যাগে ঢুকিয়ে দেয়া বন্ধ হল, দোকানের একপাশে রাখা থাকল থাকে থাকে পাউরুটি, কেউ চাইলে উঠিয়ে নিতে পারে। দেখা গেল মানুষজন প্রয়োজনমত অনেকেই দুই তিনটা করে নিয়ে যাচ্ছে। স্টেজ থ্রি, এই ধাপে ফ্রী রুটির স্ট্যান্ডটি অদৃশ্য হয়ে গেল। ক্রেতা তার বাজার শেষে যদি কর্মচারীকে বলে আমার রুটি কই, তাহলে কর্মচারী বিনাবাক্যব্যায়ে তার জন্য রুটি বের করে ব্যাগে ঢুকিয়ে দেয়। হায় ক্রেতা বেচারা যদি জানত, ধরা খাবার কত কাছাকাছি চলে এসেছে সে। অবশেষে স্টেজ ফোর, এইবার রুটি স্ট্যান্ডেও নাই, কর্মচারীর কাছেও নাই, যদি চায় তাহলে ক্রেতারে শুনতে হয়, চেঞ্জ অফ পলিসি এখন থেকে রুটি পয়সা দিয়ে কিনতে হবে।
সেই থেকে জনগণ পয়সা দিয়ে পাউরুটি কিনে আসছে। বাই দা ওয়ে, পাঁউ শব্দটি সম্ভবত পর্তুগীজ, যার অর্থও রুটি অতএব পাউরুটি=রুটিরুটি (কেউ কি বোম্বে/পূণার রাস্তায় দাঁড়িয়ে ওয়াডা পাও খেয়েছেন?)।
আজকের লেখাটি গতকালের লেখার সম্পুরক পোস্ট। হটাৎ করে মনে পড়ে যাওয়ায় ভাবলাম শেয়ার করি।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।