ঢাকাবাসী কেউ নিউ মার্কেটের সাথে পরিচিত না এরকমটি পাওয়া মুশকিল। অনেকেই হয়ত যানেন না যে নিউমার্কেট হল এমন এক যায়গা যেখানে ৪২০ বলে কিছু নেই।
দেশে এসেছি কদিন হল, আবার উড়াল দিতে হবে সপ্তাহ পরেই। তাই এদিক সেদিক হেঁটে বেড়াই ক্যামেরা পকেটে করে। চুরি করি টুকরো টুকরো বাংলাদেশ।
নিউমার্কেটের ইনার সার্কেলে দেখবেন দোকান চারশো আঠারো, উনিশ আর তার পরেই একুশ। আংরেজ পেনাল কোড ৪২০ ছিল ঠগবাজদের সাইজ করার জন্য। সেই ট্র্যাডিশন এখনো রয়ে গেছে। এখনো ৪২ ৪২০ সংখ্যাটা আমরা পারতপক্ষে এড়িয়ে যাই। কদিন আগেই মনে হয় বাংলাদেশে ৪২০ নামে বেশ জনপ্রিয় সিরিয়াল ছিল।
তবে এইসব সংখ্যা শুচিবাই শুধু আমাদেরই না। খোদ মাইক্রোসফটের কান্ড দেখে আমার মেজাজ গরম। যারা একটু পুরানো দিনের মানুষজন তারা জানেন যে মাইক্রোসফট অফিসের এক্সপি, ২০০১, ২০০৭ এইরককম রংচঙ্গা নাম থাকলেও ইন্টার্নাল কোডনেম সেই আগের সিরিজেই আছে। মতলব, অফিস ৭।০ এর পরে ৮,৯-- এভাবে চলছে। আজকালকার ২০০৭ হল অফিস ১২। যথারীতি অফিসের নতুন ভার্সনের কাজ চলছে। আন্দাজ করুন সেটির কোডনেম কি? যেহেতু ১৩ অপয়া সংখ্যা তাই খোদ মাইক্রোসফট তার পরবর্তী অফিসের নাম দিল অফিস ১৪ । বিশ্বাস করা যায়?
সহব্লগার তিমুর হাঁটতে হাঁটতে নিউমার্কেটের ম্যাজিক দেখিয়েছিলেন। ছবিটি বড় করলে ৪২১ নম্বর দোকানের নম্বরটি পড়া যাবে। কেউ গেলে নিজেই দেখে নিতে পারেন।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।