ইহা একটি নিতান্ত জ্বালাময়ী পোস্ট! B-)

২৭ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪১

শেয়ারঃ
0 0 0



আগুনজনিত দূর্ঘটনা বাংলাদেশে নিতান্তই অহরহ ঘটে। আর মহা দূর্ভাগ্যজনক হল অনেক সময়েই একটু সাবধানতা গ্রহণ করলেই এর অনেকগুলো থেকে বাঁচা সম্ভব। আর অনেক সময়ে দূর্ঘটনাবশত আগুন লাগলেও অনেক সহযেই নিভিয়ে ফেলা যায় যদি দূর্ঘটনার স্থানের কারো ফায়ার ড্রিলের ট্রেনিং থাকলে অনেক ছোটখাটো দূর্ঘটনা সহযেই নিভিয়ে ফেলা যায়। আমাদের বাংলাদেশের একটা অন্যতম সমস্যা আমার কাছে মনে হয়, যে বড় আবাসিক এলাকা ছাড়া বহু এলাকারই গলি চিপাগলি এমন আছে, যে নিতান্ত জরুরী হলেও সেখানে দমকল বাহিনীর পৌছানোর উপায় নাই। আরেক বিপদ আজকালকার হল, যে বড় শহরগুলোতে গজিয়ে ওঠা বহুতল দালানগুলো। একটা পচিশতালা বাসা বা অফিসের পনের বা বিশ তলায় আগুন লাগলে ঢাকার বেশীরভাগ এলাকার দমকলের সেখানে পৌছানোর মত প্রস্তুতি নেই। কিছুদিন আগেই ইস্পাত ভবনের ওপরের দিকের তিনতালা আগুনে পুড়ে কয়লা হয়ে গেল কিন্তু যথেষ্ট ইচ্ছা থাকা সত্বেও দমকল বাহিনীর প্রস্তুতি নিতান্তই অপ্রতুল মনে হয়েছে। বিদেশে বিশেষত যুক্তরাজ্যে প্ল্যানিং পারমিশন এক নিতান্তই কম্পলসারি চিজ। আপনার নিজের বাড়িতেও যদি আপনি বাগানে দুইথান ইট বসাতে চান, তাহলে তার আগে পরিকল্পনা দফতর থেকে অনুমতি নিতে হবে। কারণ তারা হিসেব করে দেখবে সেই নতুন স্থাপনা বা বর্তমান স্থাপনার পরিবর্তনের ফলে সেখানে এম্বুলেন্স, দমকল, পুলিশ ইত্যাদি জরুরী পরিস্থিতির জন্য কোন সমস্যার সৃষ্টি হবে কিনা। যখন নিশ্চিত হবে যে এই পরিবর্তন যথাযথ তখনি শুধু আপনি নিজের বাড়িতে পরিবর্তন আনতে পারবেন। বাংলাদেশেও মনে হয় আইনে সেরকম থাকলেও কামে সেরকম নেই।

রাগিব ভাইয়ের লেখায় উনি গুগলের বাংলা অনুবাদের দূরবস্থার উন্নয়নের জন্য উনার ব্যাক্তিগত উদ্যোগ এবং একই সাথে এই উদ্যোগের বিষয়ে ব্লগ কমিউনিটির সহায়তা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। গুগলের বাংলার এই করুণ অবস্থার জন্য নিতান্তই দায়সারা এপ্রোচই দায়ী মনে হয়েছে। একই সাথে এই অনুবাদের অনেকটুকুই কমিউনিটি ট্রান্সলেশন ফলে যথাযথ অনুবাদের বদলে যে যেমন খুশী অনুবাদ জমা দিয়ে কাজ চালানোর মত একটা কিছু দাড় করানো হয়েছে। তবে দেশের বাইরে থেকেও ইচ্ছে থাকলে এবং কিঞ্চিত মালপানি খরচ করলে দিব্যি ভাল অনুবাদ দাঁড় করানো যায়। টেকনিকাল বিষয় হলেও অসুবিধা নেই। কদিন আগে অগ্নি নিরাপত্তার ওপরে একটা চমৎকার ম্যানুয়াল পেলাম আমাদের পাড়ার মসজিদে। কদিন পরে পরেই বিভিন্ন বিষয়ে সরকারী নোটিশ আর নির্দেশিকা রেখে যায় জনগণের অবগতির জন্য। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। অগ্নি নিরাপত্তা বিষয়ে এরকম গোছানো নির্দেশিকা আমার চোখে পড়েনি বাংলাদেশে।

অরিজিনাল ডকুমেন্টের অনলাইন স্ক্যান

Click This Link


তামাশা :P:P


আরো তামাশা!

http://banglaglobal.blogspot.com/

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৯
বিডি আইডল বলেছেন: ভালো পোষ্ট....কাজে লাগানো উচিত

 

মোট সময় লেগেছে ০.৯২৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ