১। যে কাউকে বিশ্বাস করতে পারে না তার পৃথিবীতে বাস করা কষ্টকর । পৃথিবীতে বাস করতে হলে মানুষকে বিশ্বাস করতে হয় । ............ অমানুষ ........... হুমায়ূন আহমেদ
২। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে যাওয়া । কেউ যদি কারো প্রেমে পড়ে তবে সে যার প্রেমে পড়েছে সেই মানুষটা তার জগতের বিরাট একটা অংশ নিয়ে নেয় । তার জগতটা ছোট হয়ে যায় । ..................... হুমায়ূন আহমেদ
৩। চোখ মনের ভাষা প্রকাশের এক সরল মাধ্যম ........... ..........হুমায়ূন আহমেদ
৪। কিছু সৌন্দর্য দূর থেকে দেখতে হয় , কাছ থেকে দেখতে হয় না ..................... হুমায়ূন আহমেদ
৫। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে , মেয়েরা বলে বেশি .....................হুমায়ূন আহমেদ
৬। পৃথিবীটা বড় সুন্দর । ছোট খাট দুঃখতো থাকবেই তবু সব কিছু ছাড়িয়ে আমাদের চারদিকে গভীর একটা আনন্দ আছে । এটা যে আছে তা সব সময় ধরা পড়ে না । কিছু রহস্যময় মুহূর্তেই শুধু ধরা পড়ে .....................হুমায়ূন আহমেদ
৭। ভালবাসার জবাব ভালবাসা দিয়েই দিতে হয় ......... ............হুমায়ূন আহমেদ
৮। আনন্দ একা ভোগ করা যায় না .........হুমায়ূন আহমেদ
৯। কিছু কিছু অভাব আছে যা কিছুতেই মেটে না । চাপা পড়ে থাকে শুধু ..................... হুমায়ূন আহমেদ
১০। শহরের সাথে গ্রামের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে শহরের মানুষেরা কখনো সূর্যোদয় দেখে না.........হুমায়ূন আহমেদ
১১। নিঃসঙ্গতার চেয়ে বড় কষ্ট আর কিছু নেই......... ............হুমায়ূন আহমেদ
১২। পরিবেশের সঙ্গে সঙ্গে মনও বদলে যায়.........
............হুমায়ূন আহমেদ
১৩। নিঃসঙ্গ মানুষ খুব জেদী হয় .........হুমায়ূন আহমেদ
১৪। মেয়েদের অতি তুচ্ছ শখও সঙ্গে সঙ্গে পূরণ করতে হয় কারণ মেয়েরা মা-বাপের সংসারে থাকে না । অন্য সংসারে চলে যায় । যে সংসারে যায় সেখানে সে হয়ত মুখ ফুটে শখের কথা বলতেও পারে না..................... হুমায়ূন আহমেদ
১৫। মেয়েদের বেশি বুদ্ধি ভাল না । বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না । সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী
.....................হুমায়ূন আহমেদ
১৬। কিছু কিছু কষ্টের কথা কখনো বলা যায় না..........
...........হুমায়ূন আহমেদ
১৭। ছেলেদের চেহারা সমগ্র জীবনে খুব একটা পাল্টায় না কিন্তু মেয়েদের চেহারা পাল্টাতে থাকে............ হুমায়ূন আহমেদ
১৮। জগতের অনেক সাধারণ নিয়মের মধ্যে একটা হলো-
মেয়েরা বড় হলে মার দিকে ঝুঁকে পড়ে, ছেলেরা ঝুঁকে বাবার দিকে.....................হুমায়ূন আহমেদ
১৯। মিথ্যা দুরকমের আছে । হঠাৎ মুখে এসে যাওয়া মিথ্যা আর ভেবে চিন্তে বলা মিথ্যা । হঠাৎ মিথ্যা আপনা আপনি মুখে এসে যায় কোনো পরিশ্রম করতে হয় না । ভেবে চিন্তে মিথ্যা বলাটাই কঠিন । এই মিথ্যা সহজে গলায় আসে না বারবার মুখে আটকে যায় .....................হুমায়ূন আহমেদ
২০। যে কোন ইচ্ছা মনের ভেতর পুষলেই দ্রুত বাড়ে । এক সময় মানুষ তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । তখন মানুষ ইচ্ছার পিঠে চাপে না ইচ্ছা মানুষের পিঠে চাপে ..........
...........হুমায়ূন আহমেদ
৩য় পর্ব
২য় পর্ব
১ম পর্ব
বিশেষ দ্রষ্টব্য--- এই সিরিজের আগের পর্বগুলোতে আমি চেষ্টা করেছি কথাগুলো কোন লেখকের কোন বইয়ের তা সহ উল্লেখ করতে এই পর্বটা ব্যতিক্রম কারণ এই কথাগুলো প্রায় ৫-৬ বছর আগে নোট করা তখন শুধু লেখকের নাম লিখেছি কোনটাতে আবার কোনটাতে হয়ত শুধু বইয়ের নাম তাই বইয়ের নামগুলো উল্লেখ করতে পারলাম না বলে দুঃখিত ।
এজন্যই শুধু হুমায়ূন আহমেদ এর কথাগুলো দিয়েছি অনেকের কথা একসাথে দিলে কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু বইয়ের নাম দিতে পারছি না । আর হুমায়ূন আহমেদ সবচেয়ে প্রিয় লিখকদের একজন তার আলাদা পর্ব করতে ভালও লাগছে ।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


