আমার প্রিয় পোস্ট

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

কি লিখি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই...

০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৭

শেয়ারঃ
0 0 0

ব্লগে লেখালেখি হয় না অনেকদিন, আসলে প্রবাসের দিনগুলো এমনই একঘেয়ে আর পানসে যে এখানে বৈচিত্রের উঠানামা হয় না বললেই চলে। ঠিক যেন দিগন্ত ভেদ করা যতদূর চোখ যায় চলে যাওয়া সোজা সরল রেল লাইন। জীবন গাড়ীটা এখানে ঝিক ঝিক, ঝিক ঝিক করে এক তালে চলছেতো চলছেই। তার উপর লেখকতো নই যে ইচ্ছে হলেই গড়গড়িয়ে একটা উপন্যাস বা গল্প লিখে ফেললাম, ঘরে বসে পাঠককে দারজিলিং বা তাসখন্দ ঘুরিয়ে আনলাম। তাই অগত্যা নিরুপায় হয়ে উদ্দেশ্যহীন লেখার এই অপপ্রয়াস।

দেখতে দেখতে সময় কিভাবে যেন পার হয়ে যায়, কালো চুলে কাশ ফুলের সাদা ধূসর রং জায়গা করে নেয় একটু একটু করে। আমাদের গড় আয়ু নাকি ৬৩ বছর, উইকিপিডিয়া তাই বলে। সে হিসেবে জীবন রেখার মাঝখানটায় দাড়িয়ে এখন আমি দু প্রান্তের দুই বিন্দুর কথা ভাবি। স্কুল কলেজ ভার্সিটির পাট চুকেছে অনেকদিন হতে চললো। জীবন সংগ্রামের মাঝ দরিয়ায় নৌকোটা আমার এখন বড়ই শান্ত, নির্লিপ্ত হয়ে পড়েছে। পালে তার হাওয়া নেই, কম্পাসটা আজকার তেমন কাজ করছে না, চারিদিকে শুধু পানি আর পানি। একটা গাংচিলের ও দেখা নেই আজ অনেক দিন! এমনি অবস্থায় কি কথা শোনাতে পারি আপনাদের?! রাজনীতির হাউকাউ, ধর্মের অন্তহীন তর্ক, মুক্তিযুদ্ধ-রাজাকার, দূর্নীতিবাজ-সুশীল সমাজ কোনটাই আজকাল মনের জলে কোনো ঢেউ তুলে না। দ্রব্যমূল্যের আগুনে মধ্যবিত্তের যখন চামড়া-মাংস পুড়ে হাড় বেড়িয়ে পড়েছে তখন এসব তর্ক বড়ই তুচ্ছ, বড়ই পানসে, বড়ই অর্থহীন। জীবন এখন কাটে ঘোরের মধ্যে। প্রতিদিন সকাল সন্ধ্যা অফিস করে মাসের মাইনেটা হাতে এলে দেশে পাঠিয়ে দায়িত্ব পালনের মধ্যেই জীবনটা এখন সীমাবদ্ধ। দায়িত্ববোধের দাসত্বে আটকে পড়া এ জীবন যেন এখন জেনেভা ক্যাম্পের আটকে পড়া মানুষগুলোর মতো। আপন দেশ যাদের চায় না, তাও নিজ দেশে ফেরার আমৃত্যূ আকুলতা। আমার মতো মধ্যবিত্ত প্রবাসীরা শুধু ঘুমের ঘোরে স্বপ্নেই দেশের মাঠে প্রান্তরে ঘুরে বেড়াই, কিন্তু বাস্তবে আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের আপনজন কেউ চায় না আমরা দেশে গিয়ে স্থায়ী হই। দেশে গিয়ে যদি মাঠ প্রান্তর চষে বেড়াই, খোলা মাঠে শুয়ে মেঘেদের ভেলায় ভাসি আর উদোমপিঠে দীঘির জলে সাতরে বেড়াই তবে সংসারের ঘানি টানার বলদ তারা কোথায় পাবে?! দেশ কিভাবে বৈদেশিক মূদ্রার রিজার্ভ নিয়ে গর্ব করবে?! তাই আমরা খুশি মনে চোখে পট্টি বেধে ঘানির জোয়াল কাধে তুলে নেই। এই পট্টি বাধা চোখে আমাদের দিবা রাত্র, মাস, বছর কেটে যায়। পাঠক, কি লিখতে পারি বলুনতো আপনাদের জন্য?!

 

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৮ বিকাল ৪:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৯
সামী মিয়াদাদ বলেছেন: আপনে লিখলেন কেমতে? আপনের না একবার কলম কাইড়া লইছিলাম?

বনেই যান
০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: সামী ভাই,

দুনিয়া পাল্টাইছে, এখন 'ক' তে কলম ভুইলা যান, এখন 'ক' তে 'কী বোর্ড' ।

২. ০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৭
সামী মিয়াদাদ বলেছেন: কিন্তু, আপনের কলম কাইড়া খালি "ব" টাই তো রইছিলো
০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন:

৩. ০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৫০
সামী মিয়াদাদ বলেছেন: যাই বলেন....কলম কাইড়া নেওয়ার পরও আপনে লেখতেছেন দেখে ভাল লাগলো

লিখেন যা খুশী
৪. ০৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৬
আজাদ আল মামুন বলেছেন: কম তো লিখলেন না!
আর যা পাকালেন তাও তো ভালই গলধ্করণ করা গেলো।

কোন এক কবিতায় ছিল বোধহয়ঃ

সংসারে যা কিছু দায়িত্ব, কর্তব্য
করতে হয় অন্যকে খুশি করতে
তা যথাসময়ে, যথানিয়মে করা চাই।

আর যা কিছু নিজস্ব, একান্ত ব্যক্তিগত
তাতে তাড়া থাকতে নেই,
হয়তো করাই হলো না কোনদিন!
করব করব ভেবে, সেই গর্ব বুকে চেপে
শুধুই পথ চলা .....
০৭ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: থ্যাংকু আজাদ সাহেব,

গলদকরণ তো করলেন, এবার হজম হলেই হলো।

আর এইটা যদি কবিতা হয়, তবে গদ্য কোনটা?!! কি জানি ভাই বকলম মানুষ, অনেক কিছুই আজকাল গুলিয়ে ফেলি।

০৭ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: থ্যাংকু হনলুলু ভাই, আপনার লেখাগুলো লা'জওয়াব।

৬. ০৯ ই মে, ২০০৮ রাত ২:৪৮
ফারহান দাউদ বলেছেন: অনেক লেখসেন,লেখা ভালোও লাগসে।
১০ ই মে, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: আপনার কমেন্টও ভালো "লাগসে" (লাগছে)।

৭. ০৯ ই মে, ২০০৮ রাত ২:৫৬
নিলা বলেছেন: জীবনটাই কেমন যেনো একটা সংগ্রাম। প্রতিনিয়তই দৌড়ে চলা। স্বপ্নের মাঝেই ইচ্ছে প্রজাপতির নাগাল পাওয়া যায়। বাস্তবটা অনেক কঠিন আর নিষ্ঠুর।

কষ্টের মাঝেও যেনো সুখ গুলো ছোয়ে যায় আপনাকে....শুভ কামনা রইলো।
১০ ই মে, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার লেখা পড়লাম, লিখতে থাকলে এক সময় ভাল অবস্থানে পৌছবেন। চালিয়ে যান।

৮. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:০১
নিঃশব্দ শিশির! বলেছেন: আমার কি মনে হয় জানেন । দেশেই এখন অনেক কিছু করার আছে।
তাই ভাই যত তাড়াতাড়ি পারুন দেশে ফিরে আসুন।
যেখানেই থাকুন ভালো থাকবেন।
১০ ই মে, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: করারতো অনেক কিছুই আছে কিন্তু রিক্সটা সহজে নেয়া যায় না। আসলে এটা পারসন টু পারসন ভ্যারি করে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 

মোট সময় লেগেছে ২.১৫৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আরিফ, পুরো নাম শরীফুল আরিফ। আরিফ নামের অর্থ নাকি "যে জানে" কিন্তু এদিক দিয়ে আমার নাম আমার উপর মোটেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ