আমার প্রিয় পোস্ট

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

আবেগগুলো যে কোথায় গেল?!!!!

০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫২

শেয়ারঃ
0 0 0

ঠায় ৫ মিনিট কি বোর্ডের উপর হাতদুটো পড়ে আছে অনড় হয়ে, কি লিখব কি লিখব একটা নিশ্চুপ অস্থিরতা ভেতরে ভেতরে। আবেগগুলো যে কোথায় গেল?! ভুল করে পুরোনো কাগজের সাথে মুঠো পাকিয়ে ওয়েষ্ট বক্সে ফেলে দিইনিতো?!! নাকি এই মধ্যবয়সের ভারে সব আবেগ চাপা পড়ে গেল?!! হায়! হায়!! তা কি করে হয়, এখনওতো বিয়েই করলাম না! আবেগ ছাড়া বউকে পোষ মানাবো কি করে?! থাক, এই চিন্তায় মাথায় আরও দুটো পাঁকা চুল বাড়াতে চাই না। কিন্তু আবেগগুলো যে কোথায় গেল?!!! কোনো অপাত্রে খরচ করিনিতো?? নাহ্, মনে পড়ছে না। নাকি স্মৃতিশক্তিটাও গেল!!

অফিস আওয়ার ৮ ঘন্টা। ছুটির পর আরও ৭ ঘন্টা বসা হয় অফিসে। অযথাই বসি। হৃদপিন্ডের ঢিপ ঢিপ শব্দ আর মাউসের ক্লিক ক্লিক শব্দ ছাড়া আমার অফিস রুমটা এক প্রকার সুনসানই কাটে রাত ১২টা পর্যন্ত। রাত ১২ টায় পরের দিনের অফিস লেট এর ভয়েই চেয়ার থেকে উঠি। মুখে পানির ঝাপটা দিয়ে অদৃশ্য অশ্রু মুছে কোম্পানীর দেয়া রুমের উদ্দেশ্য পা বাড়াই। পথে একটা শাওয়ার্মা প্রতিদিনের সঙ্গী হয়, ওতে কামড় বসাতে বসাতে পথ মাড়িয়ে চলে আমার পা দুটো, অনৈচ্ছিক পেশীর মতো, মস্তিস্কের নির্দেশে।

ক্লান্ত দেহে মনে হয় যেন মরুময় সাহারা পাড়ি দিচ্ছি, বোধহীন, একঘেয়ে ভাবে। এক সময় কিভাবে যেন পথটা শেষ হয়, আমি রুমে ফিরি। জুতো জোড়া খুলে, ঘামে আধভেজা কাপড় ছেড়ে রুমের খোলস পড়ি।

ঘড়িতে তখন রাত পোনে একটা। কিন্তু তাতে কি! টিভিতে নিজ দেশের হালচালটা একটু দেখে নেয়া যাক। ট্রান্সমিটারের সুইচটা চেপে ওয়্যারলেস হেডফোনটা কানে এটে টিভি রিমোর্টের পাওয়ার বাটনটা চেপে ধরি।

একসময় মনেহয় শরীরের কাছে মনটা পরাজিত। দেহ ঢলে পড়তে চায় ঘুমে। হেডফোনটা খুলে, রিমোর্টে পাওয়ার চেপে, বালিশটা উল্টে দিয়ে আর একটা বুকে চেপে লম্বা দম ছেড়ে ঘুমিয়ে পড়ি।

টিট টিট.. টিট টিট... টিট টিট... মোবাইলের এ্যালামটা বাজতে থাকে ৭ টায়। তারপর ১৫ মিনিটের একটা মালাই ঘুমের পর, হুড়মুড় করে উঠে বসি বিছানায়। দেয়াল ঘড়িতে সময় দেখে শুরু হয় ছুটোছুটি তৈরী হতে অফিসের উদ্দেশ্যে। সকালের নাস্তা হয় শুধু অফিসের সার্ভ করা কফিতে। তারপর এই কাজ, ঐ কাজ করতে করতে দুপুর গড়ায়।

লাঞ্চের পর গরম কফির সাথে চলে পেন্ডিং কাজ শেষ করার পালা। এক সময় ৫ টা বাজে। অফিসের সব লোকগুলো হুড়মুড় করে হাঁসের ঝাকের মতো প‌্যাক প‌্যাক করতে করতে বেড়িয়ে যায়। শুধু থেকে যাই আমি, আমার হৃদপিন্ডের ঢিপ ঢিপ আর মাউসের ক্লিক ক্লিক শব্দগুলো।

আবেগগুলো যে কোথায় গেল?!! টেবিলে কাগজের নিচে, ড্রয়ারে, বুক পকেটে সব খানে খুজলাম। ধুর্ আবেগগুলো যে কই রাখলাম?!! বাতিল কাগজের সাথে ওয়েষ্ট বক্সে ফেললাম নাতো?!! অফিস বয়তো রোজ চারটেয় বক্স পরিষ্কার করে!! হায়! হায়!! আবেগগুলো এখন কোথায় পাই?!! এখনওতো বিয়েও করলাম না!!! বউকে যে কি করে পোষ মানাবো?!!!!!

 

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৫
এরশাদ বাদশা বলেছেন: এতো বড়ো একটা লিখে বলছেন, আবেগ হারায়া গেছে???

আবেগ পুরোদমেই আছে। আবেগী লেখার জন্য +++
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: হা হা হা, আছে নাকি ? যাক শুনে খুশি হলাম। তবে আগের মতো আবেগের জোড় পাইনা। ওটা হারিয়ে রোবট হতে চাই না।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বাদশা ভাই।

২. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
ফারহান দাউদ বলেছেন: অনেক অনেকদিন পরে,কেমন আছেন?
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৩

লেখক বলেছেন: জ্বী, অনেক দিন পর। ভাল আছি। আপনি কেমন আছেন ফারহান ভাই?

৩. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: অনেকদিন পরে দেখলাম ।
কেমন আছেন মিয়া ভাই ?
শরীরের বয়সটা বাড়ুক , সেটা তো আর কিছু করা যাবে না । মনের বয়সটা বাড়াইয়েন না । সেটা কিন্তু ইচ্ছা করলেই পারা যায় ।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৯

লেখক বলেছেন: ভাল আছি বিমা ভাই। আপনি ভালোতো?

মনের বয়স না বাড়ালে "বুড়োর ভীমরতি" শুনতে হবে নাতো?!

৪. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৫
মানবী বলেছেন: প্রতিদিন ১৫/১৬ ঘন্টা মাউসের ক্লিকে আবেগকে হত্যা করলে, আবেগের দেখা মিলবে কিভাবে! :-*


কিছুদিনের ছুটি নিয়ে ভূমধ্যসাগরের তীর বা এমন কোন মনোরম স্থান থেকে বেড়িয়ে আসুন, সেসময় আবেগের সাথে বোঝাপড়া করে নিলে ভালো হবে হয়তো :-)


পোস্টের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন: হুমম ঠিকই বলেছেন মানবী। বঙ্গোপসাগরের গন্ধ যার সারা শরীরে তার কি ভূমধ্যসাগরে মন ভরে? পারস্য সাগারের পাড়ে সময় পেলেই বসি কিন্তু নিজের বঙ্গপোসাগেরের মতো আবেগের ঢেউ এখানে কোথায়? মনকে শুধু অনুপ জালটার সেই গানটাই শোনাই "মন্ রে, তু কাহে না ধীর্ ধারে?"

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০১

লেখক বলেছেন: আছে নাকি?!!!!

৬. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৫
মানবী বলেছেন: "বঙ্গোপসাগরের" কথা বলায় আরেকটি বিষয় মনে পড়লো, যদিও খুব অপ্রাসঙ্গিক।

আমি চট্রগ্রামের অথেনটিক একটি রেসিপি খুঁজছি।
শুঁটকি মাছ রান্নার!

শুঁটকি রান্না, অথবা ভর্তার জন্য চাটগাঁ'র নিজস্ব ঐতিহ্যবাহি রেসিপি.. কিভাবে জোগাড় সম্ভব বুঝতে পারছিনা :(

আপনার পোস্টে অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য দুঃখিত।

ভালোথাকুন।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৩

লেখক বলেছেন: আরে নাহ্। বঙ্গোপসাগরের কথা হবে কিন্তু তাতে শুটকি মাছের প্রসঙ্গ আসবে না তা কি হয়?!

দেখি আম্মাকে জিজ্ঞেস করতে হবে। পেলে নিশ্চই জানাবো। তবে যে ছেলে রান্নার 'র' জানে না, রেষ্টুরেন্টই যার প্রতিদিনকার ভরসা তার মুখে শুটকি রান্নার রেসিপির প্রশ্ন শুনে আম্মা বিস্মিত হবেন নিঃসন্দেহে। বলবেন, "বাবা, শরীরটা ভালোতো?!"

৭. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৪
মানুষ বলেছেন:
অনেক দিন পর ...
যেহেতু এখনো বিয়ে করেননি ধরে নিলাম সূখেই আছেন
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: হা হা হা, কেমন আছেন? দিল্লী কা লাড্ডু, একটু আফসোসতো থাকবেই। তবে এখনো বেঁচে বর্তে আছি, শাহাদাত বরণ করিনি।

৮. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৫
মানুষ বলেছেন: আমি গতানুগতিক। ব্লগের অনেক পুরনো ব্লগার অনিয়মিত হয়ে গেছে। আপনাকে দেখে ভাল লাগছে খুব।
০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: এই যাযাবর মন এক জায়গায় স্থির হতে চায় না। তবুও অথিতি পাখির মত ফিরে ফিরে আসি সময়ের পরিক্রমায়; রেখে যাওয়া স্মৃতিগুলোর জাবর কাটতে।

আমি ভেবেছিলাম কেউ হয়তো চিনবে না, কিন্তু সেই ভুল ভাঙলো আপনাদের কমেন্টগুলো পড়ে। আপনাকে দেখেও খুব ভাল লাগলো। আপনার লেখার আমিও একজন বড় ভক্ত।

১০. ০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১২
নিরক্ষর বলেছেন: আবেগের স্রোত বয়ে গেছে............

নিয়মিত লিখুন। লেখায় প্লাস!!
১১. ০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৫
মানবী বলেছেন: আপনার মা'কে জিজ্ঞেস করবেন জেনে মেঘ না চাইতে বৃঢ়্টি মনে হচ্ছে!
খুঁজছিলাম চট্রগ্রামের অথেনটিক রেসিপি, আর সেটা যদি হয় আপনার মা'র হাতের রান্নার রেসিপি তাহলে সত্যিই খুব ভালো হয়!!!



আপনি রান্না করেননা, তবু কষ্ট করে রেসিপি জেনে নিবেন বলে কৃতজ্ঞবোধ করছি। তাঁর কাছ থেকে রেসিপিটি শুনে নেবার সময় দয়া করে কাগজ কলম হাতে নিয়ে বসবেন :) উপকরন আর পদ্ধতিটি নির্ভুল ভাবে হলেই হবে, উপকরনের পরিমান না লিখলেও চলবে :-)


আমি আগ্রহ নিয়ে রেসিপিটির জন্য অপেক্ষা করবো। আপনার মা'কে আমার সালাম জানাবেন।

আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন।
১২. ০৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫
বকলম বলেছেন: মানবী, আপনার জন্য সুসংবাদ। আমাদের একজন ব্লগার ভুলু আপা চট্টগ্রামে থাকেন, রান্নায় তার সুখ্যাতি আছে। তারই একটি চট্টগ্রামের শুটকি ভর্তার রেসিপি খুজে পেলাম। আশা করি আপনার কাজে আসবে। নীচের লিংকটি দেখুন..

Click This Link

আম্মাকে ফোন করে ছুরি শুটকি রান্নার রেসিপিটা জেনে নেয়ার চেষ্টা করব।

আপাতত ভুলু আপার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশাকরি আইটেমটি খুব সুস্বাদু হবে।

শুভ কামনা রইল।
০৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: মানবী, নিচের লিংকটি দেখুন। ব্লগার "পিয়া'র" ছুরি শুটকি ভর্তার রেসিপি।

Click This Link

১৩. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৫
মানবী বলেছেন: লিংকগুলো শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ বকলম।

আমি মাছ(২/৩ টি ছাড়া) বিশেষ করে শুঁটকি মাছ চিনতে পারিনা :( কোনটি কি মাছের শুটকি দোকানে গেলে কনফিউজড হয়ে যাই। সেক্ষেত্রে রূপচান্দা মাছের শুঁটকি টি একমাত্র পরিচিত, আন্টির কাছ থেকে রেসিপি জানবার সময় এই রেসিপিটি নিলেবেশি ভালো হয়।

আমি লিংক দুটোর রেসিপি অবশ্যই দেখবো, বিশেষ করে যিনি চট্রগ্রামের রেসিপিটি দিয়েছেন।

অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন।
১৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৫
যীশূ বলেছেন: অপ্রাসঙ্গিক:

আপনার ই মেইল একাউন্টটা দরকার। এখানে Click This Link (যদি "ছবিব্লগ" নিয়ে আগ্রহী হন)

 

মোট সময় লেগেছে ০.৯৩০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আরিফ, পুরো নাম শরীফুল আরিফ। আরিফ নামের অর্থ নাকি "যে জানে" কিন্তু এদিক দিয়ে আমার নাম আমার উপর মোটেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ