somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের সততার নমুনা....(খাইয়ালামু)

০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু ফোন দিয়ে বললো, দোস্ত পাথরঘাটা কই পড়ছে ? জানোস নাকি ?
আমি বললাম, বরিশাল কিংবা চট্টগ্রামে হতে পারে ?
আমার বন্ধুটা হেসে হেসে বললো,আমার নামে পাথরঘাটা থানায় চাঁদাবাজির মামলা হয়েছে । ৫৭ লক্ষ টাকার চাঁদাবাজি করেছি । জীবনে গেলাম না ওখানে । যাইহোক তুই কি ঈদ পরে ফ্রি থাকবি ?
আমি বললাম, তোর যদি খুব প্রয়োজন হয় তাহলে ফ্রি না থাকলেও ফ্রি থাকবো ।
সে বললো, ধন্যবাদ দোস্ত । আমি ঠিক করেছি পাথরঘাটায় যাবো । তুই যাবি আমার সাথে ?
আমি বললাম, যাবো । কিন্তু কেন যাবি ?
ও হেসে হেসে বললো, জীবনে প্রথম একটা মামলা খাইলাম । আর ঐ মামলার জায়গাটা চিনতে হবে না ?

আমি আর কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে দিলাম । আর অবাক হলাম ওর মতো ছেলেকে কেন মিথ্যা মামলায় জড়ানো হবে ? ওর একটাই দোষ ওর বাবা এক সাবেক এমপির পিএস ছিলেন । কিন্তু ওর বাবার নামে বাংলাদেশের একটা থানায় তো মামলা দূরের কথা একটা জিডি পর্যন্ত নেই । সেই নিরীহ মানুষকে যথারীতি সাজানো মিথ্যা অস্ত্র মামলার আসামি করা হলো । তাও নাটকীয় কায়দায় । ওর বাবাকে গ্রেফতারের একদিন পর উনার বাসায় আনা হয় । তারপর যৌথবাহিনীর দুইজন লোক তল্লাশির নামে বাসায় ঢুকে । বাসায় কেউ ছিল না । তালা ভেঙে ঢুকে । আর উনাকে বাসায় ঢুকতে দেয়নি । তারপর কিছুক্ষণ পর বলা হলো উনার বাসায় অস্ত্র পাওয়া গেছে । মাটির মত মানুষটা কিছু বলতে পারেননি । শুধু হাসলেন । এখন কাশিমপুরে পড়ে আছেন । ভাল আইনজীবীদের উপর নির্দেশ আছে দূর্নীতিবাজদের আইনি সহযোগীতা না করার । আহারে আমার আইনের শাসন । আর আমার যে বন্ধুর নামে চাঁদাবাজির মামলা হয়েছে তার কাছ থেকে যৌথবাহিনীর সদস্যরা টাকা চায় । যদি টাকা ৫লক্ষ টাকা দেয় তাহলে মামলা তুলে নেয়া হবে । সে এ বিষয়ে কথা বলার জন্য যায় । কিন্তু তার কাছ থেকে তার এন-৯০ মোবাইল সেট এবং নগদ ৩০হাজার টাকা রেখে দেয় ওরা । পরে যোগাযোগ করবে বলে । যোগাযোগ আর করেনি ওরা । আমার বন্ধুটাও রেডি হয়ে আছে জেলে যাওয়ার জন্য । ২২ বছরের একটা পিচ্চি ছেলে । খুবই মেধাবী ছাত্র । ফ্রেব্রুয়ারীতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সব কিছু চূড়ান্ত ছিল । কিন্তু ও যাবে না । ও দেখতে চায় । জীবন ওর সাথে কতটুকু খেলতে পারে । আমি অবাক হয়ে বসে আছি ওর সাহস দেখে । ও শুধু একটাই কথা বলে, সর্বশেষ পরিণতি কি মৃত্যু । আমি সেজন্য প্রস্তুত ।


আমার কিছু বলার নেই । রাজনীতিবিদরা দূর্নীতির জন্য যতটুক দায়ী তারচেয়ে বেশি দায়ী আমাদের প্রশাসন । প্রশাসনকে ছাড়া দূর্নীতি সম্ভব ছিল না । আর নিরীহ মানুষকে কেন অযথা হয়রানি করা হচ্ছে ? এটা কেমন আইনের শাসন ?
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৬
৩২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×