ইদানীং লক্ষ করে দেখলাম বেশ কিছু মহিলা ব্লগার অত্যন্ত সাবলীলভাবে ব্লগিং করে যাচ্ছেন । দেখতে খুবই ভাল লাগছে । আবার খারাপও লাগছে ঐ পিচ্চি মেয়েটার জন্য । ওর জন্য সম্ভব হয়েছে মেয়ে ব্লগারদের ব্যাপারে সবাই সচেতন হতে ।
ধন্যবাদ ত্রিলোরা, আপনার জন্য বেশ কিছু মেয়ে ব্লগার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিচরণ করতে পারছেন ব্লগে । এটা আপনার বিজয় হয়েছে । আপনি যদি ব্লগিং শুরু করতেন সবকিছু ভুলে তাহলে আপনার প্রতিবাদটা সার্থক হতো । আমি অনুরোধ করবো আপনি লিখুন জোনাকী,শিলা,তানজিলা,সামিহা,কণা,নীলান্জনা আপুদের মতো । তারা যদি এখানে লিখতে পারে তবে আপনিও পারবেন । নারী ব্লগারদের প্রতি এখন সাধারণ ব্লগাররা অনেক সচেতন । আপনি কেন এর সুযোগ নিবেন না ?
ত্রিলোরা খানের পাশাপাশি আমাদের ব্লগের মডারেটররাও ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছেন । তাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না । আর অপেক্ষায় থাকবো অসুন্দরের বিরুদ্ধে সকল সুন্দরের জয়লাভের ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



