RAB এর ক্রসফায়ারের একই কাহিনী শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছিল । একই ফরম্যাট, একই কাহিনী । বড়ই দূর্বল স্ক্রীপ্ট রাইটার ।
এখানে ব্লগেও একই অবস্থা । কোন নাটকীয়তা নেই । দূর্বল ডাইরেক্টর,অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ও জঘন্য । কোন কিছুই হচ্ছে না ।
শাওন ভাই বলেছে উনি যাননি । তারপরও জোরে উনাকে বলা হচ্ছে ফিরিয়ে আসো । যে যায়নি তাকে কিভাবে ফিরিয়ে আনবেন ? কেউ মারা গেলে তো তারপর না তাকে কবর দিবেন । আপনারা দেখি জ্যান্ত কবর দিয়ে দিবেন ।
গুড ফর নাথিং মানে তো জানেন ? আমার একটা অনুরোধ থাকবে দিল থেকে ফরিয়াদ করছি শাওন ভাইকে । আপনি একটা পোস্ট দিয়ে এ নাটকের কাহিনীটা শেষ করেন । একই কাহিনী দেখতে দেখতে বিরক্ত । বাংলা ছবির মতো লাস্ট ফিনিশিং দিয়ে দেন । পুলিশ মারামারি শেষ হলে যেমন বলে, আইন নিজের হাতে তুলে নিবেন না । আপনিও বলে দেন, আমি তো যাইনি । রাগ করে শুধু পোস্টগুলো ড্রাফট করেছি । আপনাদের ছেড়ে কই যাবো । স্যরি বাজান (আদর করে ভাইয়ার পরিবর্তে) আপনার স্ক্রীপ্ট আপনিই লিখুন । আর আমাদেরকে মুক্তি দেন ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



