আমি হুকুম আলী বলছি.......
১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্ত্রী আর দুইটা সন্তান নিয়ে আমার সংসার । কৃষক আমি । সিরাজগঞ্জ বাড়ি আমার । এবার বন্যায় শুধু আমার ফসল ভাসিয়ে নেয়নি আমার ঈদের আনন্দও ভেসে গেছে । কিছু রোজগারের আশায় ঢাকায় আসি । রিকসা চালানো শুরু করলাম । ভালই রুজি রোজগার হয় । কিছু টাকা জমালামও । ঈদে অন্তত বাচ্চা দুটাকে ঈদের কাপড় কিনে দিতে হবে । দুবেলা খেয়ে খেয়ে পনেরশ টাকা জমা করেছিলাম । ঈদের কয়েকদিন আগে আরো কিছু টাকা জমালাম । ঈদের আগেরদিন বাড়ি যাওয়ার জন্য বাসের টিকেটও কাটলাম । কিন্তু আমার বাড়ি যাওয়া হয়নি । আমার টাকাগুলো হারিয়ে গেছে । আমি পাইনি । কে বা কারা নিয়ে গেছে পকেট কেটে আমার । আমার ঈদটা গেল । বাড়ি আর যাওয়া হয়নি । এখনো রিকসা চালাই । খবরে শুনলাম জেলের বন্ধিদেরকে নতুন কাপড় দেয়া হয়েছে । সরকার বন্ধিদের জন্য কতকিছু করছে । কিন্তু আমার মতো খেটে খাওয়া মানুষের ঘরে ঈদের দিন কোন ভাল খাবার জুটে না । আর অপরাধীরা খাবার পায় । হয়তো বা যে আমার পকেট মেরেছে সেও জেলখানায় আছে । সেও গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে হয়তো বা, সেও হয়তো বা নতুন জামা পাইছে । আর আমার সন্তানরা কেঁদেছে তার বাপের জন্য । আর তার বাপ ঈদের দিনও রিকসা চালিয়েছে সারাটা দিন । মন চায় আমিও জেলে যাই । কিন্তু পারি না ।
(এটি একটি কাল্পনিক কাহিনী । কারো সাথে মিলে গেলে লেখক দায়ী নয়)
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন