আমার প্রিয় পোস্ট
- তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, প্রিয় ব্লগার মিরাজভাই এবং জ্বিনের বাদশার উলুবনে মুক্তো ছড়ানো এবং নরাধমের কতিপয় পর্যবেক্ষণ। - নরাধম
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- কনডম ব্যবহারে ভীতি আর অনীহা কাটাতে কনডমের ফ্যাশন শো অনুষ্ঠিত - হাবিবমহাজন
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- আমি গালিবাজ- আমি ডিষ্টার্বিং এলিমেনট- আমি ইরিটেটিং গুন্ডা -কোন সমস্যা - "কুদরত আলী"
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
আত্মতৃপ্তি নয়....সংগ্রাম মাত্র শুরু হলো....
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৪
এই পোস্টটা পড়ার আগে আমার এই পোস্টটা পড়ে নিবেন দয়া করে ।
View this link
নিজেকে খুব গিনিপিগ লাগছে । অথরিটি আমাদের নিয়ে একটা খেলা খেললো । অপমানিত করলো । আজ দেখলাম অনেককে আনন্দ করতে । আমি আনন্দিত হতে পারলাম না । আমার অনেক খারাপ লাগছে । অন্যায়ভাবে আমাদেরকে ব্যান করা হলো । ভলন্টিয়ার পোস্ট করেছিলাম আমরা । এই ছিল আমাদের দোষ । কিন্তু কেন করলাম তা আর অথরিটি ভেবে দেখলো না ? আমি কোন রাজনৈতিক দলের কর্মী না, আমার কোন স্বার্থ নেই । আমি জনপ্রিয়তা পাওয়ার জন্যও ব্লগিং করি না । আমি ভন্ডামি করি না । আমি কাউকে খুশি করার জন্য তৈলাক্ত পোস্ট দেই না । আমার চাওয়া-পাওয়ার কিছু নেই । আমার পরিচয় দিতে হলে বলতে হবে,আমি গুড ফর নাথিং । বুকে এবং মননে একটাই চেতনা ধারণ করি সেটা হলো ৭১ । আমি ৭১ দেখিনি । কিন্তু আমার বাবা-মা,চাচা,মামাদের কাছে যখন ৭১ এর কথা শুনি তখন চোখ ঝাপসা হয়ে যায় । মনের অজান্তেই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠি । আজ মনটা অনেক খারাপ । আর কতো সহ্য করবো আমাদের বাবা-চাচা-ভাইয়ের হত্যাকারীদের আস্ফালন ? মা-বোনদের ধর্ষনকারীদের মিথ্যাচার ? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে । আমি স্পষ্ঠ করে বলে দিতে চাই, ৭১ নিয়ে কোন আপোষ কারো সাথে করার প্রশ্নই তো উঠে না । বরং বলে দিতে চাই, কোন রাজাকারপুত্রের পোস্ট হোমপেজে দেখলে আমি ফ্লাডিং করবো । আমাকে ব্যানের ভয় দেখিয়ে লাভ নেই । যতক্ষণ সম্ভব আন্দোলন করে যাবো । নীতিমালায় সংযোজন করতে হবে দেশবিরোধী কোন পোস্ট পড়ার সাথে সাথেই ঐ ব্লগারকে ব্যান করতে হবে চিরস্থায়ী । চোখের সামনে দেশকে ধর্ষিত হতে দিবো না । এটাই আজ শপথ নিলাম । আরেকটা জিনিস বুঝার চেষ্টা করছি, সা.ইনের পিছনের মানুষগুলো কারা ? তাদের ব্যাকগ্রাউন্ড কি ? কারাই বা নতুন নীতিমালাটা প্রণয়ন করেছে । আর কেনই বা তারা মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়টা নীতিমালায় অন্র্তভুক্ত করেননি ? আর বারবার দেশবিরোধী পোস্ট পড়ার পরও কেন তারা চুপ ? অথরিটির বিরুদ্ধে কোন পোস্ট পড়লে সাথে সাথেই মুছে ফেলা হয় ! কিন্তু ৭১ এ যারা মা-বোন, ভাই-বাবা হারিয়েছেন তাদের কি আত্মসম্মানবোধ নেই ? আমি যদি আরিলের স্ত্রীকে হত্যা করি তাহলে কি আরিল আমার সাথে বসে চা নাস্তা করবেন ? কেউ পারবে না । আমরাও পারি না চিহ্নিত রাজাকার কামরুজ্জামানের পুত্রদ্বয়ের সাথে একসাথে ব্লগিং করতে । ওরা যদি বলতো ওদের বাপ ৭১ এ মহা অন্যায় করেছে এবং এজন্য তারা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী তাহলে অন্য কথা ছিল । তাই অথরিটিকে আবারো বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে স্পষ্ঠ নীতিমালা ঘোষনা করুন । তা না হলে ফ্লাডিং চলবে । আমি আবারো ফ্লাডিং করবো যদি ওয়ামী-ওয়ালীর মতো রাজাকারপুত্র পোস্ট দেয় । আমার সাথে কারা আছেন আওয়াজ দিয়ে যান । নীতিমালা সংশোধন করতে পারলে কেবল আমাদের চূড়ান্ত বিজয় হবে তার আগে নয় । তাই আত্মতুপ্তিতে ভুগলে চলবে না । এখনো অনেক পথ পাড়ি দিতে হবে । কারণ আমাদের অথরিটির উপর আমাদের কোন আস্থা নেই যতক্ষণ না পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে স্পষ্ঠ ঘোষনা না করা হয় ।
রাশেদ বলেছেন:
স্পষ্ট নীতিমালা চাই।
গুড ফর নাথিং বলেছেন:
ধন্যবাদ
মোহাম্মদ আলী মাখন বলেছেন:
স্পষ্ট নীতিমালা চাই।
মানুষ বলেছেন:
সহমত। মুক্তিযুদ্ধের ব্যাপারে স্পষ্ট নীতিমালা চাই।
রোকন বলেছেন:
মুক্তিযুদ্ধের ব্যাপারে স্পষ্ট নীতিমালা চাই। যুদ্ধাপরাধীর ছেলে সামহোয়ারের মূল মডারেটর হলে সেটার সম্ভাবনা কম।
গুড ফর নাথিং বলেছেন:
হুমমম


















