আমার প্রিয় পোস্ট
- তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, প্রিয় ব্লগার মিরাজভাই এবং জ্বিনের বাদশার উলুবনে মুক্তো ছড়ানো এবং নরাধমের কতিপয় পর্যবেক্ষণ। - নরাধম
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- কনডম ব্যবহারে ভীতি আর অনীহা কাটাতে কনডমের ফ্যাশন শো অনুষ্ঠিত - হাবিবমহাজন
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- আমি গালিবাজ- আমি ডিষ্টার্বিং এলিমেনট- আমি ইরিটেটিং গুন্ডা -কোন সমস্যা - "কুদরত আলী"
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
ভীমরতি-গবেষকের পেশা পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি
১৮ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৯
গুড ফর নাথিং বুড়োদের ভীমরতি নিয়ে গবেষনা করে একটু গুডের মুখ দেখতে না দেখতেই নতুন বিপদ এসে হাজির। সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি গবেষনা হয়েছে ছাগোল নিয়ে। সে গবেষনায় বিরক্ত হয়ে কর্তৃপক্ষ একসময় ছাগোল এর ছবি দেয়া পোষ্ট হলেই মডারেশন করতো। ছাগোল গবেষকদের কাজে উৎসাহ সৃষ্টি করতেন ত্রিভুজ নামের এক অত্যন্ত জনপরিচিত ব্লগার। (তাকে অনেকদিন দেখি না) ত্রিভুজের সাথে আমার বাতচিত তেমন হয় নি, তার অনেক গুন থাকলেও অন্য ব্লগারদের প্রতি অনেকটা অসহিষ্নু ছিলেন। প্রায়ই দেখা যেত অন্য ব্লগারদেরকে বুদ্ধি-প্রতিবন্ধী, অজ্ঞান, মুর্খ এসব বলতে। ফলে সবাই খেপে গিয়ে তাকে ছাগোল বলে ডাকতো।
সামহোয়্যারইনে আমার মাত্র ২জন ব্লগারের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছে। একজন কালপুরুষ, অন্যজন মিরাজ। দু'জনকেই ভাল লাগে তাদের মার্জিত আচরণের জন্য, বন্ধু কালপুরুষ আমার গবেষনায়ও প্রভাবক হিসেবে কাজ করে।
এখন তেনা না পেচিয়ে পোষ্টের আসল কথায় যাই। বন্ধু মিরাজ আজ অন্যের তোলা কিছু ফটো নিয়ে চমৎকার পোষ্ট দিয়েছে। পোষ্টে বলেছে, সে নিজেও ভালো ফটোগ্রাফার। আগ্রহবশত তার ছবি দেখতে চাইলাম। নিচের কথোপকথন দেখুন।
*************************************
গুড ফর নাথিং বলেছেন :
২০০৭-১১-২৬ ২০:২৬:৪১
মিরাজ, ভালো হোক মন্দ হোক তোমার তোলা ছবি দাও।
মিরাজ বলেছেন :
২০০৭-১১-২৬ ২০:৩৩:৫৭
গুড ফর নাথিং ,
ছবি ব্লগ, ব্লগের একটা ধারা । দুএকটি ব্যতিক্রম ছাড়া কেউই তাতে নিজেদের তোলা ছবি ব্যবহার করেনা। একটু খোজ নিলেই দেখতে পারবে।
তাই আমার তোলা ছবিই ছবি ব্লগে ব্যবহার করতে হবে এ দাবী তোলা অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়।
***************************
আমি মনে খুব কষ্ট পেলাম। ভেবেছিলাম সে ভুল বুঝতে পেলে সরি বলবে। তা বললই না, আমার একটি মন্তব্যও মুছে দিল।
দেখলাম আজ তার মন কোনো কারনে বিক্ষিপ্ত হয়ে আছে। রাজীব নামের এক ব্লগারের প্রতিও সে অকারনে ক্ষিপ্ত হয়ে বলল:
মিরাজ বলেছেন :
২০০৭-১১-২৬ ২১:০৪:৩৫
@ রাজীব
আপনি যে আপনার একেকটি মন্তব্যের মাধ্যমে নিজের নির্বুদ্ধিতা প্রকাশ করছেন সেটা বুঝতে পারছেন?
এখান থেকে সেভ করে কেউ যদি বাণিজ্যিক ভাবে ব্যবহার করে তবে সে কপিরাইট লংঘন করবে। ছবিগুলি ওয়েবে বিভিন্ন সাইটে দেয়া আছে । চাইলে যে কেউই সেখান থেকে সেভ করে বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারে। যে করবে কপিরাইট লংঘনের দায়টা তার হবে। তর্কের প্রয়োজনে আর তর্ক করবেননা প্লিজ।
****************************
আমি যারপরনাই দুঃখিত হলাম, বন্ধু মিরাজও ত্রিভুজের প্রভাবে প্রভাবান্বিত। সে পিএইচডি করা মানুষ আরেকজনের তুলনায় বুদ্ধি বেশিই থাকতে পারে। কিন্তু বুদ্ধিমান মানুষ কাউকে নির্বোধ বলে এই প্রথম দেখলাম।
মিরাজের মন্তব্যে খুব কষ্ট পেয়েছি। ভীমরতি নিয়ে গবেষনা বন্ধ করে ছাগোল গবেষক হিসেবে পেশা পরিবর্তনের জন্য খুব টানাপোড়েন চলছে। সবাই দোয়া করবেন যেন এ কু-প্রভাব কেটে গিয়ে ভীমরতি গবেষনায়ই মনোনিবেশ করতে পারি।


















