আমার প্রিয় পোস্ট

নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোরাম সংকটের কারণে পাঁচ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা অপচয়

০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৫

শেয়ারঃ
0 0 0

খবরটি পড়ুন:
০৪ জুলাই, শনিবার (আরটিএনএন)

View this link

নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোরাম সংকটের কারণে পাঁচ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা অপচয় হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ- টিআইবি।

আজ শনিবার ব্র্যাক সেন্টারে এক গোল টেবিল বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন সংক্রান্ত এক রিপোর্টে এ তথ্য তুলে ধরে টিআইবি। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী, সাবের হোসেন চৌধুরী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টে বলা হয়, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোরাম সংকটের কারণে ২৫ ঘণ্টা ৪৮ মিনিট অপচয় হয়েছে। সংসদ পরিচালনা করতে গড়ে প্রতি মিনিটে প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়। এ হিসেবে মোট অপচয় হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
রিপোর্টে আরও বলা হয়, সংসদে অনির্ধারিত অলোচনা হয়েছে প্রায় ৫ ঘণ্টা ২০ মিনিট। এ সময় সরকারি দল বিরোধী দলের সমালোচনা করেছে অন্তত ৩০০ বার। আর বিরোধী দল সরকারি দলের সমালোচনা করেছে ৪২ বার।
আলোচনা সভায় উপস্থিত ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, সংসদ সদস্যরা সময়মতো সংসদ অধিবেশনে উপস্থিত হননা, যদিও তাঁরা (সংসদ সদস্যরা) ভালো করেই জানেন যে, অধিবেশনে দেরিতে আসা ভাল নয়।
সংসদ সদস্যদের দেরিতে আসায় কোরাম সঙ্কট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হায়রে কপাল!! কি আর বলব?

সংসদ কি সংসদ সদস্যদের বাবার টাকায় চলে নাকি জনগণের টাকায় চলে?

সংসদ সদস্যরা দেরী করে আসা ভাল নয় জেনেও দেরী করে আসেন। জনগণ তাদের নির্বাচিত করেছে কি দেরী করে আসার জন্য? তাদের কি জনগনের কাছে দায়বদ্ধতা নেই?

পাঠকরাই বিচার করুন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:৫১
বনহমি বলেছেন: যিনি মাইনাস দিলেন, কেন দিলেন তা বলার সাহস থাকলে ভাল হত। তাহলে কি ধরে নিব তিনি জনগণের টাকা অযথা অপচয়ের পক্ষে। ভাল। বেশ ভাল।
৪. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৪
সিউল রায়হান বলেছেন: এত রাতেও মডারেশন হচ্ছে ???? সামু'র দেখি ভালই উন্নতি হইছে.....

কি লিখছিলেন পড়তেই পারলাম না...... ৫ বার পঠিত হতেই সরিয়ে ফেলল.......

পোস্টটা এখনো পিসিতে দেখতিছি:


০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: না ভাই আমিই এডিট করতে যেয়ে ডিলিট হয়ে গেসিল। আশা করি এখন পড়তে পারবেন।

 

মোট সময় লেগেছে ০.৯১২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এ কাইন্ড হার্টেড ফেলো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই