আবার এসেছি ফিরে....এই বাংলায়

প্রতিযোগী নয়, সহযোগী

৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:২৪

শেয়ারঃ
0 0 0

নারী বলে,-"তোমরা তো এমনই ! শুধু রূপ আর রূপ
ভালোবাসো রূপ দেখে, মন থাকে ছায়াতে
তোমরা বিভোর থাকো চেহারার মায়াতে, দুধে আলটা রং
খাড়া নাক, পাতলা ঠোঁটের কাছে আহা উহু ! ঢং!
আমরা তো ভালোবাসি হৃদয়টা দেখে, পরে রূপ রেখে "

হায় নারী!
চেহারাটা পরে রাখো সেইকথা মানি
কি আগে রাখো তা ভালোইতো জানি;
ঘেঁষে ঘেঁষে এসে কও- "বন্ধুইতো আছি"
চরমে যাও থেমে - "শেষটুকু স্বামী!"
ভালোবাসা শুরুতেই -"ভুলে যাচ্ছ আমায়!"
যত ভালোবাসা দেই "হায়! হায়! হায়!"
বছরের প্রেম শেষে "বোঝোনিতো আমাকে"
দশজনকে বলে বেড়াও , প্রেমিকতো বিপাকে
অবশেষে বি্য়ে,'ইশট্যাবলিশড' লোক তোমায় বিদেশ যায় নিয়ে

তোমরা 'ইশট্যাবলিশড' দেখে যদি হও টলোমলো
আমরা 'বিউটিফুল' নারী দেখলে কি দোষটা বলো!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৫
অনুনাদ বলেছেন: কবিতাটা ভাল লেগেছে। সহজ করে লেখার জন্য ধন্যবাদ। এমন আরও দারুন সব কবিতা যেন নিয়মিত পাই।

আর একটা কথা, ব্লগের ভুবনে স্বাগতম।
৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। কবিতাটি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

২. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৬
মুনিয়া বলেছেন: হা হা হা...
মজা পেলাম পড়ে।
+
৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭
প্রিয়তি বলেছেন: জোস, তবে জীবনানন্দ ভাব নাই:)
৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ। জীবনানন্দ ভাব তাঁর নিজেরও সব কবিতাতে ছিলনা। আমারও থাকবেনা। আশা করছি তবু আমার কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৬
জিহাদ বলেছেন: ভাইজান আপনারে দিয়াই হবে।
কবিতা ভাল লাগসে।
শুভ কামনা
৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৯
সুখী মানুষ বলেছেন:
"তোমরা বিভোর থাকো চেহারার মায়াতে, দুধে"
ঠিকই কইছেন ;) হে হে হে...
৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
দেবদারু বলেছেন: ফাটাফাটি!!..................... অভিনন্দন আপনাকে!! ........... লিখতে থাকুন.................+++
৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৮
দেবদারু বলেছেন: ঘেঁষে ঘেঁষে এসে কও- "বন্ধুইতো আছি"
চরমে যাও থেমে - "শেষটুকু স্বামী!"................................. জটিল!!
৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৭
ভাঙা চাঁদ বলেছেন: ভাই আপনার নিক সার্থক। অনেকদিন পোরে কবিতা পইরা মজা পাইতাছি।
আবার কবে এমন কবিতা দিবেন??????
১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৪৫
ভাঙা চাঁদ বলেছেন: সেরা সেরা।
বস আপনার মেইল এ্যড টা দেন............।
প্লীজ.............
০১ লা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: । যোগাযোগ থাকবে।শুভেচ্হা।

১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৫৭
খোলাচিঠি বলেছেন: আমি হাসতেই আছি। =)
জটিল লিখলেন।
১২. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:২৫
বিবর্তনবাদী বলেছেন: এই পাবলিকের সব দেখি পরিচিত।
১৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪১
বিবর্তনবাদী বলেছেন: তোমরা 'ইশট্যাবলিশড' দেখে যদি হও টলোমলো
আমরা 'বিউটিফুল' নারী দেখলে কি দোষটা বলো


উস্তাদ মানলাম।
১৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২১
জিহাদ বলেছেন: @বিবর্তনবাদী- এইসব ব্যাপার সবারি কম বেশি পরিচিত। তয় আপনে মনে হয় বিবর্তন নিয়া বেশি টেনশনে আসেন।এই জন্য বাকি দিকে খেয়াল দিবার পারেন নাই।

 

মোট সময় লেগেছে ১.৬৪১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার যেখানে সাধ চলে যাও-আমি এই বাংলার পারে
রয়ে যাব...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ