
আবার এসেছি ফিরে....এই বাংলায়

অপরিহার্যতা
২১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৭
কেউ কারো জন্য অপরিহার্য নয় !
না আমি তোমার জন্য , না তুমি আমার
হৃদয় দুমড়ে চলে গেলে দূরে
ভেবেছিলে একা আমি অসহায়, ফিরে চাইব তোমায় (!)
শত দিন পার নিঃসাড় পেছনে পড়েছিলাম , একাই উঠেছি,
একাই চলেছি আমি একা গড়া পথে
একাই চলব ।
পথের কাঁটায় ছিড়বে জীবন, ছিড়বে হৃদয়-হয়ত আবারো...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৭বার পঠিত
চলো না আজ রাত একসাথে কাটাই !
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
চলো না আজ রাত একসাথে কাটাই
এক্ষুনি বেরিয়ে পড়ি জ্যাকেট গায়ে
আরে ভেবোনা শীত মানবে এতে, আর তুমি আলতো পায়ে
চুপিচুপি দরজা খুলে নিচে এসে দাঁড়াও
ফার্মগেটের মোড়ে ক্যাব পাওয়া যেতে পারে
একটি নিয়ে হুঁশহুঁশ করে চলে আসবো ফ্লাইওভারের ওপর দিয়ে
তোমার বাসাতে ঢোকা যাবে না। তোমার বাবা দশবার ওঠেন !
কি বিশ্রী স্বভাব! কি করা যায়......
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৩বার পঠিত
কুড়ি কুড়ি বছরের পার, আবার যদি দেখা হয় তোমার আমার
১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৮
বেলী,
বহুদিন পর তোমায় দেখা, বদলাওনি এতটুকু
শেষবার যেমন দেখেছিলাম, ভার্সিটির শেষ ঘন্টায়
সেই টানা টানা কাজল দেয়া চোখ
ভ্রূজোড়ার মাঝখানে কালো টিপ, হাতে আঁকা;
রোদমাখা লালচে গাল, আঁখিভরা জল
কাঁপাহাতে এনেছিলে রক্তরঙের বিয়ের কার্ড
ক্ষীণস্বরে করেছিলে মিথ্যে অনুরোধ----"আসবেন!"...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৫বার পঠিত
আপনারা হারিয়ে যাবেন না! আপনারা ফিরে আসুন!
১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৯
কেউ কারো জন্য অপরিহার্য নয়। somewhere in blog এর মত আরো যেমন সাইট হবে, তেমনি প্রতিবাদরত পাঠকরা না লিখলেও সময়ের সাথে সাথে তাদেরকে নতুনরা প্রতিস্থাপিত করবে।
দেখুন দোষ দুপক্ষেরই আছে।ব্যান করার পর নোটিশ দেয়ার কোন মানে হয়না। যাদেরকে ব্যান করা হবে তাদেরকে প্রকাশ্যে আগে warning দেয়ার প্রয়োজন ছিল। এভাবে ব্যান করাতো...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬২বার পঠিত
তসলিমা নাসরিন প্রসঙ্গ - ২
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
আজ ভোরেই আমি তসলিমা নাসরিনের ওপর একটি লেখা লিখে ছিলাম। আমার খুব ভালো লাগছে আমার শেষের প্রস্তাবটির সাথে অনেকেই একমত হয়েছেন। আমি অবাক হয়েছি ব্যক্তিগতভাবে অপছন্দ করলেও তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের অপারগতা অনেকেই সমর্থন করেননি।
যারা আমার লেখাটি পড়েননি আমি অনুরোধ করব যেন পড়ে অবশ্যই তাদের প্রতিক্রিয়া জানান। আমাদের...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৭বার পঠিত
তসলিমা নাসরিনের প্রতি এ আচরণ সমর্থনযোগ্য ? (মতামত কাম্য)
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৭
তসলিমা নাসরিন বর্তমানে ভারতে আছেন। তার লেখার সাথে 'অতি ভদ্র, শালীন, ধর্মপ্রিয়'(!!!) এদেশবাসী(বিশেষত মসজিদবাসী') একমত না থাকায় তাকে দেশছাড়া করা হয়েছে।
পুরো ব্যাপারটি ভাবলে আমার বাঙালীকে বড় নির্বোধ মনে হয়।মসজিদের অনেক স্বল্পশিক্ষিত ইমাম যুক্তিতে না পারলে প্রতিপক্ষকে কাফের বলে নিজেকে জয়ী প্রতিষ্ঠিত করতে চান। আর তার মূর্খ সাগরেদরা অন্ধভাবে সে কথা...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৩বার পঠিত
ঘাতকের প্রেম
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৫
এই জল ভালো লাগে- এই আঁখিজল,ডাগর চোখে তোমার নীরব প্রতিবাদ
ভালো লাগে; ভেজা নরম গালে ছড়িয়ে থাকা কাতর-কাজল
আমি মুছে দিতে চাই; আমি ছুঁয়ে দিতে চাই চিবুকের তিল,অধর কোমল
আর তার 'পরে থমকানো অশ্রু-আমি ঠোঁট পেতে নিতে চাই স্বাদ।
ভালো লাগে শীত-সাঁঝে জ্যাকেটের মাঝে,তোমায় আগলে নিয়ে
বাঁশের সাঁকোতে -দাঁড়িয়ে হেলান,শীতল হাওয়ায় ওড়ে চুল...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৫বার পঠিত
হ্যাঁ, তোমাকেই লেখা
৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৩
ভেবোনা খাটাই জোর পুরুষ বলে, আর সাত নরের মত
গা-জোরে করে প্রেম রটাবো কাহিনী-ভেবোনা এ কথা
বন্ধু যে নেই তাতো তুমি শুধু জানো, সব সুখ ব্যথা-
তোমাতে সঁপেছি আমি, পুরেছি ব্ন্ধু আমি তোমাতেই যত।
নিজেরে গেঁথে আমি ঘিরেছি তোমায়
আর আমাতে প্যাঁচানো কাটা জং ধরা তার
তোমায় যে ছুঁতে যাবে এ শাপ আমার-...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫২বার পঠিত
প্রতিযোগী নয়, সহযোগী
৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:২৪
নারী বলে,-"তোমরা তো এমনই ! শুধু রূপ আর রূপ
ভালোবাসো রূপ দেখে, মন থাকে ছায়াতে
তোমরা বিভোর থাকো চেহারার মায়াতে, দুধে আলটা রং
খাড়া নাক, পাতলা ঠোঁটের কাছে আহা উহু ! ঢং!
আমরা তো ভালোবাসি হৃদয়টা দেখে, পরে রূপ রেখে "
হায় নারী!
চেহারাটা পরে রাখো সেইকথা মানি...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৮বার পঠিত
আগমন
২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪১
শুনেছি এ ঠিকানার কথা, শুনেছি-"ভালই!", বলেছে বহুজনে বহুবার,
লেগেছে ভালই, নিজ পরিচয়ে এলেম তাই আজই প্রথমবার।
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৭বার পঠিত




