আমার প্রিয় পোস্ট
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- সামরিক সুশাসন সোনার পাথর বাটি - ০১ - অপ বাক
- সামরিক সুশাসন সোনার পাথর বাটি ০২ - অপ বাক
- খাসী-বকরিদের প্রতি সর্বশেষ কথা - সাধক শঙ্কু
- !!!জয়তু সামহোয়ারইন!!! বারে বারে মুছ কেন গো পরদেশী? - সাধক শঙ্কু
- রাজনৈতিক বক্তব্য নতুন পাকিস্তানে - অপ বাক
- বুকাইলির সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যান কোরানের আলোকে - অপ বাক
- বুকাইলির কোরান ও বিজ্ঞান - অপ বাক
আরে আমার সংস্কাররে!!
২৪ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৩
রাজনৈতিক দলের সংস্কার নিয়া খুব ফালাফালি চলতাছে। একটা বিষয় ভালো কইরা বোঝার চেষ্টা করেন। কে সংস্কার করবো কি সংস্কার করবো ক্যান সংস্কার করবো। কর্তা-ক্রিয়া-কর্ম ভালো কইরা বোঝেন আগে। একদিকে কইতাছে দলের মধ্যে গণতন্ত্র থাকা লাগবো আরেক দিকে কইতাছে ছাত্র আর শ্রমিকের রাজনীতি হারাম। আবার দলের রেজিস্ট্রেশনের যোগ্যতা নির্ধারণ করতাছে অতীতে প্রাপ্ত ভোট দিয়া। এইবার সবকয়টা পয়েন্ট এক জাগা করেন। দেখেন কোনটা কোনটার লগে যায় কিনা। ছাত্র আর শ্রমিকরা খাসী হইলে নতুন প্রজন্মে রাজনীতিতে কারা আইবো? কুকু-তারেক আর সাঈদ খোকন? দলগুলাতে এখন যারা আছে তাগো মধ্যে নির্বাচন কইরা যারা আইবো তারা কি এতদিন এইসব দলের যাবতীয় আকামে ছিল না? এই দল গুলা এতদিন তাগো ভোট কেমনে বাড়াইছে? ভাবেন..
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আপন তারিক বলেছেন:
ঠিকইতো
হযবরল বলেছেন:
এই কথা আস্ত ক। ছাত্র রাজনীতির রাশ ধরতে হবে। অস্ত্র আনতে দেওয়া যাবে না, আর হল ভিত্তিক চাঁদা বাজি(যেমনঃ শহীদুল্লাহ্
যুঞ্চিক্ত বলেছেন:
যতক্ষণ ছাত্র ততক্ষণ বিপ্লবী, পাস কইরা সমাজবান্ধা গরু হইলেই প্রতিবিপ্লবী।হাসাই কৈছেন
শমশেরআলম বলেছেন:
শুঙ্কু এল্লিগা তুর লিখা আমি পড়ি। তুই খবরের ভিতরের খবরটা ধরতারস। ৫ দিছি।তয় সংস্কারে সংস্কারে আমার কিন্তু রং উইঠা গ্যাছে
যুঞ্চিক্ত বলেছেন:
হ, সাধক শঙ্কু মাল ভালা...।
সাধক শঙ্কু বলেছেন:
কি আর কমু!
চার্লস চ্যাপলিন বলেছেন:
এই তো অবস্থা দুনিয়ার
ট্র্যাপিজিয়াম বলেছেন:
৫
লাল মিয়া বলেছেন:
নতুন কইরা চেতনের কি আছে?
ধুসর গোধূলি বলেছেন:
যদি লালটু আর সেলিমুদ্দিনের মতো ঠটোঠটো মার্কা পোলারা ছাত্রনেতা হয় তাইলে ছাত্ররাজনীতি বন্ধ করাই উচিত। শহীদ উদ্দীন চৌধুরী এনির মতো লোকজন আসলে কোন কথা নাই।
অমিত আহমেদ বলেছেন:
আপনার প্রস্তাবনা কি?
ঠুকেমারি বলেছেন:
সাধুরে তোর খবর আছেরে। রেবে নাকি পড়ে বোলোগ।
তীতুমীর বলেছেন:
চিন্তার কথা!
সুমন চৌধুরী বলেছেন:
সংস্কারের দরকার নাই এইটা ঠিক না। তবে এদের ইনটেনশন সংস্কার করা না। সংস্কার করা দরকার দলগুলার রিক্রটিং এর পদ্ধতিতে। দক্ষ শ্রমিকের মতো দক্ষ পলিটিশিয়ান। প্রফেশনালাইজেশন অফ পলিটিক্স। এই বিষয়ে মডেল ফারইস্ট না। অ্যাঙলো স্যাক্সনরাও না, ইউরোপের মেইন ল্যান্ড।
উৎস বলেছেন:
ইউরোপের একটা সুবিধা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওদের সাধারন মানুষের একটা সাইকোলজিকাল পরিবর্তন হয়েছে, যে ম্যাচুরিটি আমাদের দেশে এখনও আসে নি। তবে এবার যে একটা ধাক্কা খেয়েছে সেটা নিঃসন্দেহে।
সুমন চৌধুরী বলেছেন:
প্রফেশনালাইজেশনের শুরুটা কিন্তু এইখানেও ছিল। তুমি ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক রাজনীতির শুরুটা দেখ। সবাই গ্রাউন্ড পলিটিক্স থিকা কাজ করতে করতে উইঠা আসতো। সিপিআই এর মতো স্ট্রাকচারড না হইলেও কংগ্রেস-কৃষক প্রজা পার্টি এমনকি ১৯৩৫ এরপর মুসলীম লীগের রাজনীতিতেও ঘুরাইয়া ফিরাইয়া টেকনোক্র্যাট রাই আসতো। শেখ মুজিব-ভাসানী-মণি সিং দের সাথে মতবিরোধ হইতে পারে কিন্তু তারা সামরিক থেরাপি পরবর্তী রাজনৈতিক প্রজন্মের তুলানায় অদক্ষ এইটা তারেকের কাছে টাকা না খাইয়া কেউ কইবো না। তো গণ সংযোগের পুরনো পদ্ধতি লাইন টু লাইন ফলো করা সম্ভব না অন্য সবকিছুর মতই। রাজনৈতিক দলে দক্ষ লোক আসলেই দরকার। এই বিষয়ে একটা লেখা আন্ডার কন্সট্রাকশান।
অন্ধকারের মানুষ বলেছেন:
আছি সুমন ভাই এর সাথে...
সাধক শঙ্কু বলেছেন:
আবার কই ভালো কইরা ভাবেন। কর্তা-ক্রিয়া-কর্ম।
পথিক!!!!!!! বলেছেন:
লাউ কদু
সাধক শঙ্কু বলেছেন:
পথিক এতদিনে বুঝলো!
বড় ভাবী বলেছেন:
শঙ্কু, গাঁজা খেয়েও আসল কথাটা বুঝতে পারো। আমার অন্য দেবররা এত বোকা কেন?
সাধক শঙ্কু বলেছেন:
গাঁজা খায় না বইলা
পাহাড় বলেছেন:
সাধক, পরের বার আমরা এককভাবে নির্বাচন করুম। পারলে ঠেকাইও। আমাদের ছাড়া কেউ ক্ষমতায় যাইবো না।
সাধক শঙ্কু বলেছেন:
সেইটা ভালো তাইলে মাইরো মোটামুটি একাই খাইবেন।
চার্লস চ্যাপলিন বলেছেন:
সংস্কার তো শুরু হয়েই গেল।
সাধক শঙ্কু বলেছেন:
তাই তো দেখতাছি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














