গত শুক্রবার বিকেলে সদ্য বিয়ে করা আমার ছোটু সমন্ধী সস্ত্রীক বেড়াতে আসে আমাদের বাসায়। দুপুরে পোলার মা পোলারে কয়, "জানো, আজ তোমার ছোটমামা আর ছোটমামী আসবে আমাদের বাসায়।" পোলা জিগায়, "ছোটমামী কে?" মায়ের উত্তর, "ছোটমামার বৌ হচ্ছে ছোটমামী।"
বিকেলে যখন মেহমানরা বাসায় আসলো পোলা আমার শরমে কোথায় লুকাইবো জায়গা না পাইয়া মায়ের কোলে গিয়া বৈসা রইছে। আর একটু পর পর উকি মাইরা সাজানো-গোজানো ছোটমামীরে লুকাইয়া লুকাইয়া দেখে। অনেকক্ষন পরে সে তার মায়রে জিগায়, "আম্মু, আমার বৌ কোথায়? আসে না কেন?"
আমরা সব লা জওয়াব!
(ছবিতে ক্যামেরার লেন্সের সামনে আসার জন্যে পোলার প্রানান্ত চেস্টা। তবে দাঁত দেখাতে পেরেছে
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১০ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


