বাবুর মা ফোন করবে বাবুর বাবাকে, মানে আমাকে। তিন বছরের বড় বাবুকে বললো-
- আব্বু! ফোনটা নিয়ে আসো তো।
- কেন?
- তোমার আব্বুকে ফোন করবো।
- না! আব্বুকে ফোন করবা না।
- কেন?
- আব্বু আসে না কেন!
- আচ্ছা, ফোন করে তোমার আব্বুকে আসতে বলো।
- তুমি ফোন করো।
- তাহলে ফোনটা আমাকে এনে দাও।
বাবু দুর টেবিলে থাকা ফোনটা এনে আম্মুর হাতে দিলো। বাবুর আম্মু রিং করে বাবুর হাতে দিলো। বাবুর আব্বু ফোন রিসিভ করলো।
- হ্যালো!
- আব্বু.........
- আব্বু তুমি কেমন আছো?
- তুমি কোথায়?
- আব্বু আমি তোমার দাদাবাড়ী
- তুমি নানাবাড়ী আসো না কেন?
- এই তো আসবো আব্বু
- আব্বু তুমি বড় একটা গরু নিয়া আসবা
- গরু দিয়া কি করবা?
- আমি গরুর গলায় দড়ি বানবো
- তারপর কি করবা?
- গরুকে পাতা দিবো, গাছ দিবো
- তারপর?
- গরু মাঠে নিয়ে যাবো
- তারপর
- গরু এই...এই খানে নিয়া আসবো
- তারপর
- আম্মু গরুর ল্যাজ রাখবে ....শক্ত করে ধরবে
- তারপর
- তুমি পিছনের দুই পা ধরবা
- তারপর
- আমি সামনের পা ধরে এইভাবে ফেলে দিবো
- তারপর
- শক্ত করে বেধে রাখবো
- তারপর
- আব্বু তুমি চকলেট আনবা, আমি চকলেট খাবো।
- তারপর গরুর কি হবে
- গরু ঘুমাবে। তুমি এখনি গরু নিয়ে আসো।
- আচ্ছা, আমি যখন আসবো গরু নিয়ে আসবো।
........
........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

