ক্লান্ত ঢেউয়ের মত চারদিকে আবছায়া
নেমে এলে,আমার অবসাদে ঘুন ধরা
সময় অনড় ই পড়ে থাকে; যেমন -
অনাবৃত শরীরের প্রতি টি লোমকূপ
নোনা বাতাস আর রোদ খেয়ে খেয়ে
খুব বেশী নুয়ে পড়েছে।
আমরা তিনজন ই এক পথে
পায়ে পায়ে;
আমি,লোমশ শরীর আর সূর্য-
-ক্রমাগত নুয়ে পড়ছি ।
আমাদের শাস্তি হয়েছে
ঐশ্বরিক সূত্র অবমাননায়-
তাই নুয়ে যেতে হবে । বেড়ে উঠা লতা যেমন
চৈত্র্যের দুপুরে নুয়ে যায়
আমাদের নুয়ে পড়া তেমন নয়
লতাসব জেগে উঠে আবছায়া আড়ালে
আমরা ক্রমশ নুয়েই যেতে থাকব
অন্ধকার যতদূর হাত বাড়িয়ে
আছে, ততটুকু গভীরে ।
এক সময় তাকিয়ে দেখব
চক পেন্সিল হাতে দাঁড়িয়ে
বিষন্ন বিমূর্ত কোন চশমার ফ্রেম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


