আর কোথাও যাব না

০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৭

                       

মাতৃগর্ভের উষ্ণতার মতো
মাঘের সকালের আগুনের উত্তাপে
ফিরে পাওয়া এই সময়ে
আমি আর কোথাও যেতে চাই না
এখানেই থেকে যাবো
-----------------রয়ে যাবো
----------------------বেঁচে যাবো
-----------------------------সেঁচে যাবো
মুক্তোকণা আর তাঁতের বোনা
শাড়ীতে গড়াগড়ি খাবো
বয়:সন্ধিক্ষণের ঘাসের উপর
যেখানে যৌবনও বড্ড যুবতি
আমি ঘাসফড়িঙয়ের পিছু পিছু
আবারও সেই মহাকালের খোঁজে
--------------------কালের খেয়ার খোঁজে
-----------------------------খেয়ার ভাঁজের খোঁজে
------------------------------------- ভাঁজের কায়ার খোঁজে
উদাসী হবো বিভাগী হবো
তোমার সেই অবিশ্বাস্য সত্যের খোঁজে
যেখানে অনেক ভালোবাসা আমার জন্য
পাখি হাসে ফুল হাসে- হাসতে হাসতে জলে ভাসে
যুবতি কাগজের নৌকা তখনও মাঝির অপেক্ষায় যখন
তোমার কোমরে গামছা পেঁছিয়ে বলবো- চলো
-------------------------------------মাঝি হবো
---------------------------------------- ভেসে যাবো
---------------------------------------------প্রেমে যাবো
এখানেই থেকে যাবো-
চালতা পাতায় স্বপ্ন এঁকে
মৌমাছিকে নেমন্তন্ন করবো
উঁকি মেরে সূর্য দেখবে কাঁঠালপাতার রঙে
সমস্ত সবুজের নিশ্চিন্ত হামাগুড়ি
আমাদের সুখের মাদুরে।

যদি তখনও তুমি অবমর্শ না থাকো!
আমি ভালোই আছি।
সত্যিই ভালো আছি!

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৩৬ টি মন্তব্য
  • ১৪২বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১০
comment by: তামিম ইরফান বলেছেন: কবিতার কাঠামো টা খুব সুন্দর লাগলো।
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: :):)

ধন্যবাদ তামিম ভাই।
শুভেচ্ছা।

২. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১১
comment by: রাতিফ বলেছেন: ফরম্যাট ভাঙার ব্যাপারটা ভালো লেগেছে.......কবিতা বরাবরের মতোই দারুন লিখেছেন।

"মুক্তোকণা আর তাঁতের বোনা
শাড়ীতে গড়াগড়ি খাবো
বয়:সন্ধিক্ষণের ঘাসের উপর
যেখানে যৌবনও বড্ড যুবতি
আমি ঘাসফড়িঙয়ের পিছু পিছু
আবারও সেই মহাকালের খোঁজে
--------------------কালের খেয়ার খোঁজে
-----------------------------খেয়ার ভাঁজের খোঁজে
------------------------------------- ভাঁজের কায়ার খোঁজে ।"......অপূর্ব লাগলো!


ভালো থাকুন......শুভেচ্ছা

০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: কি করবো এখানে ট্যাব/স্পেসবারের কাজ হয় না।:( তাই এভাবে লিখলাম।


অনেক ভালো থাকুন।:)

৩. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৪
comment by: তামো ব্লগ বলেছেন: তামিম ইরফান বলেছেন: কবিতার কাঠামো টা খুব সুন্দর লাগলো

আমারো
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: :):)

ধন্যবাদ।

৪. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৬
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লেখেছেন। খুব ভাল লাগলো।
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: দাদা কেমন আছেন?

ব্লগে তেমন আসা হয় না, আপনার লেখাও পড়া হয় না।

ভালো থাকুন।

৫. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৩
comment by: রাহা বলেছেন: নিকটা দেখে এলাম... কবিতা লেখেন বুঝি...
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: বুঝলাম না...

৬. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৭
comment by: প্রণব আচার্য বলেছেন: মাতৃগর্ভের উষ্ণতার মতো
মাঘের সকালের আগুনের উত্তাপে ...

উপমাটা ভালো লাগলো!



+
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা

অনেক শুভেচ্ছা।

৭. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৩
comment by: আমি ও আমরা বলেছেন: মাতৃগর্ভের উষ্ণতার মতো
মাঘের সকালের আগুনের উত্তাপে ...

শুরুতেই ভালো লাগার গুলি বর্ষন

ভালো লাগল। ভালো থাকিস।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন:
"ভালো থাকিস"
চোখে কেন জানি পানিগুলো নড়েচড়ে ওঠলো।

৮. ০৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩১
comment by: ফারহান দাউদ বলেছেন: বাহ।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: !!:)

৯. ০৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৩
comment by: কঁাকন বলেছেন: মুগ্ধ হলাম
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন

সুন্দর থাকুন।:)

১০. ০৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: মুকুল বলেছেন: দারুণ হয়েছে রাহামনি। মুগ্ধ হয়েছি আসলেই। :)
অনেক দেরিতে পড়লাম মনে হয়!

*****
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: মুগ্ধতায় শুদ্ধতা ;)

১১. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
comment by: উত্তরাধিকার বলেছেন:

চমৎকার লাগলো।
অভিনব বিন্যাস।
+
নিপুন উপমা আর শব্দের অলংকার !!
অনেক সাধিবাদ নিন কবি।
:)
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন:
অভিনব!!

আরে না না... সাইন-এর বাউন্ডুলে ইউনিকোডেই সমস্যা। নইলেতো সেই পুরোনো ধারা।

আপনার মন্তব্য বরাবরই প্রেরণাদায়ক।

১২. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৬
comment by: সাজিদ শাহরিয়ার বলেছেন: সাতসকালে কবিতা পড়ে মুগ্ধ হলেম আমি
ডিজিটাল এই কলম যেন কভু না যায় থামি।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: থামতে দিলে তো!!

ভালো থাকুন।

১৩. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫১
comment by: আমি ও আমরা বলেছেন: বুড়ি (এটা আমার খুব আদরের ডাক) তোর কবিতাটা প্রীয় পোষ্টে নিলাম। তখন নিতে ভুলে গেছিলাম।

ভালো থাকিস। নতুন কবিতা দিছি পরে টাইম পেলে দেখিস।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ বাপ্পি ভাই:)

পড়ে এলাম....ইয়া লম্বা এক কমেনট করে এলাম।

১৪. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৮
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: পুরো কবিতা খুব কোমল আর নরম করে জাগিয়ে দিল যেন!

ভাল থাকবেন। পুনরায় আসব আশা করি!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: এ জাগানো কেবলই ঘুম পাড়ানোর জন্য।:(

আপনাদের আগমনের আশায় কবিতারা ইদানিং খেতে ভুলে যায়:)

১৫. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৩
comment by: আমি ও আমরা বলেছেন: হম কমেন্টতো না আগুন জ্বালাইয়া রাইখা আইছ।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: আমি চুপ থাকতে পারি না।

১৬. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৩
comment by: সবাক বলেছেন: অসাধারণ
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: :)

১৭. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৫
comment by: উধাও ভাবুক বলেছেন:

থেকে যাওয়ার সাধটা যেন জীবনান্দের মতই। যাইহোক সাধটা তো আছে। থাকুক অনবরত সেই সাধ।
লেখার কয়েকটা উপমা মন কেড়ে নেয়ার মত।

ভাল থাকবেন, ভালবাসা সহ শুভেচ্ছা রেখে গেলাম, যেন সাধের মৃত্যূ না হয়।
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ভাবতে হবে..

১৮. ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: উধাও ভাবুক বলেছেন:
কি আর ভাববেন ? যত ভাবনা তত যন্ত্রনা। কিছু কিছু ব্যপার বেশী ভাবতে নেই।
১৯. ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৭
comment by: মৈথুনানন্দ বলেছেন: অন্যরকম +

 



 


আমি কবিতার মেয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৯১৪