সরলতা এবং জটিলতা মিশ্রিত একজন মানুষ। মাঝে মধ্যে সব কেমন উলট পালট লাগে, মাঝে মধ্যে সব ঠিক। And ever has it been known that love knows not its own depth until the hour of separation.

আমি নতুন ব্লগার...

০২ রা আগস্ট, ২০০৯ রাত ৮:০৩

শেয়ারঃ
0 0 0

আমি নীলা, চট্টগ্রামের মেয়ে। বৃষ্টি, বৃষ্টিতে ভেজা, কদম ফুল, কালবৈশাখী...... আরও কত কি ভাল লাগে.... ইদানীং রবীন্দ্র সংগীত পাগলী.... চলছে জীবন, ভালই আছি, সুখী বলা যায়। আমার এক বন্ধুর রিকোয়েস্টে ব্লগে আসলাম। দেখা যাক নতুন কি পাগলামী করা যায়...

আমি নিজেকে খুব সরল (তবে বোকা না) একটা মেয়ে মনে করি। তবে জটিল মানুষদের জন্যে আমি জটিল। নিরাশাবাদী নই একেবারে। যা পাইনা তা নিয়ে দুঃখ করে সময় নষ্ট করিনা। যা আছে তাই নিয়ে ভাল থাকার চেষ্টা করি। ঘুরতে ভাল লাগে। ইচ্ছে আছে একদিন পুরো বাংলাদেশ ভ্রমন করব।

ব্লগ যতদিন ভাল লাগে আছি আপনাদের সাথে।

সবার সহযোগীতা আশা করছি।

 

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৫২
কপোত বলেছেন: ছবি তে দেখছি আপনি চলে যাচ্ছেন, আসলেন ই বা কখন ??
০২ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: সবেমাত্র। ধন্যবাদ।

৩. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৩৪
বৃষ্টি এবং নীলা বলেছেন: ব্লগের কমেন্টগুলোতো দেখি অনেক মজার!!! আচ্ছা হা হা প গে মানে কি? তবে লুল মানে জানি।
৪. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:২০
তামিম ইরফান বলেছেন: হা হা প গে=হাসতে হাসতে পড়ে গেলাম
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ। কে জানি একজন লিখেছে হাসতে হাসতে হাগা পরে গেল... হা হা হা..

৫. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:১৪
বৃষ্টি এবং নীলা বলেছেন: শুধু পরতেই পারছি... সবার মত লিখতে পারছিনা... কমেন্ট কর্তে মঞ্চায়... হা হা হা...
৬. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৮
সবাক বলেছেন:
ধীরে .......
ধীরে............
ধরা পড়ে যাবেন তো....
"মঞ্চায়" টঞ্চায় এড়িয়ে যান।
পুরানপাপীর ট্যাগ পড়তে দেরি হইবো না
(সত্য সবসুমে অপ্রিয় হয় :P )


হ্যাপী ব্লগিং...:)
মনের সুখে ব্লগান
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: বুঝলামনা। এড়িয়ে যাব কেন? পুরানপাপীর ট্যাগ পড়তে দেরি হইবো না মানে কি? আমি একেবারে নতুন, একটু সাহায্য করবেন প্লীজ...

৭. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৩
মেঘ দূত বলেছেন: স্বাগতম ব্লগে.........
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ। ভালই লাগছে... একটা কমেন্ট পড়লাম "ব্যাপক আনন্দ" হা হা হা...

৮. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৪
এক মুসাফির বলেছেন: আমিও চট্টগ্রামের........ বল্গে লিখার ছেয়ে পড়তে ভাললাগে..........
স্বাগতম

ভাল থাকবেন।
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: হুম... ধন্যবাদ। আপাতত আমিও পড়ছি। লিখব কয়েকদিন পর আশা করি।

৯. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৭
আইসিস বলেছেন: অভিনন্দন আপ্পী ।
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: ধন্যবাদ। আপ্পী মানে কি?

১০. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৮
রিমঝিম বৃষ্টি বলেছেন: ব্লগে স্বাগতম। সুন্দর সুন্দর লেখা লিখুন। আর ব্লগের বাঁধ ভেঙ্গে দিন।
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব ভাল লিখতে। আশা করি পাশে থাকবেন।

১১. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৮
রিমঝিম বৃষ্টি বলেছেন: লুল মানে জানেন কিভাবে? কে শিখালো? যে বন্ধুর রিকোয়েস্টে এসেছেন, সেই বন্ধুটি কে?
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: লেখাজোখা শামীম ভাইয়ের ব্লগ দেখে বুঝলাম লুল মানে কি: Click This Link যে হারামজাদা আসতে বলেছে সে মাত্র একবার আমার ব্লগে এসেছে। কোন কমেন্টও করেনি শয়তান টা।

১২. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৪
আইসিস বলেছেন: আপু কে আদর করে আপ্পী ডাকে আমার ছোটো ভাই । :)
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: Thanks.

১৩. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৩
রিমঝিম বৃষ্টি বলেছেন: হা হা প গে -র যে মিনিং আছে এইটা আমিও ঝানতাম না। অথচ না জাইনা এই ডায়লগ যে কত বার ঝাড়লাম। আফসুস।
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আফসুস... হা হা হা...

১৪. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৫
রিমঝিম বৃষ্টি বলেছেন: আইসিস বলেছেন: আপু কে আদর করে আপ্পী ডাকে আমার ছোটো ভাই । :)
..............................
আমার ছোট ভাই দুই বোনের একজনকে আপ্পি ডাকে আরেকজন কে আপুমুনি ঢাকে। আপুমুনি অবশ্য কালের বিবর্তনে আউনি হয়ে গেছে। হা হা প গে।
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: শয়তানটার ছোট ভাইটাও আমাকে আফুনি ডাকে, মাঝে মঝে আউনি হয়ে যায়।

১৫. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৮
রিমঝিম বৃষ্টি বলেছেন: যে হারামজাদা আসতে বলেছে সে মাত্র একবার আমার ব্লগে এসেছে। কোন কমেন্টও করেনি শয়তান টা।
.......................................
তাহলে ত ওয়েট করে দেখতে হয়, সেই শয়তান হারামজাদাটা কে? অবশ্য যদি সে কমেন্টায়।
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: অপেক্ষা করেন। পেয়ে যাবেন।

১৬. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৯
রিমঝিম বৃষ্টি বলেছেন: চট্টগ্রাম আমার খুব পছন্দের একটা জায়গা। অনেক সুন্দর সুন্দর ঘুরবার স্পট আছে।
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: হুমম... সমুদ্র, পাহাড়, নদী.... কি নেই আমাদের?

১৭. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭
রিমঝিম বৃষ্টি বলেছেন: আমার সবচেয়ে ভাল লাগে মেরিন একাডেমির সামনের জায়গাটা যেখানে কর্নফুলি গিয়ে সাগরে মিশেছে। একটু খেয়াল করলে দেখা যায় নদী আর সাগরের পানির দুই রঙ কিন্তু কোনভাবেই এক সাথে মিশে না। ওপারের পারকী বীচ খুব সুন্দর। কিন্তু আর কখনো হয়ত যাওয়া হবে না।
০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: গিয়েছি কয়েকবার। বিকেলবেলা খুব ভাল লাগে।

১৮. ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
রিমঝিম বৃষ্টি বলেছেন: চট্টগ্রামের আরেকটা আকর্ষন আমার কাছে ভার্সিটির ট্রেন ভ্রমন। প্রথমবার যখন ট্রেনে চড়ি, তখন বর্ষার দিন। ট্রেন খুব দুলছিল। অনেক ভয় লাগছিল।
০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: হুমম... আমিও গিয়েছিলাম শয়তানটার সাথে। ভার্সিটিটা অনেক সুন্দর।

১৯. ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
রিমঝিম বৃষ্টি বলেছেন: ভার্সিটিতে ফরেস্ট্রি ডিপার্টমেন্টে গিয়েছেন। ওটা আমার সবচেয়ে ভাল লেগেছে।
০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: গিয়েছি। সুন্দর জায়গাটা।

২০. ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
রিমঝিম বৃষ্টি বলেছেন: এই ব্লগে একটা ভাল উদ্যোগ নেয়া হয়েছে। এই লিংকে দেখুন Click This Link
০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৪

লেখক বলেছেন: আমার বি+ কমেন্ট লিখতে পারছিনা।

২১. ০৩ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
পারভেজ রবিন বলেছেন: আপনাকে একেবারে নতুন ব্লগার মনে হচ্ছে না। আপনি লুল অর্থ জানেন, মঞ্চায় লিখেন....
০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:০১

লেখক বলেছেন: এই ব্লগটা পড়ে দেখেন লুলের মানে বুঝতে হলে Click This Link মঞ্চায় শব্দটা অন্যের কমেন্ট থেকে কপি করেছি।

০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:০২

লেখক বলেছেন: ধন্যাপাতা। ভাল থাকবেন। হা হা হা...

২৩. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:৩৩
ঘুমরাজ বলেছেন: স্বাগতম। লেখা লেখি চালায় যান :P
০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৫

লেখক বলেছেন: চেষ্টায় আছি। দেখা যাক কি করা যায়। দোয়া রাখবেন। ধন্যবাদ।

২৪. ০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:২৯
বিপ্লব কান্তি বলেছেন: এসেছেন যখন চা খেয়ে যাইয়েন ,

তবে কথা একটাই ,

নতুন পাপি না পুরান পাপি ?

অবশ্য সমস্যা না : পাপকে ঘৃনা করা পাপীকে নয়

০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: মানে কি? বুঝলাম না। চলে যেতে বলছেন? পাপি হতে যাব কেন?

২৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৫
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: Then Almitra spoke again and said, "And what of Marriage, master?"

And he answered saying:

You were born together, and together you shall be forevermore.

You shall be together when white wings of death scatter your days.

Aye, you shall be together even in the silent memory of God.

But let there be spaces in your togetherness,

And let the winds of the heavens dance between you.

Love one another but make not a bond of love:

Let it rather be a moving sea between the shores of your souls.

Fill each other's cup but drink not from one cup.

Give one another of your bread but eat not from the same loaf.

Sing and dance together and be joyous, but let each one of you be alone,

Even as the strings of a lute are alone though they quiver with the same music.

Give your hearts, but not into each other's keeping.

For only the hand of Life can contain your hearts.

And stand together, yet not too near together:

For the pillars of the temple stand apart,

And the oak tree and the cypress grow not in each other's shadow.

--Kahlil Gibran

------------------------------------------------------------------------
শুভ ব্লগিং।
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: And forget not that the earth delights to feel your bare feet and the winds long to play with your hair.

-- Kahlil Gibran

And ever has it been known that love knows not its own depth until the hour of separation.

-- Kahlil Gibran

২৬. ০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৫:০৮
অনুপ্রবেশ বলেছেন: ব্লগে আসছেন ভাল কথা। মেয়ে কি ছেলে, সেটা উল্লেখ না করলেই হতো।
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: উল্লেখ করলে কি প্রব? মেয়েরা কি মানুষ না?

২৭. ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৬
আইসিস বলেছেন: আপ্পী, কেমন আছো ?
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: তেমন ভাল না। চেষ্টা করছি ভাল থাকার।

২৮. ০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৩
স্পর্শহীন কিছুদিন বলেছেন: সঠিক মেয়েরাও মানুষ।





ব্লগে স্বাগতম। আর আমার ব্লগে উকি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধৈর্য ধরুন । ব্লগের নিয়ম মেনে চলুন। ভাল লেখা পোষ্ট করুন। ভয় পাবার কিছুই নাই ৭ দিন ৩০ দিনও শেষ হতে পারে।


ভাল থাকুন। নিকটা দারুণ !....................... বৃষ্টি ও নীলা!
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আসলাম মাত্র, নিয়ম ভাংগার প্রশ্নই আসেনা। ভাল লিখার চেষ্ট চলছে, দেখা যাক কি করা যায়। ৭ দিন ৩০ দিন বুঝলামনা। আপনার প্রোফাইল পিকচারটা দেখতে ভাল লাগেনা, বদলে দেবেন।

২৯. ০৪ ঠা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
কপোত বলেছেন: আপনার ব্লগে আসলে ছাতার কথা মনে পড়ে যায়...। (বৃষ্টি ও নীলা)
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: বৃষ্টি হলেই যে ছাতা নিতে হবে তেমন তো কোন কথা নেই, মাঝে মাঝে তো ইচ্ছে করে ভেজাও যায়।

৩০. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৮:৩২
আইসিস বলেছেন: চেষ্টা করো । ভালো থাকবে ই । :)
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: চেষ্টায় ত্রুটি নেই...চালিয়ে যাচ্ছি। মানুষ নিয়ে ভাল থাকা, মানুষের জন্যেই খারাপ থাকা...

৩১. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৯:০৩
দাদাভাই এর ব্লগ বলেছেন: যারা পুরোনো তারও একসময় নতুন ছিলেন।
আমিও আপনার দলের।
একজন নতুন..............
আর চট্টগ্রামের সব মজার মধ্যে ভার্সিটির শাটল ট্রেন একটি মজার একটি বিষয়........
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: হুমম ঠিক... পুরোনো হয়ে গেলে কেমন যেন একটা দম্ভ চলে আসে, এইটা ঠিক না। আর নতুনরা ভুলভাল না করলে শিখবে কি করে? শাটল ট্রেনে অনেক মজা.... ভাল থাকবেন।

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: আমি বলব আর ঠিক হবেনা তা কি করে হয়? হা হা হা ....মজা করলাম।

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫৬

লেখক বলেছেন: হাবিজাবি লেখা দিতে চাচ্ছিনা। আপাতত পড়ছি এবং লিখার চেষ্টা করছি। আমার মনের মত হলে তুলে দেব ব্লগে। মনে হচ্ছে এই পোষ্টটা দেয়াও উচিত হয় নি। যাই হোক, ভাল থাকবেন।

৩৪. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১২
শাহেদ রুবেল বলেছেন: ফটোক টা কি আপনার? আপনার হলে একটু পিছুন দিকে তাকান। ব্লগে স্বাগতম আপনাকে.................।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: হুমম... ছবিটা আমার। ধন্যবাদ।

৩৫. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৬
রিমঝিম বৃষ্টি বলেছেন: আপনার আপত্তি না থাকলে আপনার ব্লাড গ্রুপ আপনার হয়ে আমি লিখে দিতে পারি (যেহেতু আপনি কমেন্ট করতে পারছেন না)
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: আমিই লিখে দেব পরে। ধন্যবাদ।

৩৬. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৭
রিমঝিম বৃষ্টি বলেছেন: গোলপাহাড়ে ভোকালিস্টদের সাথে আড্ডা খুব মিস করি।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: সমস্ত আনন্দময় অতীতগুলোই আমরা মিস করি।

৩৭. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৮
রিমঝিম বৃষ্টি বলেছেন: নতুন ব্লগ দেন। স্বাগতম জানিয়ে আর কতদিন?
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: লিখছি। মনের মত হলে তুলে দেব।

৩৮. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪০
আইসিস বলেছেন: হুম,নতুন লেখা দাও আপ্পী ।
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: লিখছি। মনের মত হলে তুলে দেব।

৩৯. ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
পাথুরে বলেছেন: চাটগাঁইয়া না?..... গম আছন নি?....
বাড়িত যাইতু মনে হ-র। ;)
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: অ চাটগাঁইয়ে। গম আছি ফান ফান লার। মনে হইলি জওগুই....

৪০. ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪০
সীমান্ত আহমেদ বলেছেন: নতুন ব্লগার আপনি বিশ্বাস করতে পারলাম না। কারণ আপনি আমার ব্লগে উঁকি দিছেন।
আমার ব্লগে চেনা পরিচিত ছাড়া আর নতুন পোস্ট না করলে কেউ উঁকি দেয় না।

যা হোক ব্লগে স্বাগতম। শুভ লেখালেখি।
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আপাতত ব্লগ পড়া ছাড়া আর কোন কাজ করতে পারছিনা। সব তো আর পড়তে ইচ্ছে করেনা। তাই যারা অনলাইনে থাকেন তাদের পেইজে ঢ়ু মারি।

আমি একটা ব্যাপার বুঝতে পারছিনা যে পুরোনো ব্লগার নিজেকে নুতন বলবে কেন?

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: দিয়ে আসলাম ভাই। আমি এ কারনেই ফেইসের ছবি দেই নি।

৪২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ব্লগে স্বাগতম।।। :)



হাহাপগে=হাসতে হাসতে পইড়া গেলাম

অনূরূপভাবে>>>

হাহাচেথিপগে=হাসতে হাসতে চেয়ার থিকা পইড়া গেলাম ;)

হাহাদআগে=হাসতে হাসতে দম আটকায় গেল :)

হাহাশুগে=হাসতে হাসতে শুইয়া গেলাম.........:)






লুল কি তা জানতে চাইলে একটা গান শোনা লাগবো। সামুর কোন একজন ব্লগারেরই তৈরী করা গান। আমি কয়েকদিন আগে শুনছি। গানের কথাগুলো সত্য হলেও অশালীন। তাই দিলাম না............:)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: ধন্যবাদ। প্রথম দিন ব্লগে এসেই লুল সম্পর্কিত শামীম ভাইয়ের লেখাটা পেয়েছিলাম।

৪৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
সাজ্জাদ নীল বলেছেন: হুম সু আগমন
পড়েন কোথায়????
ঢাকায়?????
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: চট্টগ্রামে।

৪৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
রূপক চৌধুরী বলেছেন: আশার কথা যে আপনি নিজেই নিজেকে মেয়ে বলে মনে করেন। ;)

স্বাগতম......
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: মানে কি?

৪৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৬
সোনালীডানা বলেছেন: পিসি নিয়ে বসে থাকি সারাদিন, মনে হয় যন্ত্র হয়ে যাচ্ছি।




কিন্তু কোন পোষ্ট দিচ্ছেন না:|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: Nothing to do. আউল ফাউল পোষ্ট দিতে ইচ্ছে করেনা। আর লেখালেখি অনেক জটিল ব্যাপার...চেষ্টা চলছে। দেখি কি করা যায়।

৪৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৫
মে ঘ দূ ত বলেছেন:
লেখক বলেছেন: হুমম... সমুদ্র, পাহাড়, নদী.... কি নেই আমাদের?

ঠিক ঠিক। ব্লগে স্বাগতম।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: হুমম... তাইতো।

৪৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৭
টোনা বলেছেন: ঠিকাছে ঠিকাছে ... আপনে যে পুরানপাপী না ... এক্কেবারে নতুন .. সেইটা তো আমরা বুঝতে পারতেসি .... আপনেও মনের অজান্তে বুঝাইয়া দিসেন আরকি .... B-)B-)B-) .. আর কষ্ট কইরা "আমি নতুন" "আমি নতুন" কওয়া লাগবো না ;) ;) ;)

প্রথমবারের মতোন স্বাগতম জানাইলাম .. আল্লায় জানে এই পোস্টে কতবার আইসা এই কথা কওন লাগবো :|:|:|:|:|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: Sorry brother. নতুন কোন পোষ্ট দিলেই এই পোষ্টটা ডিলিট করে দেব।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: Thanks.

৪৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
হেমায়েতপুরী বলেছেন: আসেন আসেন...
ব্লগে অনেক ফাগল আছে সাবধান।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: আমিও তাই ব্রাদার। লেখা আসেনা... কি করি বলেনতো?

৫০. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আমিও নতুন ব্লগার :) আমাদের মধ্যে অনেক মিল তাই না?

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: ব্লগ লিখেছেন: ৮ মাস ১ সপ্তাহ....কোন হিসেবে নুতন?

৫১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
সিটিজি৪বিডি বলেছেন: আমাদের ভুবনে স্বাগতম। আমার ব্লগ বাড়ীতে আসবেন কিন্তু। আমিও চট্টগ্রামের ...........ভাল থাকবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ভাল থাকবেন আপনিও। ধন্যবাদ।

৫২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
অমাবশ্যার চাঁদ বলেছেন: ব্লগে স্বাগতম
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ। কার ছবি?

৫৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
অমাবশ্যার চাঁদ বলেছেন: কার ছবি জানি না, নেট থেকে নেয়া
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: কিউট পিচ্চিটা।

৫৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপনে দেখি মহা চাল্লু :):):) আমার ব্লগের বয়স বার করলেন ক্যামনে? :|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: আপনার ব্লগ দেখে ব্রাদার। ১ মাস হয়ে গেলতো আমার...কিছুটাতো জানি। ভাল থাকবেন।

৫৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১
অদ্ভুত শূন্যতা বলেছেন: আপনার ছবির আইডিয়াটা সুন্দর। কিন্তু আমি একটা ব্যাপার নিয়ে ভাবিত।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: হুমম...কি ব্যাপারে ভাবিত?

৫৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫০
কাব্য বলেছেন:
র‌্যাগ দিমু নাকি !! :-0 ;)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: কেন জনাব? কোন দোষ?

৫৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৩
স্বপ্নকথক বলেছেন: দোষ থাকবো ক্যান?
নতুন নতুন কাউরে দেখলেই র‌্যাগ দিবার "মঞ্চায়" :)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: র‌্যাগ ব্যাপারটা আমি বুঝিনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: ওরেবাবা...এত্তোবরো...অনেক ধন্যবাদ।

৫৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১০
নোমান০৮ বলেছেন: আপনার লিখাটা মুছবেন না।
কিছু কথা অনেক ভালো হয়েছে:
নিরাশাবাদী নই একেবারে। যা পাইনা তা নিয়ে দুঃখ করে সময় নষ্ট করিনা। যা আছে তাই নিয়ে ভাল থাকার চেষ্টা করি।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: আমার মনে হয় ব্লগে এ ধরণের পোষ্ট না দেয়া উচিত।

৬০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৫
ত্রেয়া বলেছেন: ব্লগে আপনার একমাস হয়ে গ্যাছে।নতুন করে স্বাগতম জানাবো কিনা বুঝতে পারছি না।
আমি নিজেও যে খুব পুরোনো এমনটা না।তবুও কেন যেন মনে হচ্ছে আপনার পাতায় কোথাও যেন খটকা লাগছে সবার।আমার নিজেরও খানিকটা লাগেনি তা না।তবে কিসের খটকা বুঝতে পারছি না।জানিনা আপনাকে বিব্রত করলাম কিনা।কৌতুহল থেকেই বলা।অন্যকিছু নয় একদমই।
ভালো থাকবেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন। খটকা লাগলে সরাসরি বলুন।

৬১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৭
কালিদাস কবিয়াল বলেছেন:
'দেখা যাক নতুন কি পাগলামী করা যায়...'

আমরাও দেখিতে চাই...

আপনার ব্লগযাত্রা দীর্ঘ হোক...
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: লেখালেখি দিয়া পাগলামী করনের ইচ্ছা আছিল...মনে হইতাসে অংকুরেই বিনষ্ট হইয়া যাইবো।

৬২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৯
সািদক বলেছেন: ভ্লা, হিটে সয়লাব....ফডু টা খেঁচলো কেডা!!??
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: আমার বন্ধু।

৬৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
ইমির বলেছেন: আপনি চট্টলার কোথায় থাকেন?
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: শহরে থাকি। :)

৬৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: 'যা পাইনা তা নিয়ে দুঃখ করে সময় নষ্ট করিনা। যা আছে তাই নিয়ে ভাল থাকার চেষ্টা করি।'

ব্যখ্যাঃ যা চাই তার সবকিছুই আমার আছে আর পাবো সেগুলোও যা কিছু আমি চাইবো।

মন্তব্যঃ সুখী মানুষ কত কথাই বলতে পারে। না পাওয়ার কষ্ট সেই বুঝে যে চেয়েও পাই না।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: আমার জীবনের সবচাইতে বড় চাওয়াটাই পুরণ হয়নি... সুতরাং!!! তবে দুঃখ বিলাশী নই। ভাল থাকবেন।

৬৫. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: মাত্র একটা চাওয়া পূর্ণ হয়নি?

আমার যে কোন চাওয়াই পূর্ণ হয় না!
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: :(

৬৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪১
বোহেমিয়ান কথকতা বলেছেন: খাইছে!! আপনার প্রথম পোষ্টেই এত কমেণ্ট !!!
আপনি নিরাশাবাদী কেম্নে হইবেন?!!! আমার তো ১২ তা পুষ্ট মিলায়া এত কমেণ্ট নাইক্কা!!!
কাকামগে! :(
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: কাঁদতে কাঁদতে মরে গেলে কমেন্ট করলেন কি করে?

৬৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৫৯
পরিবর্তন বলেছেন: নীলা, খুব মজা লাগলো কমেন্ট পড়ে। বাংলাদেশিদের এক দোষ এখনো যায় নাই। lady blogger পেয়ে মাথা খারাপ!!

 

মোট সময় লেগেছে ২.১০৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সরল...খুব জটিল... আর্কিটেকচারে পরছি। পিসি নিয়ে বসে থাকি সারাদিন, মনে হয় যন্ত্র হয়ে যাচ্ছি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই