আমার প্রিয় পোস্ট
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- সুনীল গঙ্গোপাধ্যায়: কেউ কথা রাখে নি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আর্কাইভঃ সেপ্টেম্বর ২০০৯ এর আগের পোস্টগুলো - ব্লগ আর্কাইভ
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- পরীক্ষা দিতে আর ভাল লাগে না, তাই আসেন একটু মজা করি (ফান পোস্ট) ।
- ভাদাইম্যা পোলা
- কিছু অবমূল্যায়িত ছবির গুণকীর্তন - অপরিচিত_আবির
সরলতা এবং জটিলতা মিশ্রিত একজন মানুষ। মাঝে মধ্যে সব কেমন উলট পালট লাগে, মাঝে মধ্যে সব ঠিক। And ever has it been known that love knows not its own depth until the hour of separation.

জোকস: ১৮-....বুড়োদের পড়া নিষেধ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪
কৌতুক-১:
ট্রেনের কামরায় দুজন লোক সামনা সামনি বসে আছে...
২য় জন হঠাৎ হাঁচি দিল।
১ম জন: ভাই ভাল হচ্ছেনা।
২য় জন: হাইচ্চু...
১ম জন (রেগে গিয়ে): ভাল হচ্ছেনা কিন্তু...
২য় জন: হাআ...ই....চ্চু...
১ম জন (রেগে গিয়ে): আরে ভাই বল্লাম ভাল হচ্ছেনা...কি শুরু করলেন এইসব?
২য় জন: এর চাইতে ভাল হাঁচি দেয়া আমার পক্ষে সম্ভব না!!!!
কৌতুক-২:
ট্রাক ড্রইভার এক্সিডেন্ট করে হাসপাতালে। সাংবাদিক এক্সিডেন্টের কারণ জানতে চাইলে ড্রাইভার:
ফুল ইসপিডে চালাইতেসি...দেখি সামনে একডা বাস আইতাসে, সাইড দিলাম...দেখি কার আইতাসে, সাইড দিলাম...দেখি একডা ব্রিজ আগায়া আইতাসে, তারেও সাইড দিয়া দিলাম!!!
কৌতুক-৩:
আমচোর আমগাছে...মালিক ভদ্রলোক দেখে ফেললেন...
মালিক: এই হারামজাদা শিগগীর নেমে আয়, নাইলে তোর বাবাকে বলে দেব।
চোর: ইশশ... উনিতো পাশের গাছে চড়ে আম পাড়ছেন!!!
কৌতুক-৪:
মাস্টার পরাচ্ছেন ছাত্রকে...
মাস্টার: তোর মত ছাত্রকে একমাত্র গাধাই পরাতে পারবে।
ছাত্র: সে জন্যইতো বাবা আপনাকে রেখেছেন!!!
কৌতুক-৫:
দুই বন্ধু কথা বলছে...
১ম জন: তুই কখনো হাতির চামড়া দেখেছিস?
২য় জন: হুমম..
১ম জন: কোথায়?
২য় জন: হাতির গায়ে!!!
কৌতুক-৬:
থানায় ওসি আর কনস্টেবল কথা বলছে...
ওসি: চোরকে ধরতে পারলেন না?
কনস্টেবল: না স্যার তবে ফিংগারপ্রিন্ট রেখে দিয়েছি।
ওসি: কোথায়?
কনস্টেবল: আমার গালে!!!
বি: দ্র:
১. হাসতে না পেরে কান্না চলে আসলে আমার কিছু করার নাই।
২. কি লিখব বুঝতে পারছিনা। আমি অবশ্য কখনোই লেখিকা ছিলাম না। ছোট বেলায় কৌতুক সংগ্রহ করতাম। পুরোনো ডায়েরীতে খুঁজে পাওয়া কিছু জোকস, যদিও পিচ্চিদের...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জোকস, জোকস ;
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
একরামুল হক শামীম বলেছেন:
হুমমমম হাসলাম
লেখক বলেছেন: থ্যাংকু।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল লাগলো তাহলে?
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
খুব সরল...খুব জটিল... পরছি।
লেখক বলেছেন: ধইন্যাপাতা।
লেখক বলেছেন: এইডার মানে কি? আন্নে কি মাইনাস দিয়া গেলেন?
ধ্রুবমেঘ বলেছেন:
উনেকগুলান কমন পইড়া গ্যাছে। আফসুস। তয় প্লাস দিতে গিইয়া দেখি আমারে চোখ পাকাইয়া কইতাসে "আপনি একবার রেটিং দিয়েছেন"। কখন দিলাম ??লেখক বলেছেন: আফসুস...পিলাস দিতে পারলেননা। থ্যাংকু, ভাল থাকবেন।
সপ্ন পুরন বলেছেন:
-
লেখক বলেছেন: ক্যান ভাই? গোস্সা হইলাম...
লেখক বলেছেন: আন্নে মাইনাস দিলেও খুশি...যুদ্ধাপরাধীদের বিচার চানতো তাই। ধন্যবাদ।
খুশবু বলেছেন:
ভালো
লেখক বলেছেন: ভালো হইলেই ভালো...
অমাবশ্যার চাঁদ বলেছেন:
+
লেখক বলেছেন: +
টোনা বলেছেন:
+
লেখক বলেছেন: টুনি কই? থ্যাংকস।
'লেনিন' বলেছেন:
আমিও প্লাস দিতে পারলাম না। রেটিং নাকি আগেই দিয়া ফেলছি।হাসি পায় নাই কিন্তু উৎসাহ না দিলে কেমনে হইবো।
লেখক বলেছেন: সেটাইতো চাই। লেখালেখি জটিল কর্ম।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আবু সালেহ বলেছেন:
১ম টা আর শেষের টা বেশ হইছে....
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবু সালেহ বলেছেন:
ওও...............আরেকটা কথা..
ব্লগে স্বাগতম................
হাত খুলে লিখে যান...ব্লগের পাতায় পাতায়...
আশাকরি থামবে না লিখা...
লেখক বলেছেন: কত চেষ্টা যে করছি লিখার...লিখাতো আসেনা...মাথায় সব গোবর।
সাগর ঢাকা বলেছেন:
আমি একটা পোস্ট দিসিলাম.. সেটা এতো জঘন্য হইসে ....৭৫ বার পরার পরেও মাত্র ২ তা কমেন্ট ! তার মধ্যে একটাআমার নিজের !
তাই কমেন্ট করলাম... ভালো থাকবেন !
লেখক বলেছেন: হা হা হা... আমি তাহলে ভাল অবস্থানে আছি।
লেখক বলেছেন: মজাক করলেন?
লেখক বলেছেন: ধন্যবাদ মেম।
লেখক বলেছেন: টেকা নাই....গরীব মানুষ।
রূপক চৌধুরী বলেছেন:
+++++++++++++++++++
লেখক বলেছেন: এত্তো প্লাস!!! ধন্যবাদ।
তবে প্রথমটা নিয়া একখান কথা আছে-
প্রকৃয়াটা যা লিখছেন তার উল্টোদিকের একটা ব্যাপার ছিল-
বিষয়টিকে গ্রহণযোগ্য করার প্রচেষ্টাটার জন্য হাসি পাইল-
লেখক বলেছেন: আগেইতো আমি বলে দিয়েছি। আর আমার লেখার হাত অতটা ভাল না।
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
হাসলাম।
লেখক বলেছেন: হাসাতে পারলাম তাহলে?
ভাঙ্গন বলেছেন:
প্রথম কোতুকটি সম্ভবত আপনি ইতস্তবোধ থেকে মূল কাঠামো পাল্টিয়ে লিখেছেন,যেটা কৌতুকের সাবলীলতাকে ক্ষুন্ন করেছে।মূলত: কৌতুকটি হাঁচি নিয়ে ছিলনা, আমার মনে হয় ছিল বায়ূগমন সংক্রান্ত!
লেখক বলেছেন: পিচ্চি আমার ডায়েরীটায় এমনই লিখা ছিল। বায়ুগমন সংক্রান্ত কৌতুকটিও শুনেছি।
যীশূ বলেছেন:
চালায় যান।
লেখক বলেছেন: ধইন্যবাদ।
আবু সালেহ বলেছেন:
স্বৃতির পাতায় ভাসিয়ে নিন কোন সুন্দর/বেদনার মূহুর্ত...মনের ভাষায় সাজিয়ে ....হাত চালিয়ে দিন কি বোর্ডে...দেখবেন হয়ে যাবে...
লেখক বলেছেন: Trying. মনের মত না হলে দিতে ইচ্ছে করেনা।
তুষারপাত বলেছেন:
ব্যপক বিনুদুন পাইছি
লেখক বলেছেন: ব্যাপক ধন্যা...
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন:
ভালো লাগল। চালিয়ে যান।
লেখক বলেছেন: থ্যাংকস
লেখক বলেছেন: বেজাল কি? ভেজাল? হাসলেন তাহলে? ধন্যবাদ।
আবিরে রাঙ্গানো বলেছেন:
খিক্জ
লেখক বলেছেন: খিকজ...ঘটনা কি?
লেখক বলেছেন: থ্যাংকু
ভিজামন বলেছেন:
বি: দ্র:
১. হাসতে না পেরে কান্না চলে আসলে আমার কিছু করার নাই।
২. কি লিখব বুঝতে পারছিনা। আমি অবশ্য কখনোই লেখিকা ছিলাম না। ছোট বেলায় কৌতুক সংগ্রহ করতাম। পুরোনো ডায়েরীতে খুঁজে পাওয়া কিছু জোকস, যদিও পিচ্চিদের..
এই অংশটুকু ভাল লাগল........ হাহ্ হাহ্ হাহ্
লেখক বলেছেন: হাহ্ হাহ্ হাহ্
কালিদাস কবিয়াল বলেছেন:
চুল-দাড়ি পাকা মানুষরা একটু বেকুব কিছিমের হয়। এই দেখুননা আপনি নিষেধ করার পরও ৮০ বছরের হেবলা কবিয়াল কৌতুকগুলো খেয়ে পেললাম খুক্কু পড়ে পেললাম। কিন্তু হাসিতো আসতাছে না, বরং কান্না আসতাছে; তাই একটু কানলাম- হাহাহিহিহোহো....।পুনশ্চ:
গাইতে গাইতে গায়েন
নাচতে নাচতে নাচিয়ে
আর লিখতে লিখতে লিখিয়ে
সুতরাং লিখে যান...
লেখক বলেছেন: ধন্যবাদ অখাদ্য খাওয়ার জন্য।
তাজা কলম বলেছেন:
হুম! একটু হাইস্যা নিলাম।
লেখক বলেছেন: তাজা হাসি? ট্যাংকু।
আশরাফ সুজন বলেছেন:
ভালো
লেখক বলেছেন: হুমম...
লেখক বলেছেন: পাওয়ারই কথা!
প্রচেত্য বলেছেন:
উপভোগ্য
লেখক বলেছেন: মন্তব্যও উপভোগ্য
লেখক বলেছেন:
![]()
প্রিয়সখা বলেছেন:
দূর সময় নষ্ট করেন কেন? আমাদের নেতাদের কথাবার্তা সবটাইতো জবর জোকস, তারপর আর অন্য কিছু ভাল লাগেনা।
+ দিলাম, দয়া করে।
লেখক বলেছেন: দয়া করে + দেয়ার জন্যে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন:
আপনার কৌতুক অনেক সুন্দর হয়েছে।
এম নূরুজজামান বলেছেন:
।////;'#,
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























