আমার প্রিয় পোস্ট
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- সুনীল গঙ্গোপাধ্যায়: কেউ কথা রাখে নি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আর্কাইভঃ সেপ্টেম্বর ২০০৯ এর আগের পোস্টগুলো - ব্লগ আর্কাইভ
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- পরীক্ষা দিতে আর ভাল লাগে না, তাই আসেন একটু মজা করি (ফান পোস্ট) ।
- ভাদাইম্যা পোলা
- কিছু অবমূল্যায়িত ছবির গুণকীর্তন - অপরিচিত_আবির
সরলতা এবং জটিলতা মিশ্রিত একজন মানুষ। মাঝে মধ্যে সব কেমন উলট পালট লাগে, মাঝে মধ্যে সব ঠিক। And ever has it been known that love knows not its own depth until the hour of separation.

লেখা বড় জটিল কর্ম!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
এক মাসের বেশি হয়ে গেল ব্লগে এসেছি। এসে বসে আছি। আমি নতুন ব্লগার শিরোনামে একটা পোষ্টও দিয়ে দিলাম, অনেকেই স্বাগতম/অভিনন্দন জানাল, আমিও প্রান ভরে ধন্যবাদ দিয়ে গেলাম। সময় যায়, আর কোন লেখা নাই। কমেন্ট পাই "নতুন পোষ্ট দেন। ধন্যবাদ জানিয়ে আর কতদিন?" আমিও বলি "হাবিজাবি লেখা দিতে চাচ্ছিনা। আপাতত পড়ছি এবং লিখার চেষ্টা করছি। আমার মনের মত হলে তুলে দেব ব্লগে।" কিন্তু তারপর? লেখাতো আর আসেনা। পড়লামনি ফ্যাঁসাদে? পুরা মাইনকা চিপা। লিখতে বসে মাথা খুঁটে মরি...হায়রে লেখা গেলি কই? মাথার ভেতর কিচ্ছু নাই শুধু গোবর!!!
কি আর করা? অগত্যা ছোটবেলার ডায়েরী থেকে কয়েকটা কৌতুক নিয়ে দিয়ে দিলাম দ্বিতীয় পোষ্ট। পাঠক হাঁসল কি কাঁদল (বাচ্চাদের কৌতুক, বড়রা পড়ে কি আর মজা পায়?) বুঝা গেলনা, তবে অনেকে উৎসাহ দিয়ে গেল।
আমি প্রবল উৎসাহ নিয়ে ঝাপিয়ে পড়লাম লেখালেখিতে এবং লিখে ফেললাম "লেখা বড় জটিল কর্ম" শিরোনামে অনবদ্য একটি গদ্য!!! দয়া করে কেউ অর্ধচন্দ্র দেবেন না...আমি কইলাম ভদ্র মানুষ।
ওরে লেখারে... তোরে পাব কোথায়... লেখা বড় জটিল কর্মরে ভাই...
বিঃ দ্রঃ এরকম বাজে টাইপ লেখা আরও অনেক লিখেছি, প্রকাশ করিনি। আজ আমি সিরিয়াস...যা আছে কপালে...তুলে দিলাম ব্লগে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাঈম বলেছেন:
হুমমম......যা মনে আসে লিখতে থাকুন, শুরুতে একটু আধটু ভুল হবেই, ধীরে ধীরে হাত চলে আসবে...........শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: ট্রাই কর্তেছি...
তাজা কলম বলেছেন:
গাইতে গাইতে গায়ক, লেখতে লেখতে লেখক। লেখতে থাকুন ভাল-মন্দ। প্রতিটি লেখাই যে মাস্টার পিস হতে হবে এমনটি তো আর নয়।Click This Link
লেখক বলেছেন: মন্দই লিখছি...
আকাশনীল বলেছেন:
আর্কিটেকচারে যখন পড়ছেন সুন্দর সুন্দর ছবি একে পোস্টাতে পারেন।আর ভাল কথা। লিখতে থাকুন।
লেখক বলেছেন: হুমম...
রথে চেপে এলাম বলেছেন:
আমার তো যা মনে হয় তাই লিখে ফেলি। ভাল মন্দ নাই। আপনি তো কি লিখি কি লিখি বলেই ভালই লিখে ফেললেন। সত্যিই.. আপনারা পারেন বটে !!!
লেখক বলেছেন: মন্দ লিখতে পারিতো।
লেখক বলেছেন: হ সইত্য। আপনের মুচ আর চশমা নকল!
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
লেখা খুব জটিল কর্ম তাতে কোন সন্দেহ নাই। কিন্তু হবু স্থপতির চেহারা দেখা যায় না। আমাদেরকেও দেখে না (পেছন দিকে তো চোখ নেই। নাকি আছে?)। খুব শৃঙাখলার মধ্যে পড়লাম।
লেখক বলেছেন: কর্মে পরিচয়।
শয়তান বলেছেন:
কমেন্ট করা ইজি ।
লেখক বলেছেন: এই কাজটা আমি ভালই পারি।
বিবর্তনবাদী বলেছেন:
এইভাবে লিখতে লিখতেই দেখবেন একদিন একশত পোস্ট হয়ে গেছে।
লেখক বলেছেন: ইনশাআল্লাহ...
কালিদাস কবিয়াল বলেছেন:
আমি বড় অভদ্র মানুষ, তাই শুধু 'অর্ধচন্দ্র' দিলাম না, পূর্ণচন্দ্রই দিলাম। চাঁদ নিয়ে এবার একটি কবিতা লিখুন, কবিতা না পারলে দুয়েকটি লাইন লিখুন, তাও যদি না পারেন তবে কয়েকটি শব্দ হলেও লিখুন। আমার বিশ্বাস আগামী পোস্টে চাঁদের হাসি দেখা যাবে।নীলে নীলে নামুক এবার শব্দ-বৃষ্টি........
লেখক বলেছেন: ধন্যবাদ। ট্রাই কর্তেছি...
কালিদাস কবিয়াল বলেছেন:
ট্রাই কইরা আর কি হইবো দিদি, আজ নিশীথে আত্মহননে গ্যাছে চাঁদ...
লেখক বলেছেন: তাই নাকি??? চাঁদের খবরো রাখেন তাহলে?
সবর্দা সত্য ও ন্যায়ের পক্ষে বলেছেন:
নতুন লেখা কোথায়?
লেখক বলেছেন: টাইম নাই...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













