আমার প্রিয় পোস্ট

islam can explore every sphere of human life.

ভাবছিলাম এখন কিছু লিখব না, কিন্তু লিখতে ইচ্ছে করছে...

০৭ ই মে, ২০০৮ রাত ১১:০০

শেয়ারঃ
0 0 0

কোন বিশেষ কিছু লিখবার জন্য বসিনি। অফিস সেভেন সেটআপ চলতে চলতে সা.ইন দেখছিলাম। দেখলাম কী করে ভালো ব্লগারেরা চলে যাচ্ছেন।
চতুরভুজ.....উম্মু আবদুল্লাহ.....ফারজানা মাহবুবা.....সন্ধ্যাবাতি.....
ভাবছিলাম- ব্লগে আমার হিট করাটা কী হারে কমবে। আমি খুব একটা শক্তিশালী ভালো লেখক নই। মাঝে মাঝে কিছু লেখালেখি করি, তা-ও আবার রাজনৈতিক-ই বেশি। এ কারণে অনেকে আমাকে পছন্দ করেন না। আবার, ইসলামীমনা হবার কারণে তো "বিশেষ গোষ্ঠী"র চোখের বালি বহু পূর্ব থেকেই।
যাহোক। একবার চলে গিয়েছিলাম। ভেবেছিলাম, আর আসব না। ভালো লাগছিল না। কিন্তু একজন শক্তিশালী ব্লগার, তাঁর অনুরোধে আবার এলাম। আমাকে উনি আনলেন, কিন্তু নিজেই সা.ইন থেকে চলে গেলেন। মেসেঞ্জারেও তাঁকে পাই না, ব্লগেও কোন অ্যানসার নেই। ব্লগে যাদের জন্য আসতাম, তাদের মাঝে তিনিও একজন। কিন্তু তিনি লেখা বন্ধ করে দেওয়ায় এখন আর অতটা আসা হয় না। তারপরও এক ব্লগারের কাছ থেকে খোঁজ রাখতাম, যিনি প্রায়ই সা.ইনে আসেন। তিনি বললে পড়তে আসতাম। ফারজানা মাহবুবার লেখা পড়তাম, সন্ধ্যাবাতির লেখা পড়তাম। উম্মু আবদুল্লাহর লেখা পড়তাম। আরও বেশ কয়েকজনের লেখা পড়তাম।

এখন তাঁরা চলে যাচ্ছেন। ভালো কথা। সবাই যে সন্ধ্যাবাতির মত শক্ত হাতে বিট দিতে পারবে, তা নয়। কিন্তু তারপরও- একটু কি চেষ্টা করা যেত না?
সা.ইনে প্রথম এসেছিলাম যাযাদিতে মাহবুব মোর্শেদের লেখা পড়ে। সেখান থেকে শুরু। তারপর আমার থ্রুতে আরও অনেক ব্লগার এলেন। ৮-১০ জন ব্লগারকে আমি আনলাম। তাঁরা ভালোই লেখালেখি করছেন। কিন্তু আমি যাদের লেখা পড়বার জন্য আসতাম, তারা চলে যাচ্ছেন। সে হিসেব- ব্লগটা আমার কাছে প্রায় শূণ্য টাইপ হয়ে যাচ্ছে।

হ্যাঁ, একথা ঠিক যে সা.ইন খুব বড় কিছু না, কম্পিউটারের শাটডাউন কিংবা নেট ডিসকানেক্ট- একে থামিয়ে দিতে পারে। কিন্তু, তবুও, এখানের কিছুটা মূল্য আছে এই কারনে যে এখানে কিছু ভালো মানুষও আছে। যাঁরা ভালো লেখা পড়তে আসে। সেই ভালো লেখা পড়তে গিয়ে অনেকের সাথে অনেকের পার্সোনাল যোগাযোগ থেকে ফ্রেন্ডশিপও হয়ে যায়।
তাই, আমার মনে হয় - সা.ইন থেকে যাবার আগে আর একটু ভেবে দেখা দরকার। অন্তত এইসব গুটিকয়েক পাঠককে যদি মানুষ হিসেবে মূল্য দিতে চান, তবে বলছি- আপনার আসুন। আহ্বান জানাচ্ছি।

অফিসের সেটআপ শেষ। তাই আর লিখলাম না। সবাই ভালো থাকুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সা.ইনের বর্তমান অবস্থা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই মে, ২০০৮ রাত ১১:০৫
হাসিব মাহমুদ বলেছেন: আকন্দ সাহেবের কোন খবর জানেন ? উনারে মিস করি খুব ।
০৭ ই মে, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: আমি তো চিনছি না!

২. ০৭ ই মে, ২০০৮ রাত ১১:১৯
বৃত্ত বলেছেন: আচ্ছা, এস্কিমো, নেমেসিস- ইত্যাদিকে বলছি, তোমরা রেটিং দিয়ে কী মজা পাও?
মাইনাস রেটিং দিয়ে কী লাভ? নিশ্চয়ই জানো যে আমার ব্লগে তোমরা ব্লকড। তারপরও কেন আসো? আমি মাইনাস রেটিং এর কেয়ার করি না। শুধু ভাবি- এগুলো কেন করো? কেন? এ কী শুধুই তোমাদের ইউনিটি দেখানোর জন্য?

মাঝে মাঝে দুঃখ হয়- এই তোমরাই যদি হতে ভালো মানুষ! মানুষ আমেরিকা যাবার জন্য ছুটত না, আসত এই সোনার বাংলাদেশে!
আফসোস!
৩. ০৭ ই মে, ২০০৮ রাত ১১:২২
বৃত্ত বলেছেন: মানুষের স্ট্রেংথ থাকা উচিত। যা করবে- বোল্ডলি করা উচিত। নিজেকে ধোঁক দিয়ে লাভ কী?
প্রতিটা মানুষের মাঝেই বিবেক আছে। অত্যন্ত ভালো একজন মুসলিমের মাঝে যে বিবেকবোধ আছে, সেই একই বিবেকবোধ একজন বিধর্মীর মাঝেও থাকতে পারে। বিবেকবোধের জন্য বিশেষ ধর্মের ছাত্র হবার খুব একটা প্রয়োজন নেই। সেটা জন্ম থেকেই মানুষের মাঝে থাকে।

আমি শুধু বলি- নিজেকে ফাঁকি দিচ্ছ কেন? কী লাভ?
৪. ০৭ ই মে, ২০০৮ রাত ১১:৩৩
নাজিরুল হক বলেছেন: সে শক্তিশালী ব্লগারের নামটা কি জানতে পারি? :)
০৭ ই মে, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: guess!

০৮ ই মে, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: এ জাতীয় কমেন্টের তো কোন জবাব নেই।
অপ্রতিদ্বন্দী কমেন্ট করেছেন। অপ্রতিদ্বন্দী আপনি। বোল্ড। ক্লিয়ার।

৬. ০৮ ই মে, ২০০৮ সকাল ১০:৫২
আওরঙ্গজেব বলেছেন: ভাল লাগল আপনার লেখাটি। দয়া করে কন্টিনিউ করুন।
০৯ ই মে, ২০০৮ ভোর ৫:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

০৯ ই মে, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: হুমমম.....

৮. ২০ শে মে, ২০০৮ দুপুর ১২:১১
স্পেকটেটর বলেছেন: চমৎকার লিখেছেন, ধন্যবাদ।++++++++
২৪ শে মে, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
exploring life...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই