আমার প্রিয় পোস্ট

islam can explore every sphere of human life.

আবারো লিখতে বসলাম?

০৯ ই মে, ২০০৮ ভোর ৬:০৯

শেয়ারঃ
0 0 0

আবারো লিখতে বসলাম?
হ্যাঁ। সা.ইন আর প্যাঁচালির বেশ কতগুলো লেখা পড়লাম। দ্বিতীয়বার পড়া বলা যেতে পারে।
আসলে কি, এখন আর তেমন কিছু এখানে লিখতে মন সায় দেয় না। আমি জানি, অনেকে, হয়ত বেশি নয়- আট-দশজন ভিজিটর আমার ব্লগ নিয়মিত দেখেন। তাঁরা হয়ত আমার কাছ থেকে লেখা আশা করেন, কিন্তু এই পরিবেশ কি লিখতে মন চায়?
"বস্তি" বলে একটা গালি আছে। আমি কাউকে গালি দিচ্ছি না। কাউকে বস্তি বলে গালি দিলে কিংবা কোন জায়গার পরিবেশকে বস্তি বললে আপনার বলবেন- ওরা গরিব দেখে হেয় করছেন?
কিন্তু, আপনারা কেউ কি কখনও বস্তিতে ঢুঁ মেরে দেখেছেন? জানেন বস্তিতে কী হয়? জানেন বস্তির পরিবেশ কেমন? জানেন সেখানকার মানুষগুলো কেমন?
২৪ ঘন্টা সেখানে মারামারি-কামড়াকামড়ি, গালিগালাজ, অশ্লীল কথা, উওম্যান অ্যাবিউজিং- ইত্যাদি সেখানে চলতেই থাকে। অশিক্ষিত মানুষগুলো রাজনীতির যতটুকু বুঝতে পারে- তাই নিয়ে ঝগড়া-মারামারি, গালিগালাজ শুরু করে দেয়।

এ হল বস্তির বাস্তব চিত্র। সা.ইনের সাথে তো এর কোন পার্থক্য দেখছি না!
তবে এখানে লিখতে মন সায় দেয় কী করে?

লেখা আপাতত বন্ধ রাখলাম। যদি কখনো সা.ইনে সুদিন ফিরে আসে- তাহলে আবার লিখতেও পারি। আপনার চাইলে আমাকে বসন্তের কোকিলও বলতে পারেন। কিন্তু সা.ইনে আমি আসি সময় কাটাবার জন্য- প্রতিদিনকার জীবনযুদ্ধ শেষে ভার্চুয়াল যুদ্ধে অবতীর্ণ হবার জন্য নয়।

আরও একজন বেশ জনপ্রিয় ব্লগারের কথা শুনলাম- তিনিও লেখালেখি বন্ধ করে দিয়েছেন।

ভালো, ভালো সা.ইন। তুমি এগিয়ে চল। তোমার সহযোদ্ধাদের নিয়ে। তোমার উন্নতি দেখতে আমি উৎসুক.....

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মে, ২০০৮ সকাল ৭:০৯
বিটলা বলেছেন: লেখক বলেছেনঃলেখা আপাতত বন্ধ রাখলাম। যদি কখনো সা.ইনে সুদিন ফিরে আসে- তাহলে আবার লিখতেও পারি।

মাইন্ড কইরেন না ভাইজান এক্কান কথা কই।
আপনারা সবাই যদি হার মাইনা লেখা লেখি বন্দ কইরা বসে থাকেন,তাইলে সুদিনটা ফিরিয়ে আনবে কিডা?

যাক শুভ কাম্না রইল।
০৯ ই মে, ২০০৮ সকাল ৭:১৮

লেখক বলেছেন: বিটলা, ধন্যবাদ আপনার বোল্ড কথার জন্য।

 

মোট সময় লেগেছে ০.৯২৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
exploring life...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই